'জোড়ায় জোড়ায় 'স্নান' করতে হবে', রাশিয়ায় জারি সরকারি নির্দেশ, জানেন কেন
এই বিশ্বকাপ নানা দিক থেকে অনন্য হয়ে উঠেছে। রেকর্ডের দিক থেকে অনেক আগেই সবার উপরে স্থান পেয়েছে।
এই বিশ্বকাপ নানা দিক থেকে অনন্য হয়ে উঠেছে। রেকর্ডের দিক থেকে অনেক আগেই সবার উপরে স্থান পেয়েছে। আর রঙীন রাশিয়া থেকে নানা উদ্ভট গল্পও বিশ্বের নানান প্রান্ত থেকে আসা আমজনতা ও সংবাদমাধ্যম গোগ্রাসে গিলছে ও বিলোচ্ছে। এবার খবর, রাশিয়ার দক্ষিণ-পশ্চিম প্রান্তের শহর সামারায় প্রশাসনের জারি করা এক নির্দেশনা নিয়ে।

শোনা গিয়েছে, সেই শহরের কর্তৃপক্ষ বাসিন্দাদের জল কম খরচের নির্দেশ দিয়েছে। কারণ বিশ্বকাপের আয়োজন করা হয়েছে শহরে। অতিথিদের যাতে জলকষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে বলা হয়েছে।
সেজন্য কী করতে হবে সেটারও স্পষ্ট নির্দেশ রয়েছে। বলা হয়েছে, জোড়ায় জোড়ায় স্নান করতে হবে। যাতে যতটা সম্ভব জল বাঁচিয়ে অতিথি সেবা করা যায়। মস্কো টাইমসে এমন খবরই পরিবেশিত হয়েছে।
যদিও শহরজুড়ে জলের যোগান আগের চেয়ে বাড়ানো হয়েছে। তবে মেগা ফুটবল ইভেন্টে আসা অতিথিদের জলের চাহিদা মেটানো সহজ কথা নয়। ফলে শহরের বিভিন্ন জলের যোগান কম-বেশি হচ্ছে। তাই শহরের বাসিন্দাদের জোড়ায় জোড়ায় স্নান করতে বলা হয়েছে।
সামারা এরিনার স্টেডিয়ামে এখনও পর্যন্ত পাঁচটি বিশ্বকাপের ম্যাচ হয়েছে। এবং শনিবার ইংল্যান্ড বনাম সুইডেনের কোয়ার্টার ফাইনাল ম্যাচও হবে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications