AFC Cup: ঘরের মাঠে ইন্টার-জোন সেমিফাইনাল খেলবে এটিকে মোহনবাগান, মহাম্যাচ যুবভারতী পাওয়ায় বাড়তি সুবিধা বাগানের
AFC Cup: ঘরের মাঠে ইন্টার-জোন সেমিফাইনাল খেলবে এটিকে মোহনবাগান, মহা ম্যাচ যুবভারতী পাওয়ায় বাড়তি সুবিধা বাগানে
এএফসি কাপের ইন্টার জোন সেমিফাইনালের ম্যাচ ঘরের মাঠে খেলবে এটিকে মোহনবাগান। ৭ সেপ্টেম্বর সেপ্টেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গণে আয়োজিত হবে এই ম্যাচ। বৃহস্পতিবার ছিল এএফসি'র ভেন্যু নির্ণয়ের ড্র। সেই ড্র-এ ইন্টার জোন সেমিফাইনালের ম্যাচ পড়েছে কলকাতায়। এশিয়ান জোন চ্যাম্পিয়নের বিরুদ্ধে খেলবে এটিকে মোহনবাগান। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া বা ভিয়েতনামের কোনও দলই এটিকে মোহনবাগানের প্রতিপক্ষ হয়ে আসবে কলকাতায়।

আশিয়ান জোনের দুই সেমিফাইনালের একটি আয়োজিত হবে ভিয়েট্টেল এফসি (ভিয়েতনাম) এবং কুয়ালালামপুর সিটি এফসি'র (মালয়েশিয়া) মধ্যে এবং অপরটি আয়োজিত হবে, পিএসএম মাকাসার (ইন্দোনেশিয়া) এবং কেদা দারুল আমান এফসি'র (মালয়েশিয়া) মধ্যে। দুই সেমিফাইনালের মধ্যে বিজয়ী দল এশিয়ান জোন ফাইনালে মুখোমুখি হবে এবং বিজয়ী দল সরাসরি এটিকে মোহনবাগানের বিরুদ্ধে খেলার টিকিট জোগাড় করে নেবে।
গত বার আইএসএল-এ লিগ পর্বে দ্বিতীয় স্থানে শেষ করে এটিকে মোহনবাগান। কিন্তু মুম্বই সিটি এফসি লিগ শিল্ড এবং আইএসএল ট্রফি দু'টি চ্যাম্পিয়ন হওয়ার ফলে দ্বিতীয় স্থানে থাকা এটিকে মোহনবাগানের কাছে চলে আসে সুযোগ। ইন্টার জোন সেমিফাইনাল প্লে-অফে মাজিয়া এফসি'কে ৫-২ গোলে হারায় সবুজ-মেরুন ব্রিগেড। গ্রুপ 'ডি'-এর চ্যাম্পিয়ন হয়ে শেষ করে জুয়ান ফেরান্দোর দল। ছয় পয়েন্ট পেয়েছিল এটিকে মোহনবাগান। বসুন্ধরা কিংস-ও অর্জন করেছিল ৬ পয়েন্ট কিন্তু গোল পার্থক্যে এবং একে অপরের বিরুদ্ধে ম্যাচে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে এটিকে মোহনবাগান জেতার ফলে শীর্ষ স্থানে শেষ করে এটিকেএমবি।
এএফসি কাপের ম্যাচে একাধিক নতুন ফুটবলারকে নিয়ে খেলতে হবে এটিকে মোহনবাগানকে। এএফসি কাপের গ্রুপ পর্বের ম্যাচে বা ইন্টার জোন সেমিফাইনাল প্লে অফে দুরন্ত খেলা রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামসরা দল ছেড়েছেন চুক্তি শেষ হওয়ার পর। নতুন মরসুমের জন্য দল গঠনে স্কোয়াডে যুক্ত হয়েছেন একাধিক নতুন তারকা। দলে এসেছেন পল পোগবার ভাই ফ্লোরেন্টিন পোগবা, অস্ট্রেলিয়ার ব্রেন্ডন হামিলের মতো ফুটবলার।












Click it and Unblock the Notifications