ISL: চিমার গোলে এগিয়ে গিয়েও বেঙ্গালুরুর বিরুদ্ধে পরাস্থ জামশেদপুর এফসি

চিমার গোলে এগিয়ে গিয়েও বেঙ্গালুরুর বিরুদ্ধে পরাস্থ জামশেদপুর এফসি

অবিন্যস্ত ডিফেন্স এবং ফুটবলারদের ইতিবাচক শরীরী ভাষার অভাবে ম্যাচের প্রথম মিনিটে এগিয়ে গিয়েও ১-৩ গোলে বেঙ্গালুরু এফসি'র বিরুদ্ধে পরাস্থ হল জামশেদপুর এফসি। শনিবার জিএমসি অ্যাথেলেটিক স্টেডিয়ামে চোখের পলক ফেলার আগেই জামশেদপুরকে এগিয়ে দেন ড্যানিয়েল চিমা। বেঙ্গালুরুর ডিফেন্স এবং গোলরক্ষকের ভুলের সুযোগ নিয়ে চিমা যখন গোলটি করলেন তখন ম্যাচের বয়স ৪০ সেকেন্ড।

ISL: চিমার গোলে এগিয়ে গিয়েও বেঙ্গালুরুর বিরুদ্ধে পরাস্থ জামশেদপুর এফসি

চিমার করা গোলে ম্যাচের শুরুতে এগিয়ে যাওয়ার সুযোগ কাজে লাগাতে পারেনি স্টিল সিটির দলটি। এই চিমাই ইস্টবেঙ্গলের জার্সি গায়ে ব্যর্থ হয়েছিলেন চলতি আইএসএল-এর প্রথম পর্বে। তাঁকে রিলিজ করে দিয়েছিল লাল-হলুদ। কিন্তু জামশেদপুরে এসে মাঠে ফুল ফোটাচ্ছে চিমা চুকু।

প্রথমার্ধে কোনও গোল হজম না করলেও দ্বিতীয়ার্ধে তিনটি গোল হজম করে বেঙ্গালুরু এফসি। জামশেদপুরের গোল হজমের বহর শুরু হয় দ্বিতীয়ার্ধের নয় মিনিট থেকে। ম্যাচের ৫৪ মিনিটে জামশেদপুর এফসি'কে সমতায় ফেরান সুনীল ছেত্রী। ব্রুনো রামিরেজের পাস থেকে দলকে সমতায় ফেরান বেঙ্গালুরু এফসি দলের অধিনায়ক। প্রথম গোল হজমের দশ মিনিটের মধ্যেই ফের গোল হজম করে জামশেদপুর এফসি। রোশান সিং-এর পাস থেকে দলকে ম্যাচে এগিয়ে দেন স্লিটন সিলভা।

ম্যাচের ইনজ্যুরি টাইমের মাঝামাঝি নিজের দ্বিতীয় গোল করে বেঙ্গালুরু জয় নিশ্চিত করেন ৩৫ বছর বয়সী ব্রাজিলীয় স্ট্রাইকার সিলভা। এই ম্যাচে জয়ের ফলে জামশেদপুরকে চার নম্বরে ঠেলে তৃতীয় স্থানে উঠে এল বেঙ্গালুরু এফসি। ১৫ ম্যাচের মধ্যে ছয়টি ম্যাচে জয় এবং পাঁচটি ম্যাচ ড্র করে ২৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে বেঙ্গালুরু। এক পয়েন্ট কম নিয়ে জামশেদপুর এফসি রইল চতুর্থ স্থানে। ১৩ ম্যাচে তাদের সংগ্রহ ২২ পয়েন্ট।

বর্তমানে আইএসএল-এ লিগ টেবলের যা অবস্থান তাতে প্রথম আটে থাকা যে কোনও দলই মূল চারে শেষ করতে পারে। এই পজিশনে সব থেকে গুরুত্বপূর্ণ ধারাবাহিকতা বজায় রাখা। যেই দল সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারবে সেই দলই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করবে। এখন দেখার শেষ পর্যন্ত স্নাযুর উপর নিয়ন্ত্রণ ধরে রাখতে পারে কোন কোন দল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+