শত বছরের বিশ্বকাপ কি লাতিন আমেরিকায় - ক্রমশ মজবুত হচ্ছে জোট! এবার যোগ দিল চিলিও
চিলির রাষ্ট্রপতি সেবাস্তিয়ান পিনেরা ঘোষণা করেছেন, ২০৩০ বিশ্বকাপের আয়োজনের জন্য আর্জেন্টিনা, চিলি, প্যারাগুয়ে এবং উরুগুয়ে যৌথ ভাবে আবেদন করবে।
২০৩০ বিশ্বকাপ আয়োজনের জন্য আর্জেন্টিনা, চিলি, প্যারাগুয়ে এবং উরুগুয়ে - লাতিন আমেরিকার এই চারটি দেশ যৌথভাবে আবেদন করবে। এই কথা জানালেন চিলির রাষ্ট্রপতি পিনেরা সেবাস্তিয়ান। ২০৩০ সালে একশ বছরে পা দেবে বিশ্বকাপ ফুটবল। আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও উরুগুয়ে ইতিমধ্যেই সেই বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করার আবেদন জানিয়েছে। এইবার সেই দলে যোগ দিল চিলিও।

২০১৭ সালেই অবশ্য যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করার জন্য আবেদন করার সিদ্ধান্তের কথা ঘোষণা করেছিল আর্জেন্টিনা ও উরুগুয়ে। তারপর গত বছর সেই জোটে যোগ দেয় প্যারাগুয়ে। এরপর আবার পিনেরা জানালেন দীর্ঘদিন ধরেই তাঁদের নৌকায় সামিল হতে চেয়েছিল চিলি। অবশেষএ বাকি তিন দেশ সম্মতি জানিয়েছে।
তবে এখানেই শেষ নয়, সাতিন আমেরিকার আরেক দেশ লিভিয়ার বর্তমান প্রেসিডেন্ট ইভো মোরালেস ফুটবল পাগল হিসেবেই পরিচিত। তিনিও তাঁর দেশের একটি বা দুটি ফুটবল স্টেডিয়ামকে বিশ্বকাপ ম্যাচের কেন্দ্র হিসেবে সামিল করার প্রস্তাব দিয়েছেন।
এই দেশ গুলির মধ্যে অবশ্য এর আগে তিনটি দেশের এককভাবে বিশ্বকাপ আয়োজনের অভিজ্ঞতা রয়েছে। ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপই হয়েছিল উরগুয়েতে। তারা সেই বার চ্যাম্পিয়নও হয়। ১৯৬২-তে বিশ্বকাপ হয় চিলিতে। আর ১৯৭৮ সালে আর্জেন্টিনাও নিজেদের দেশে বিশ্বকাপ আয়োজন করে চ্যাম্পিয়ন হয়েছিল।
লাতিন আমেরিকার এই জোটের প্রধান প্রতিপক্ষ মরক্কো। তারা একক ভাবেও আবেদন করেছে। এছাড়া স্পেন ও পর্তুগাল তাদের সঙ্গে যৌতভাবেও আবেদন করতে পারে বলে শোনা যাচ্ছে। এছাড়া যোথ আয়োজনের আবেদন আসতে পারে ইংল্যান্ড-আয়ারল্যান্ড, গ্রিস-সার্বিয়া-বুলগেরিয়া-রোমানিয়া থেকেও।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications