ইস্টবেঙ্গল অতীত, নতুন ঠিকানা বেছে নিলেন অরিন্দম ভট্টাচার্য, মুম্বইয়ের দলে বিশ্বকাপার
ইস্টবেঙ্গল অতীত, নতুন ঠিকানা বেছে নিলেন অরিন্দম ভট্টাচার্য, মুম্বইয়ের দলে বিশ্বকাপার
কোথায় যাবেন ২০২০-২১ আইএসএল-এর সেরা গোলরক্ষক তা নিয়ে চর্চা ছিল সর্বোত্র। গোল্ডেন গ্লাভস জয়ী অরিন্দম ২০২১-২২ মরসুমের জন্য রেকর্ড অর্থে সই করেছিলেন ইস্টবেঙ্গলের চুক্তিপত্রে। তাঁকে অধিনায়কও করেছিল দল। কিন্তু নিজের ক্রমাগত খারাপ ফর্ম এবং একই সঙ্গে দলের ব্যর্থতার কারণে মাঝ মরসুমে অধিনায়কত্ব ছাড়েন তিনি। প্রচুর টাকা খরচ করে তাঁকে ইস্টবেঙ্গল নেওয়া প্রত্যাশা মতো পারফর্ম করতে না পারায় টিম ম্যানেজমেন্টের ক্ষোভ বেড়েছিল।

এমনই জঘন্য খেলছিলেন অরিন্দম যে তাঁকে বাধ্য হয়ে বেঞ্চে বসাতে হয়েছিল ইস্টবেঙ্গলের টিম ম্যানেজমেন্টকে। তাঁকে এই মরসুমে দল গঠনে রাখা হবে না তা পাকাই ছিল। অরিন্দমও নিজের পারফরম্যান্সের উন্নতির জন্য নিজের খরচে স্পেনে গিয়ে ট্রেনিং করার সিদ্ধাও নিয়েছে।
এটিকে মোহনবাগান ছেড়ে ইস্টবেঙ্গলে গিয়েছিলেন অরিন্দম ভট্টাচার্য। ২০০৭ থেকে ২০১২ পর্যন্ত চার্চিল ব্রাদার্সের জার্সিতে খেলেছেন অরিন্দম। ২০১২-১৩ মরসুম তিনি খেলেন মোহনবাগানের হয়ে। ২০১৩-১৪ মরসুমে ফের চার্চিল ব্রাদার্সে ফিরে যান তিনি। ২০১৪ থেকে ২০১৭ পর্যন্ত পুনে সিটি এফসি'র হয়ে মাঠে নামেন এই গোলরক্ষক। ২০১৫ সালে ভারত এফসি, ২০১৬ সালে স্পোর্টিং ক্লুব দ্য গোয়া এবং ২০১৭ সালে বেঙ্গালুরু এফসি'তে লোনে খেলেন তিনি। ২০১৭-১৮ মরসুমে তিনি খেলেন মুম্বই সিটি এফসি'র হয়ে। ২০১৮ সালে তিনি যোগ দেন এটিকে'তে। এর পর এটিকে এবং মোহনবাগানের ফুটবল দলের মার্জের পর এটিকে মোহনবাগান নামে নতুন এনটিটির হয়ে খেলেন তিনি।
অপর দিকে, ২০১৭ অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে ভারতের হয়ে খেলা তরুণ ডিফেন্ডার সঞ্জীব স্ট্যালিনকে চার বছরের চুক্তিতে সই করাল মুম্বই সিটি এফসি। কত অর্থের বিনিময় স্ট্যালিনকে সই করানো হয়েছে তা জানা যায়নি।












Click it and Unblock the Notifications