Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

AIFF: আগামী মরশুমের সূচিতে বড় বদল ফেডারেশনের, কবে শুরু ডুরান্ড কাপ? বদলে যাচ্ছে সুপার কাপও

ঘরোয়া ফুটবলের সূচিতে বড় সড় বদল আনল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন মঙ্গলবার এআইএফএফ-র পক্ষ থেকে ২০২৪-২৫ মরশুমের জন্য ঘরোয়া প্রতিযোগিতার ক্যালেন্ডার ঘোষণা করেছে। এবার মরশুম আরও কিছুটা এগিয়ে আসছে, অগাস্ট নয় ঘরোয়া ফুটবল সিজন শুরু হয়ে যাবে জুলাই মাস থেকেই।

ভারতীয় ফুটবল দলের অফিসিয়াল হ্যান্ডেল এক্স (আগের টুইটার) এ ঘোষণা করেছে যে আসন্ন ২০২৪-২৫ মরশুমের ঘরোয়া মরশুম জুলাই মাসে ডুরান্ড কাপ দিয়ে শুরু হবে।২৬ জুলাই থেকে ৩১ অগাস্ট পর্যন্ত হবে ঐতিহ্যবাহী এই ফুটবল প্রতিযোগিতা। আগেই জানা গিয়েছিল ১৫ বা ২০ দিনের জন্য সুপার কাপ হবে না, এই টুর্নামেন্টে বছরের অনেকটা সময় ধরে হবে। তাতেই সিলমোহর দিল ফেডারেশন।

AIFF

আসন্ন মরশুমে সারা বছর ধরে সুপার কাপ খেলানোর জন্য সমস্তরকমের পরিকল্পনা করা হচ্ছে এফএ কাপের মতো। ফুটবলারদের জাতীয় দলের সঙ্গে ক্লাব ফুটবল খেলার সূচিকে মাথায় রেখে সবরকমের ব্যবস্থা নেওয়া হবে বলে ঠিক করা হয়েছে ফেডারেশনের বৈঠকে। ২০২৪‌ সালের ১ অক্টোবর থেকে সুপার কাপ চালু হবে এই টুর্নামেন্ট চলেব ২০২৫ সালের ১৫ মে পর্যন্ত।

এখনও আইএসএলের সূচি ঘোষণা হয়নি। তবে ফেডারেশেনর ঘোষণাটি ঘোষণাটি নিশ্চিত করেছে যে ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল), আই-লিগ এবং সুপার কাপ পরের মরশুম থেকে একযোগে চলবে। বর্তমানে আই লিগ দেশের দ্বিতীয় সারির লিগে পরিণত হয়েছে। এই লিগের চ্যাম্পিয়ন দল আইএসএলে খেলার সুযোগ পায়। আগামী মরশুমে আই লিগ শুরু হবে ১৯ অক্টোবর ২০২৪ থেকে, তা চলবে ৩০ এপ্রিল ২০২৫ সাল পর্যন্ত।

এছাড়াও এআইএফএফ যুব লিগ অনূর্ধ্ব ১৩, অনূর্ধ্ব ১৫, অনূর্ধ্ব ১৭-এর জন্য নয় মাসের উইন্ডো ঘোষণা করেছে। প্রিমিয়ার ঘরোয়া মহিলা টুর্নামেন্ট, ইন্ডিয়ান উইমেনস লিগও ২০২৪-২৫ মরশুমেছয় মাসের উইন্ডো পেয়েছে। শুধু মাত্র সিনিয়র পুরুষ দলের খেলাই নয় একইসঙ্গে মহি‌লা এবং বয়স ভিত্তিক ফুটবল লিগকেও সমান গুরুত্ব দিচ্ছে ফেডারেশন।

মহি‌লা প্রিমিয়ার লিগ শুরু হবে চলতি বছরের ৩০ অক্টোবর থেকে শেষ হবে ২০২৫ সালের ৩০ এপ্রিল। এছাড়াও মরশুম জুড়ে চলবে বয়স ভিত্তিক ফুটবল লিগ গুলি।


চলতি মরশুমে ডুরা‌ন্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান এসজি, সুপার কাপ জিতে ১২ বছর পর সর্বভারতীয় ট্রফি ঘরে তুলেছে ইস্টবেঙ্গল। আই লিগে বর্তমানে ভালো জায়গায় আছে মহমেডানও।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+