ঐতিহ্য ধুয়ে আর কত জল খাবে মোহন- ইস্ট , কুশল দাসের বোমা, পাল্টা দিল দুই প্রধান

শুধু ঐতিহ্যের ডঙ্কা বাজিয়ে খেলা চালিয়ে যাবে না আবার এই হুঙ্কার ছাড়ল ফেডারেশন। 

আইএসএল বনাম আই লিগ দ্বন্দ্ব ফের একবার উসকে গেল , এবার সেই বিতর্কে ফের ধোঁওয়া দিলেন এআইএফএফ সচিব কুশল দাস। ফের একবার তিনি চাঁছাছোলা ভাষায় আক্রমণ করলেন মোহনবাগান ইস্টবেঙ্গলকে।

ঐতিহ্য ধুয়ে আর কত জল খাবে মোহন- ইস্ট , কুশল দাসের বোমা, পাল্টা দিল দুই প্রধান

তাঁর কথায় পরিষ্কার ইস্ট-মোহনকে আইএসএলে খেলতে গেলে বড় স্পনসর ও টাকার যোগাড় করতে হবে। শুধু ঐতিহ্য দেখিয়ে কাজের কাজ হবে না। আইএসএলের ঔজ্জ্বল্যের সঙ্গে পাল্লা দিতে তাদেরও একইরকম ভাবে উজ্জ্বল হতে হবে বলে জানিয়েছেন ফেডারেশন সচিব কুশল দাস। তিনি আরও বলেছেন, 'আমার মনে হয় আগামীপাঁচ বছরের জন্য স্পনসরদের সঙ্গে পরিকল্পনা করা উচিত। আমি প্রথম থেকেই একথা বলে আসছি। কিন্তু মোহনবাগান ও ইস্টবেঙ্গল এটা হয়তো চায় না।'

শুধু এটুকু বলেই ক্ষান্ত হননি তিনি। তাঁর মত, ইস্টবেঙ্গল- মোহনবাগানের অনেক সমর্থক আছে। তাহলে এবার তাদের ভেবে দেখা উচিত তাদের স্পনসর কেন নেই। সমস্যাটা কোথায় তাদেরই খুঁজে বার করতে হবে। এবার ১০ টি দল আইলিগ খেলবে। তাদের মধ্যে যাঁরা চ্যাম্পিয়ন হবে তারা এএফসি-তে খেলার সুযোগ পাবে। আগের বার ইস্টবেঙ্গল-মোহনবাগান কারোর ভাগ্যেই শিকে ছেঁড়েনি। কুশল দাস দুই দলকেই সতর্ক করে দিয়ে বলেছেন এএফসি-র যা যা যোগ্যতামান থাকে, সেগুলি যেন মন দিয়ে মেটায় দুই কলকাতা জায়ন্ট।

ফেডারেশন সচিবের এহেন কথাবার্তায় বেজায় চটেছে দুই প্রধানই। ইস্টবেঙ্গলের পক্ষ থেকে শান্তিরঞ্জন দাশগুপ্ত পরিষ্কার বলেছেন, 'কুশল দাস এর আগে ক্রিকেটে ছিলেন, এখন ফুটবলে আছেন, এরপর হয়ত কাবাডিতে চলে যাবে , উনি পেশাদার ফুটবলের প্রতি টান থেকে তো আর কাজ করছেন না। ' শুধু এটুকুই নয়, কুশল দাসকে ভারতের ফুটবলের ইতিহাসটা একটু ভালো করে জানতে বলেছেন। রেফারেন্স হিসেবে ' ফ্রম বেয়ার ফুট টু ফুটবল' বইটি পড়ার পরামর্শও দিয়েছেন তিনি।

দিন কয়েক আগে ভারতে আয়োজিত হয়েছিল অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপের আসর বসেছিল। ৩৪ ঘন্টার নোটিশে বিশ্বকাপের সেমিফাইনালে যেভাবে মাঠ ভরিয়েছে কলকাতা , তার থেকে শিক্ষা নিতে পরামর্শ দিয়েছেন লালহলুদ কর্তারা। বাকি ভ্যেনুতে যাখেন ছাত্রদের বিনামূল্যে টিকিট দিয়ে মাঠ ভরাতে হয়েছে, সেখানে কলকাতায় একটা টিকিটের জন্য হাহাকার করেছেন ফুটবল প্রেমীরা। লালহলুদ কর্তার সাফ কথা শুধু টাকা থাকলেই ফুটবলে ভালোবাসা হয় না, তার জন্য একটা ঐতিহ্য থাকতে হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+