AFC Cup: এএফসির আত্মবিশ্বাস নিয়েই আইএসএল অভিযান শুরু চান শুভাশিস-বুমোসরা, ভাইরাল সমর্থকদের রসগোল্লা টিফো
দাপুটে জয় দিয়েই জয় দিয়ে এএফসি কাপের অভিযান শুরু করল মোহনবাগান সুপার জায়ান্ট। চার গোল দিয়েই কলিঙ্গ বিজয় করল সবুজ মেরুন ব্রিগেড। এএফসি কাপের আত্মবিশ্বাস নিয়েই আইএসএল অভিযান শুরু করতে চাইছে জুয়ান ফেরান্দোর দল। গত মরসুমে আইএসএল অভিযানের শুরুটা ভালো হয়নি সবুজ মেরুনের। এবার ঘরের মাঠে জয় দিয়েই লিগের যাত্রা শুরু করতে চাইছে শেষ মরসুমের চ্যাম্পিয়নরা।
ওডিশা ম্যাচ শেষে মোহনবাগান সুপার জায়ান্ট অধিনায়ক শুভাশিস বসু বলেন, 'এই ম্যাচে দলগতভাবে খুব ভালো পারফরম্যান্স করেছি। প্রত্যেকেই ভালো খেলেছে। অ্যাওয়ে ম্যাচ সহজ ছিল না। এই জয়টা আমাদের আইএসএলের ম্যাচে সাহায্য করবে। আগামী শনিবারই ম্যাচ রয়েছে আইএসএলের।ফলে দ্রুত রকিভরি করতে হবে।আমি চাই আমাদের টিম জয় দিয়েই আইএসএলের শুরুটা করতে।'

সবুজ মেরুনের তারকা বিদেশি হুগো বুমোসও বলেন, 'এই জয় আমাদের বাড়তি আত্মবিশ্বাস জোগাবে।আমরা এবার আইএসএলন অভিযান শুরু করব, পাঞ্জাবের বিরুদ্ধে প্রথম ম্যাচ রয়েছে। লিগ শুরুর আগে এই জয়টা অত্যন্ত প্রয়োজনীয় ছিল। তবে এএফসিতে সবে মাত্র একটা ম্যাচ হল এখনও পাঁচটা ম্যাচ বাকি রয়েছে। আপাতত আমাদের ফোকাস এখন শনিবারের পাঞ্জাব ম্যাচ।'
ওড়িশার কলিঙ্গ স্টেডিয়ামে মোহনবাগান বনাম ওড়িশা এফসির খেলার দ্বিতীয়ার্ধের শুরুতে সামাদের গোলে এগিয়ে যায় মোহনবাগান। এরপরে দিমিত্রি জোড়া গোল করেন এবং কোলাসো একটি গোল করেন। ৪-০ গোলে জেতে সবুজ মেরুন ব্রিগেড।
মোহনবাগানকে ডুরান্ড কাপ দেওয়া দিমিত্রি পেত্রাতোস-ই মঙ্গলবারের ম্যাচের নায়ক। তাঁর পা থেকে এল জোড়া গোল। প্রথমার্ধে কোনও গোল হয়নি। দ্বিতীয়ার্ধে ১০ জনের ওড়িশাকে পেয়ে আক্রমণের ঝাঁঝ বৃদ্ধি করে মোহনবাগান। তাতেই একে একে চার গোল করলেন জুয়ান ফেরান্দোর ছাত্ররা।
ভুবনেশ্বরের মাটিতে বড় ব্যবধানে জয়ের পর ওডিশাকে খোঁচা দিতে ছাড়লেন না সবুজ মেরুন সমর্থকরা। সগোল্লার জিআই ট্যাগ নিয়ে বিস্তর লড়াই হয়েছে বাংলা ও ওডিশার মধ্যে। সেই সমস্যা গড়িয়েছিল আদালত অবধিও। রসগোল্লা কার? বাংলা না ওডিশার? এই মামলায় বাংলার পক্ষেই রায় দেয় আদালত।
মোহনবাগান সুপার জায়ান্ট সমর্থকরা রসগোল্লা নিয়ে বিশেষ টিফো প্রদর্শন করেন। তাতে দেখা যায়, ওয়েবসিরিজের জনপ্রিয় চরিত্র একেন বাবুকে। তাঁর হাতে রসোগল্লার হাড়ি। আর তাতে সবুজ-মেরুন ও কালো কালিতে লেখা রয়েছে, 'রসগোল্লা কিন্তু আমাদের বুঝলে ভায়া'। এই ছবি কিন্তু সমাজ মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে।












Click it and Unblock the Notifications