Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ISL 2023-24: প্লে-অফ নিয়ে আশাবাদী, কুয়াদ্রাতের দুঃস্বপ্নেও আসছেন রেফারিরা, বিস্ফোরক লাল হলুদ কোচ

সোমবার যুবভারতীতে চেন্নাইয়ন এফসির মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল। জামশেদপুরের কাছে হারের ফলে নক আউটে উঠার স্বপ্নে জোর ধাক্কা লেগেছে। এই পরিস্থিতিতে ঘরের মাঠে জয়ের ফেরাই লক্ষ্য লাল হলুদ বাহিনীর। এই ম্যাচে পুরো পয়েন্ট না পেলে নক আউটের লড়াই আরও কঠিন হয়ে যাবে কার্লোস কুয়াদ্রাতের দলের। ফলে চেন্নাইয়িন ম্যাচের আগে লাল হলুদ শিবিরে একটাই স্লোগান তিন পয়েন্ট চাই।

ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে কার্লোস কুয়াদ্রাত বলেন, 'আমরা প্রতিটি পয়েন্টের জন্য লড়াই করব, আমাদের চেষ্টা থাকবে যতবেশি সম্ভব পয়েন্ট। কারণ প্রতিটি পয়েন্ট আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ইস্টবেঙ্গল এমন একটা দল যারা হারের আগে হারবে না। আমাদের যথেষ্ট সুযোগ রয়েছে প্লে অফে যাওয়ার। আমাদের এখন লক্ষ্য সব ম্যাচ জেতা।'

ISL 2023-24

রেফারিং ‌নিয়ে এর আগেও একাধিকবার নিজের বিরক্তি এবং ক্ষোভ প্রকাশ করেছেন লাল হলুদের স্প্যানিশ কোচ। রবিবার যেন সব কিছুকে ছাড়িয়ে গেলেন কুয়াদ্রাত। রেফারিং ইস্যু সাংবাদিক সম্মেলনে উঠতেই একেবারে গর্জে উঠলেন। লাল হলুদ কোচ দাবি করেছেন কোনও মরশুমে কোনও ফুটবলার বা কোনও কোচ ভালো পারফর্ম করতে না পারলে যেমন তাঁদের ছেঁটে ফেলা হয়, তেমনই রেফারি বিভাগের শীর্ষে থাকা ব্যক্তিকেও ছেঁটে ফেলা উচিত বলে মন্তব্য করেছেন ইস্টবেঙ্গলের কোচ।

জামশেদপুর ম্যাচের রেফারিং প্রসঙ্গে বলতে গিয়ে কুয়াদ্রাত বলেন, 'আমি যখন ঘুমাই, তখন আমি দুঃস্বপ্ন দেখি। আর সেই দুঃস্বপ্নের মধ্যেই থাকেন রেফারি রাহুলকুমার গুপ্তা । যিনি ক্রিস্টাল জনকে ব্যাখ্যা করছেন যে কেন নন্দকুমারের ক্ষেত্রে ফাউল দেননি এবং খেলা চালিয়ে গিয়েছেন। একই ঘটনা ঘটেছি‌ল মোহনবাগান ম্যাচে। আমরা ম্যাচের পর ম্যাচ খারাপ রেফারিংয়েরশিকার হচ্ছি।'

একইসঙ্গে তিনি বলেন, শেষ ম্যাচে রেফারির ভুলে দুই পয়েন্ট করে মোহনবাগান ও ওডিশা ম্যাচে হারিয়েছি, ১ পয়েন্ট জামশেদপুরের বিরুদ্ধে হারিয়েছি আমরা।'

লাল হলুদ শিবিরে যোগ দিয়েছেন সাউল ক্রোসপো। ফলে এই ম্যাচে কী তাঁকে খেলতে দেখা যাবে? এর উত্তরে কুয়াদ্রাত বলেন, 'কারা খেলতে পারবে সেটা চূড়ান্ত অনুশীলনের পরই বোঝা যাবে। তেব ক্রেসপো অনেকদিন ম্যাচের মধ্যে নেই। অনুশীলনে ওকে দেখার পরই সিদ্ধান্ত নেওয়া যাবে।'

জাতীয় দল থেকে ফেরার পরই ছন্দে পাওয়া যাচ্ছে না লুঙ্গা এবং মহেশকে? এই প্রসঙ্গে কুয়াদ্রাত বলেন, 'ওরা দলের সঙ্গে অনুশীল‌ন করছেন, দ্রুত নিজেদের ছন্দে ফেরার চেষ্টা করছে। এটা ঠিক ওরা আগের ছন্দে নেই। আমার দায়িত্ব ওদের থেকে সেরাটা বার করে আনা।'

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+