ব্রাজিলের বিরুদ্ধে বর্ণহীন ড্র সত্ত্বেও কাতার বিশ্বকাপের টিকিট পেয়ে গেল মেসির আর্জেন্টিনা
নেইমার ছিলেন না, তবে ছিলেন লিওনেল মেসি। তা সত্ত্বেও বিরক্তিকর ফুটবলই উপহার দিল ব্রাজিল-আর্জেন্টিনা। ম্যাচ শেষ হল গোলশূন্যভাবেই। তবে তা সত্ত্বেও ২০২২ সালের কাতার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে ফেলল মেসির দল। ঘরের মাঠে চিলি ইকুয়েডরের কাছে পরাস্ত হওয়ায় বিশ্বকাপের টিকিট পেয়ে গেল মারাদোনার দেশ।

ব্রাজিল আগেই বিশ্বকাপের যোগ্যতা অর্জন করে ফেলেছে। লাতিন আমেরিকা থেকে চারটি দল সরাসরি বিশ্বকাপ খেলবে। যোগ্যতা অর্জন পর্বের পঞ্চম স্থানাধিকারী দলকে বিশ্বকাপে যেতে হবে ইন্টারকন্টিনেন্টাল প্লে অফ খেলেই। গত শুক্রবার উরুগুয়েকে ১-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। সেই দলের প্রথম একাদশে সান জুয়ানে ব্রজিলের বিরুদ্ধে দুটি পরিবর্তন আনেন লিওনেল স্কালোনি। রডরিগেজের জায়গায় খেলেন লিওনার্দো পারেদেস, পাওলো দিবালার জায়গায় অধিনায়ক হিসেবে দলে ফেরেন লিওনেল মেসি।
¡Talento y sacrificio! El clásico se juega y se lucha 🇦🇷🤜🤛🇧🇷#EliminatoriasSudamericanas pic.twitter.com/tbTo2g3bkh
— CONMEBOL.com (@CONMEBOL) November 17, 2021
কলম্বিয়া ম্যাচে জয়ী ব্রাজিল দলে চারটি পরিবর্তন করা হয়। রক্ষণে সিলভার জায়গায় এডের মিলিতাও, মাঝমাঠে ক্যাসেমিরোর জায়গায় ফ্যাবিনহো, আক্রমণভাগে জেসাস ও নেইমারের জায়গায় ভিনিসিয়াস জুনিয়র ও ম্যাথেউজ কুনহা খেলেন। আর্জেন্টিনার অধিনায়ক দলকে জয় পাইয়ে দেওয়ার লক্ষ্যে মাঝমাঠে নেমে এসে আক্রমণ তৈরির চেষ্টা করলেও গোটা ম্যাচে আর্জেন্টিনা ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসনকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারেননি। বরং ৭১ মিনিটে ভিনিসিয়াস জুনিয়র ব্রাজিলকে এগিয়ে দেওয়ার কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। এমিলিয়ানো মার্তিনেজের তৎপরতায় অবশ্য শেষরক্ষা করতে পারেননি। সারা ম্যাচে বল দখলের লড়াইয়ে আর্জেন্টিনা ব্রাজিলের চেয়ে এগিয়ে থাকলেও কাজের কাজ হয়নি। নিষ্প্রাণ, বর্ণহীন ড্রয়েরই সাক্ষী থাকতে হয় দুই দলের সমর্থককেই।
¡Empate en el clásico! 🔚
— CONMEBOL.com (@CONMEBOL) November 17, 2021
Argentina y Brasil no se sacaron diferencias por la Fecha 14 de las Eliminatorias camino a Catar 2022 🔜🏆
🇦🇷 0 🆚 0 🇧🇷#EliminatoriasSudamericanas pic.twitter.com/HHzlUrzYv3
ম্যাচের ৩৫ মিনিটের মাথায় নিকোলাস ওতামেন্দির কনুইয়ে মুখে আঘাত পান ব্রাজিলের রাফিনহা। রক্তপাত হতে থাকায় বিরতিতে পাঁচটি সেলাইও পড়ে। লিওনেল মেসি হাঁটুর চোট সারিয়ে এদিন পুরো ম্যাচই খেলেন। মাঠে কোনও অসুবিধা হয়নি বলেও জানিয়েছেন তিনি। ব্রাজিল ম্যাচে খেলার লক্ষ্যেই উরুগুয়ে ম্যাচে মাত্র ১৫ মিনিটের জন্য নেমেছিলেন মেসি। ম্যাচের শেষ লগ্নে মেসি একটি গোলের সুযোগ পেলেও তা বাঁচিয়ে দেন ব্রাজিলের গোলরক্ষক। ৬০ মিনিটে ব্রাজিলের ফ্রেডের শট বারে লেগে ফিরে এসেছিল। ড্র করলেও গোল হজম করতে হয়নি বলে সন্তুষ্ট ব্রাজিল শিবির। জানুয়ারিতে পরের ইন্টারন্যাশনাল ব্রেকে আর্জেন্টিনা খেলবে চিলির বিরুদ্ধে। ব্রাজিলের সামনে ইকুয়েডর। ১৩টি ম্যাচ খেলে ব্রাজিল ও আর্জেন্টিনা এখনও অপরাজেয়ই রইল। ব্রাজিলের পয়েন্ট ৩৫, আর্জেন্টিনার ২৯। ইকুয়েডর ১৪ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে রয়েছে তৃতীয় স্থানে।
¡Ecuador ganó por primera vez en Chile por Eliminatorias! ✅
— CONMEBOL.com (@CONMEBOL) November 17, 2021
3⃣ puntos de oro para la Tri pensando en Catar 2022 🔜🇶🇦
🇨🇱 0 🆚 2 🇪🇨
⚽🇪🇨 P. Estupiñán y M. Caicedo#EliminatoriasSudamericanas pic.twitter.com/zjddwzTU1V
১০ দলের মধ্যে কলম্বিয়া চতুর্থ, পেরু পঞ্চম. চিলি ষষ্ঠ ও উরুগুয়ে সপ্তম স্থানে রয়েছে। বলিভিয়ার কাছে ০-৩ গোলে হেরে গিয়েছে দুবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে। বিশ্বকাপের যোগ্যতা অর্জনের জন্য তাদের হাতে রয়েছে আর চারটি রাউন্ড রবিন ম্যাচ। পেরু ভেনেজুয়েলাকে ২-১ গোলে হারিয়েছে। কলম্বিয়া-প্যারাগুয়ে ম্যাচ গোলশূন্যভাবে শেষ হয়েছে। ইকুয়েডর ২-০ গোলে চিলিকে হারিয়েছে।












Click it and Unblock the Notifications