কোভিডে আক্রান্ত লিভারপুল কিংবদন্তি

করোনার কবলে পড়লেন লিভারপুল কিংবদন্তি স্টিভেন জেরার্ড। জেরার্ডে করোনায় আক্রান্ত হওয়ার খবর শনিবার জানানো হয়েছে অ্যাস্টন ভিলা'র তরফ থেকে।

কোভিডে আক্রান্ত লিভারপুল কিংবদন্তি

কোভিড পজিটিভ ধরা পড়ায় প্রিমিয়ার লিগে ভিলা'র পরবর্তী দু'টি ম্যাচে সাইড লাইনে থাকতে পারবেন না জেরার্ড। টুইটে ক্লাবের পক্ষ থেকে লেখা হয়েছে. "আমাদের পরবর্তী দুই ম্যাচে চেলসি এবং লিডস ইউনাইটেডের বিরুদ্ধে মাঠে থাকতে পারবেন না প্রধান প্রশিক্ষক স্টিভেন জেরার্ড। কোভিড পজিটিভ হওয়ার ফলে সেই সময়ে নিভৃতবাসে থাকবেন তিনি।"

বক্সিং ডে ম্যাচে ঘরের মাঠে চেলসির বিরুদ্ধে মাঠে নামবে ভিলা এবং ম্যাচ যদি বাতিল না হয় তা হলে মঙ্গলবার অ্যাস্টন ভিলা মাঠে নামবে লিডস ইউনাইটেডের বিরুদ্ধে। জেরার্ডের দলের শেষ ম্যাচটিও বাতিল হয়ে গিয়েছিল কোভিড-এর কারণে। ভিলা ক্যাম্পে করোনা ভাইরাস মারাত্মক ভাবে ছড়িয়ে পড়ায় ১৮ ডিসেম্বর বার্নলের বিরুদ্ধে কিক অফ হওয়ার কিছু সময়ে আগে ভেস্তে যায় ম্যাচ।

অ্যাস্টন ভিলার সঙ্গে চেলসি'র ম্যাচ থাকলেও রবিবার প্রিমিয়ার লিগের তিনটি ম্যাচ বাতিল হয়ে গিয়েছে। যেগুলির মধ্যে অন্যতম লিডস ইউনাইটেড বনাম লিভারপুল, ইয়র্কসায়ারের ক্লাবটি'র শিবিরে করোনা'র দাপট এবং চোট আঘাত জনিত সমস্যার কারণে স্থগিত হয়ে গিয়েছে এই ম্যাচ। এই একই কারণে প্রশ্নের মুখে দাঁড়িয়ে আছে ২৮ ডিসেম্বর লিডসের বিরুদ্ধে ভিলার ম্যাচও।

বুধবার ভিলা'র কোচ জেরার্ড জানিয়েছিলেন, যদি তাঁর দলকে দু'দিনে দু'টি ম্যাচ খেলতে হয় তাও মাত্র ১৪ জন ফুটবলারের স্কোয়াড বানিয়ে তাহলে এর থেকে বেদনাদায়ক আর কিছু হতে পারে না। তিনি বলেছিলেন, "উইকএন্ডে এমন পরিস্থিতি ছিল যেখানে এক জন ফুটবলার তাঁর গাড়ি থেকে বের হতে দ্বিধা বোধ করছিল কারণ তাঁর মধ্যে (করোনা ভাইরাস) কিছু নমুনা রয়েছে এবং ওর একটা পরিবার রয়েছে। এই পরিস্থিতিতে ওর ভাবনা চিন্তা সহজেই অনুমেয়। কেউই এই ভাইরাসের কবলে পড়তে চায় না। প্রত্যেকেই নিজের পরিবার'কে আগলে রাখতে চায়। এটা আমাদের কাজ ঠিকই কিন্তু আপনার অগ্রাধিকার সব সময়ে পরিবার হওয়া উচিৎ।"

কোভিডের কারণে ইংল্যান্ডের সেরা চারটি ডিভিশন মিলিয়ে মোট ২৫টি বক্সিং ডে ম্যাচ বাতিল হয়েছিল আগেই। এ বার এই তালিকায় যুক্ত হয়েছে আরও দু'টি ম্যাচ। চ্যাম্পিয়নশিপে বাতিল হয়েছে ব্রিস্টল সিটি বনাম লুটন ম্যাচ। এই নিয়ে চ্যাম্পিয়নশিপে সাত নম্বর ম্যাচ বাতিল হয়। অপর দিকে, লিগা টু-এ বাতিল হয়েছে কর্লিসলি বনাম রোচডালে ম্যাচ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+