মোহনবাগানের নাম সরিয়ে ফেলা হোক, ফিরিয়ে আনা হোক এটিক-র জার্সি, ৬ দফা দাবিতে উত্তাল সোশ্যাল মিডিয়া

মোহনবাগানের নাম সরিয়ে ফেলা হোক, ফিরিয়ে আনা হোক এটিক-র জার্সি, ৬ দফা দাবিতে উত্তাল সোশ্যাল মিডিয়া

'এটিকের নাম মুছতে হবে, নইলে গদি ছাড়তে হবে'। রবিবার ময়দানে মোহনবাগান টেন্ট ও ধর্মতলার ভিক্টোরিয়া হাউস অর্থাৎ সঞ্জীব গোয়েঙ্কার বিদ্যুৎ কোম্পানি সদর দপ্তরের সামনে মোহনবাগান ফ্যানেরা জমায়েত হয়ে প্রতিবাদ জানান।

সংযুক্তিকরণ নিয়ে ক্ষোভ

সংযুক্তিকরণ নিয়ে ক্ষোভ

এটিকে ও মোহনবাগানের সংযুক্তিকরণ নিয়েই মেরিনার্সদের ক্ষোভ বাড়ছিলই। সেই ক্ষোভের মাঝেই চলতি মরসুমে থার্ড কিট ইস্যুতে জটিলতা আরও বাড়ে। এটিকে মোহনবাগানের থার্ড কিটে গত বছর এটিকের কিটের সঙ্গে মিল। সেই নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন মেরিনার্স ফ্যানেরা। এবার উল্টো ছবি ধরা পড়ল!

পাল্টা এবার এটিকে ফ্যানেদের প্রতিবাদ

পাল্টা এবার এটিকে ফ্যানেদের প্রতিবাদ

#RemoveATK স্লোগান তুলে মোহনবাগান সমর্থকদের প্রতিবাদের পর, এবার প্রতিবাদের রাস্তা বেছে নিল এটিকে ফ্যানেরা। মোহনবাগানের সাথে সংযুক্তিকরণের পর হারিয়ে যাচ্ছে এটিক-এর অস্তিত্বও এই যুক্তিতে এবার প্রতিবাদে এটিকের ফ্যানেরা।

খোলা চিঠিতে প্রতিবাদ

খোলা চিঠিতে প্রতিবাদ

এটিকে সমর্থকরা খোলা চিঠিতে লিখেছেন, 'আমরা আপনাকে মনে করিয়ে দিতে চাই আমরা সেই সমর্থক যারা যে কোনও পরিস্থিতিতেই এটিকে দলকে সমর্থন করি এবং ক্লাবের পাশে থাকি।' সঞ্জীব গোয়েঙ্কাকে স্যার সম্বোধন করে খোলা চিঠিতে এরপর ফ্যানেরা লিখেছেন, 'আপনাকে সোশ্যাল মিডিয়াতে যারা বিদ্রুপ করে তাদের সঙ্গেও আমরা লড়ি। প্রথমে মার্জারের সিদ্ধান্ত শুনেও আমরা আপনার উপরে বিশ্বাস করেছিলাম। আশা করেছিলাম আপনি এটিকে ক্লাবকেও সমান গুরুত্ব দেবেন।'

এটিক- সমর্থকরা ছয় দফা দাবি জানিয়েছে

এটিক- সমর্থকরা ছয় দফা দাবি জানিয়েছে

১. এটিকে- এর সঙ্গে জড়ানো যাবে না মোহনবাগানের নাম, মোহনবাগানের নাম সরিয়ে ফেলা হোক। দাবি জানিয়েছে সমর্থকরা।
২. এটিকে ক্লাবকে আবার নতুন ভাবে রেজিস্ট্রার করা হোক, যারা আইএসএলে খেলবে।
৩. প্রিয় এটিকে দলের জার্সির রঙ ফেরত আনা হোক, যে জার্সিতে এটিকে খেলত অর্থাৎ লাল-সাদা জার্সি ফেরত আনা হোক।
৪. জয় মোহনবাগান বা মেরিনার্স বলা যাবে না।
৫. চ্যাম্পিয়নশিপের থ্রি স্টার ফিরিয়ে আনা হোক।
৬. এটিকে ক্লাবের চ্যাম্পিয়ন ট্যাগ ফিরিয়ে আনা হোক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+