Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Cristiano Ronaldo: রোনাল্ডো আল নাসেরকে নিয়ন্ত্রণ করেন? পর্তুগিজ তারকার কর্মকাণ্ড নিয়ে মুখ খুললেন ক্লাবের সিইও

রোনা‌ল্ডো যেখানেই খেলেন সেখানেই রাজত্ব করেন, মাঠ থেকে সাজঘরে থাকে তাঁরই নিরঙ্কুশ আধিপত্য। ব্যতিক্রম নয় আল নাসের ক্লাবও। কিন্ত রোনাল্ডোর ক্লাবকে কোনওভাবেই নিয়ন্ত্রন করেন না। এমনই তথ্য প্রকাশ্যে আনলেন আল নাসরের সিইও গুইডো ফিয়েঙ্গা। সম্প্রতি তিনি জানিয়েছেন, "ক্লাবকে নিয়ন্ত্রণ করেন না রোনাল্ডো। তবে দলীয় অধিনায়ক হিসেবে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে।"

আল নাসের ক্লাবের মাঠ এবং মাঠের বাইরের সিদ্ধান্তের ক্ষেত্রে রোনাল্ডো যে অনেক প্রভাব রাখেন, তা নিয়ে নানা গুঞ্জন শোনা যেত। শীর্ষকর্তার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে প্রমাণিত হয় যে রোনাল্ডো আল নাসের দলের নিয়ন্ত্রক হলেও কোনও ভাবেই ক্লাবের নয়। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো অধিনায়ক হওয়ায় দলে তিনিই শেষ কথা বলেন। এমনটাই শোনা যায়।

Cristiano Ronaldo

আল নাসরের সিইও গুইডো ফিয়েঙ্গা বলেছেন, "ক্রিশ্চিয়ানো রোনালদো ক্লাবকে নিয়ন্ত্রণ করেন না তবে স্পষ্টতই, বিশ্বের এক নম্বর হওয়ার কারণে, তিনি আমাদের কোথায় যেতে হবে এবং আমাদের কোন লক্ষ্যে পৌঁছাতে হবে তার দিকনির্দেশনা দেন। তিনি একজন চ্যাম্পিয়ন এবং আমরা তাঁকে অনুরোধ করি এই পরামর্শ দেওয়ার জন্য। আমাদের শেখান কিভাবে জিততে হয়।

সৌদি প্রো লিগে নতুন মরশুমে আল নাসের সপ্তম স্থানে রয়েছে। তারা তিনটে ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিতেছে। সৌদি সুপার কাপে তাদের হারতে হয়েছে আল হিলালের কাছে। এরইমধ্যে ফের একবার আল নাসের আর কোচ ছাঁটাই হয়েছেন। আল নাসের লুইস কাস্ত্রোকে ছাঁটাই করল। কয়েকদি‌ন‌ আগেই তারা কাস্ত্রোকে ছাঁটাই করার কথা জানায়। রোনাল্দো আল নাসেরে যোগ দেওয়ার পর এই নিয়ে দ্বিতীয়বার কোচ ছাঁটাই করল তারা।

এবার রোনাল্ডোদের হেড স্যর হচ্ছেন স্টিফানো পিওলি। যিনি এর আগে ইটালির ক্লাব এসি মিলানের দায়িত্বে ছিলেন। পাঁচ বছর তিনি এই ক্লাবের কোচ ছিলেন।

দীর্ঘ ক্লাব কেরিয়ারে প্রায় সব ট্রফিই জিতেছেন রোনাল্ডো। কিন্তু আল নাসেরের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ এখনও জেতা হয়নি। গত বছর তাঁর দল কোয়ার্টার ফাইনালে উঠেছিল। হেরে যায় আমিরশাহির ক্লাব আল আইনের কাছে। এ বার ফের সুযোগ রোনাল্ডোর কাছে।

তবে এসিএলের প্রথম ম্যাচ খেলতে পারেননি রোনাল্ডো। আল নাসেরের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছিল। রোনাল্ডোর শরীর ভাল নেই। তিনি ছোঁয়াচে সংক্রমণে ভুগছেন। তাই দলের চিকিৎসক তাঁকে বিশ্রাম নিতে বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন। ফলে তিনি দলের সঙ্গে রবিবার ইরাকে যাচ্ছেন না।

এদিকে বুধবার প্রকাশ্যে এসেছে নেটফ্লিক্সের নতুন পর্ব 'আই, জর্জিনা।' এই পর্বে সৌদি আরবে কাটানো দিনগুলি নিয়ে মুখ খুলেছেন রোনাল্ডোর বান্ধবী জর্জিনা । একইসঙ্গে রোনাল্ডো কতদিন পর্য‌ন্ত খেলার ক্ষমতা রাখেন সেই বিষয়েও মুখ খুলেছেন তিনি।

জর্জিনা বলেছেন, 'ওর সঙ্গে যেদিন আলাপ হয়েছিল, সেদিনের মতো আজও ফুটবল ওকে একই রকমভাবে অনুপ্রাণিত করে। ও এখনও ফুটবল মাঠে সর্বস্ব দেয়। সবাই যখন আমাকে রোনাল্ডোর অবসর নিয়ে প্রশ্ন করে, তখন আমি বলি, ও ৫০ বছর বয়সে অবসর নিতে পারে।'

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+