Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

AFC Asian Cup Qualifiers: গোল করতে ব্যর্থ সুনীল, বাংলাদেশের বিরুদ্ধে আটকে গেল ভারত

এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্য়াচে মঙ্গলবার ভারতীয় দল মুখোমুখি হয়েছিল বাংলাদেশের। কয়েকদিন আগেই মলদ্বীপের বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে জয় পেয়েছিল ভারত। কিন্তু প্রতিযোগিতামূলক ম্যাচে ফিরতেই হতশ্রী পারফরম্যান্স ভারতীয় দলের।বাংলাদেশের বিরুদ্ধে গোলশূন্য ড্র করল ভারত।

ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে আক্রমণাত্বক ছন্দেই দল সাজান কোচ মার্কুয়েজ। গোল পাওয়ার লক্ষ্যে সামনে সুনীলের সঙ্গে রাখেন ফারুক চৌধুরিকে। এই ম্য়াচে বাংলাদেশ দলে মূল ভরসা ছিলেন হামজা চৌধুরি।

aiff

ফিফা ক্রমতালিকায় বাংলাদেশের থেকে অনেক এগিয়ে ভারত। ম্য়াচের শুরুতেই উদান্তা ফ্রি কিক থেকে সহজ সুযোগ নষ্ট করেন। তাঁর নেওয়া শট একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। তবে পাল্টা চাপ তৈরি করে বাংলাদেশও। ম্যাচে ১২ মিনিটে বিশাল কাইথ একবার দুর্গের পতন রোধ করেন, এরপর শুভাশিস বোস গোল লাইন সেভ করেন।

এরপরই পাল্টা চাপ তৈরি করে হামজা চৌধরি, তপু বর্মণরা। বাংলাদেশ দল বেশ কয়েকটি সুযোগ তৈরি করে। কিন্ত গোল করতে পারেনি। ভারতের আক্রমণগুলো মূলত হচ্ছিল দুই প্রান্ত দিয়ে। বিশেষ করে লিস্টন কোলাসো বার বার বাংলাদেশ রক্ষণের উপর চাপ সৃষ্টি করছিলেন। ভারত পাল্টা চাপে ফেলে বাংলাদেশকে। কিন্তু ভারতের চাপের মুখে খেলার গতিকে স্লথ করে দেয় বাংলাদেশ। ৪১ মিনিটে দুরন্ত সেভ করেন বিশাল কাইথ। ফলে প্রথম ৪৫ মিনিট শেষে খেলার ফল ছিল ০-০।

দ্বিতীয়ার্ধে আশা করা গিয়েছিল ভারত আরও আক্রমণে জোর বৃদ্ধি করবে। কিন্তু দ্বিতীয়ার্ধেও খেলার মানে কোনও পরিবর্তন হল না। দুই দলই সুযোগ তৈরি করল কিন্তু গোল করতে পারল না। ভারতীয় দলের খেলায় ছিল না কোনও বৈচিত্র। এমনকি প্লে মেকারের অভাবটাও স্পষ্ট হল বার বার। প্রত্যাবর্তনের ম্যাচে গোল করেছিলেন সুনীল ছেত্রী। এই ম্যাচে সুনীল হতাশই করলেন। ৮৫ মিনিটে কোচ তাঁকে তুলে নিলেন। বাংলাদেশ রক্ষণেই বার বার আটকে গেল ভারতীয় দলের আক্রমণ। ফলে গোল শূন্যভাবেই শেষ হল ভারত এবং বাংলাদেশের ম্যাচ।

ভারত সরাসরি ২০২৭ সালের এএফসি এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। ফলে বাছাই পর্বের মাধ্যমেই ভারতকে টিকিট নিশ্চিত করতে হবে। যোগ্যতা অর্জন পর্বে ভারতের গ্রুপে রয়েছে হংকং, সিঙ্গাপুর ও বাংলাদেশ।এক নম্বরে থাকা দলই মূলপর্বের জন্য যোগ্যতা অর্জন করবে। শুরুতেই ঘরের মাঠে আটকে গিয়ে চাপ বৃদ্ধি হল ভারতের।

Take a Poll

ঘরের মাঠে বাংলাদেশকেও হারাতে ব্যর্থ হচ্ছে ভারত। আর কত পিছিয়ে যাবে ভারতীয় ফুটবল! বিদেশি কোচ বদল হচ্ছে। কিন্তু খেলার মান বদল হচ্ছে না। ফেডারেশন কর্তাদের কিন্ত ভাবতেই হবে এবার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+