Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সংখ্যা বাড়ছে দলত্যাগীদের, মেসির পথেই পিএসজি ছাড়ছেন আরও এক তারকা ফুটবলার

মেসির পর এবার সার্জিও রামোস। পিএসজি ছাড়ছেন আরও এক তারকা ফুটবলার। শনিবার সকালে সমাজ মাধ্যমে দল ছাড়ার কথা ঘোষণা করলেন রামোস। তাঁর পরবর্তী গন্তব্য কোথায়? তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা।
সমাজ মাধ্যমেই দল ছাড়ার কথা ঘোষণা করেন রামোস। পিএসজির এই তারকা ফুটবলার লিখেছেন, 'আগামীকাল একটি বিশেষ দিন। আগামীকাল আমি জীবনের অন্যতম একটি মুহূর্তকে বিদায় জানাবো, বিদায় জানাবো পিএসজিকে।'

একইসঙ্গে মেসির সতীর্থ তাঁর বিদায় বার্তায় উল্লেখ করেছেন, 'আমি জানি না কতগুলো জায়গাকে আপনি ঘর বলে উল্লেখ করতে পারেন। কিন্তু কোনো সন্দেহ ছাড়াই পিএসজি, এবং প্যারিস আমার সেসব ঘরের একটি। বিশেষ দুটি বছরের জন্য আপনাদের ধন্যবাদ। এই সময়কালে আমি সব কটি টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়েছি এবং নিজেকে উজাড় করে দিয়েছি। আমি এখন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হব। আমি নতুন কোনো রং গায়ে চড়াব।'

1

রামোস, মেসি দুজনেই পিএসজিতে ২০২১-২২ মরসুমে। মেসি প্রায় ২০ বছরের সম্পর্ক ছিন্ন করে পিএসজিতে এসেছিলেন আর রিয়াল মাদ্রিদে ১৬ বছর কাটিয়ে পিএসজিতে এসেছিলেন রামোস। তবে দুই তারকাই বেশিদিন স্থায়ী হলেন না প্যারিসে। দুই মরসুম খেলে দুজনেই বিদায় জানাচ্ছেন পিএসজিকে।


রামোসকে বিদায় জানিয়ে পিএসজি সভাপতি নাসের আল-খেলাইফি বলেছেন, 'রামোসের নেতৃত্ব, দায়িত্ব বোধ, পেশাদারত্বের সঙ্গে অভিজ্ঞতা মিলে সর্বোচ্চ স্তরে অবস্থান করছে। এটা তাঁকে সত্যিকার অর্থে ফুটবল কিংবদন্তিতে পরিণত করছে। তাকে পিএসজিতে পাওয়া গৌরবের ব্যাপার ছিল।'


পিএসজির অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে রামোসের বিদায়ী বার্তায় লেখা হয়েছে 'একাগ্রতা ও নিষ্ঠার সঙ্গে পিএসজির হয়ে রামোসকে লড়তে দেখাটা ক্লাবের জন্য আনন্দের ছিল। ক্যারিয়ারের বাকি সময়ের জন্য তাঁকে শুভকামনা।'

2

পিএসজির জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে রামোস খেলেছেন ৫৭ ম্যাচ, করেছেন ৫ গোল এবং অ্যাসিস্ট করেছেন ১ গোলে। মেসির মতো রামোস পিএসজির জার্সিতে দুটো লিগ ওয়ান (২০২১-২২, ২০২২-২৩) এবং একটি ট্রফি দেস চ্যাম্পিয়নস জিতেছেন।

33

আজ রাতে লিগ ওয়ানের ম্যাচে ক্লিয়ারমন্ট ফুটের বিরুদ্ধে খেলতে নামছে পিএসজি। মেসি মুখে কিছু না বললেও পিএসজি কোচ গাল্টিয়ের জানিয়ে দিয়েছেন, 'ফুটবলের ইতিহাসে শ্রেষ্ঠ প্লেয়ারকে কোচিং করার সুযোগ পেয়েছি। ক্লেরমন্টের বিরুদ্ধে সপ্তাহের শেষে নামবে পিএসজি। সেটাই হবে প্যারিস সঁ জরমঁ-তে মেসির শেষ ম্যাচ।'
ইউরোপীয় ফুটবল সার্কিটের খবর অনুযায়ী মেসির মতোই রামোসের কাছেও সৌদি আরবের একটি ক্লাবের প্রস্তাব আছে।
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+