মেসির প্রসঙ্গ তুলে সমালোচকদের কড়া জবাব পোবগা
একের পর এক সমালোচণায় বিদ্ধা হয়ে অবশেষে মুখ খুললেন পল পোগবা। আর মুখ খুলেই নিজের সমর্থনে তুলে আনললেন লিওনেল মেসির প্রসঙ্গ। মাঠের মধ্যে খেলার সময় তাঁর হাটা নিয়ে অনেক সমালোচণাই করা হয়েছিল।
একের পর এক সমালোচণায় বিদ্ধ পল পোগবা অবশেষে নিজের মুখ খুললেন। আর মুখ খুলেই নিজের সমর্থনে তুলে আনললেন লিওনেল মেসির প্রসঙ্গ। কয়েক দিন আগেই পোগবার চুলের কাটিং এবং রং নিয়ে সমালোচণা করেছিলেন ডেনমার্কের কোচ।

চুলের রঙের পাশাপাশি মাঠের মধ্যে না দৌড়ে পোগবার হাঁটার কারণেও তাঁকে কটাক্ষ করা হয়েছে বিভিন্নক্ষেত্রে। ২০১৫ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জুভেন্তাসের হয়ে ম্যাচের শুরু থেকে খেলেও দলকে জেতাতে ব্যর্থ হন পোগবা। ২০১৬ ইউরোতেও দেখা যায় একই চিত্র। ফ্রান্সের জার্সিতে শুরু থেকে খেলেও ব্যর্থ হন পোগবা। এই দুই ম্যাচে হারের পর আলোচণা শুরু হয়ে গিয়েছিল পোগবার যোগ্যতা নিয়ে। সেই সময়ও নিন্দুকদের উদ্দেশ্যে বিশেষ কিছু বলেননি পোগবা।
তবে, ২০১৮ বিশ্বকাপে অংশ নেওয়ার আগে এক হাত নিলেন নিজের সমালোচকদের। পোগবা বলেন, 'আমি সব সময়েই এই রকম। আমি যখন জিতি, এই ভাবেই জিতি। এটাই আমার খেলার ধরণ। যখন মেসি মাঠের মধ্যে হাঁটে তখন তো তাঁর সমালোচণা করা হয় না। যদি মেসি তিনটি গোল করে তখন কি কেউ বলেন যে ঠিক আছে, কিন্তু ও না দৌড়ে মাঠে হাঁটছিল? কেউ কখনও-ই আমায় বলে দিতে পারে না আমি কেমন ভাবে খেলব। আমায় কেউ পছন্দ করতেও পারে, নাও পারে। লোকে কী ভাবে তা নিয়ে আমি বেঁচে থাকি না, প্রত্যেকের নিজস্ব মতামত রয়েছে এবং আমি তা সম্মান করি।'
পাশাপাশি তাঁর আরও সংযোজন, 'আমি ফুটবল খেলি, আমি যেটা পছন্দ করি সেটাই করি, আপার আত্মীয়রা আমায় সাপোর্ট করে এবং এটাই আমার কাছে বেশি জরুরি। আমরা সকলকে ভালবাসতে পারি না বা সকলের দ্বারা ভালবাসা পেতে পারি না। আমি কখনই খারাপ লাগবে না যদি কেউ আমায় বলে যে, সে আমায় ভালবাসে না। প্রতিটি মানুষেরই নিজস্ব পছন্দ এবং চিন্তাধারার অধিকার আছে।'
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications