Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ACL 2: এসিএলে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ চূড়ান্ত, মোহনবাগান এসজির জন্য অপেক্ষা করছে কঠিন লড়াই

আগামী মরশুমে এশীয় মঞ্চে কলকাতার দুই প্রধান। এসিএল খেলবে ইস্টবেঙ্গল ও মোহনবাগান এসজি। লাল হলুদের প্রতিপক্ষ চূড়ান্ত হয়ে গেল। অন্যদিকে, সবুজ মেরুনের জন্য অপেক্ষা করছে কঠিন লড়াই।

ঘরের মাঠে লাল-হলুদের প্রতিপক্ষ তুর্কমেনিস্তানের ক্লাব আলটিন আসির। তুর্কমেনিস্তানের ঘরোয়া লিগ জিতেছে এফকে আর্কাদাগ। তবু লাইসেন্সিং সমস্যায় চ্যাম্পিয়ন্স লিগ ২-তে খেলতে পারবে না তারা। খেলতে হবে চ্যালেঞ্জার লিগে। দ্বিতীয় স্থানে থাকা অল্টিন অসিরকে সুযোগ দেওয়া হয়েছে যোগ্যতা অর্জন পর্বে খেলার।

ACL 2

আইএসএলের লিগ-শিল্ড জেতার সুবাদে মোহনবাগান সরাসরি চ্যাম্পিয়ন্স লিগ ২-তে খেলবে। ইস্টবেঙ্গল সুপার কাপ জেতায় তাদের যোগ্যতা অর্জন পর্বে খেলতে হবে। সেই ম্যাচ ইস্টবেঙ্গলের ঘরের মাঠ যুবভারতীতেই হওয়ার সম্ভাবনা রয়েছে। ইস্টবেঙ্গল যদি এই ম্যাচ জিততে না পারে, তা হলে এএফসি চ্যালেঞ্জার লিগে খেলার সুযোগ পাবে।

এসিএলের খেলার কথা মাথায় রেখে আগামী মরশুমের কথা মাথায় রেখে ঘর গোছানোর কাজ অনেক আগেই শুরু করে দিয়েছে ইমামি ইস্টবেঙ্গল ক্লাব।কারণ পড়শি ক্লাব মোহনবাগান এসজির মতোই তারা এসিএলে খেলবে। দীর্ঘদিন পর এশীয় মঢ্চে খেলার সুযোগ পাচ্ছে লাল হলুদ।

সুপার কাপ জিতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের প্রিলিমিনারি রাউন্ডের যোগ্যতাও অর্জন করেছে। প্রায় ১১ বছর ইস্টবেঙ্গল ফের এএফসি টুর্নামেন্ট খেলবে। শেষবার ২০১২ সালে ফেডারেশন কাপ জিতেছিল লাল হলুদ এবং ২০১৩ সালে এএফসি কাপে শেষবার অংশগ্রহণ করেছিল। এরপর শুধুই ব্যর্থতা আর অন্ধকার অধ্যায়। কিন্ত সুপার কাপ জিতে ফের এশিয়ার সেরা মঞ্চে ইস্টবেঙ্গল।

অন্যদিকে আইএসএলে লিগ শিল্ড জেতায় মূলপর্বে জায়গা করে নিয়েছে মোহনবাগান এসজি। সবুজ মেরুনেগর প্রতিপক্ষ দল ঠিক না হলেও তারাও লড়বে এশিয়ার মহা শক্তিধর দেশের ক্লাব দলের বিরুদ্ধে। ১৭ সেপ্টেম্বর থেকে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্ব শুরু হবে।

প্রাথমিক রাউন্ডের অন্য ম্যাচে খেলবে আল কুয়েত বনাম আল আহলি। যে দল হারবে তারা গ্রুপ পর্বের ম্যাচ খেলে উপরে ওঠার সুযোগ পাবে। । সৌদি আরব, কাতার, উজবেকিস্তান, বাহরিন, ইরানের মতো শক্তিশালী ক্লাব দলগুলো খেলবে গ্রুপ পর্বে। ১৭ সেপ্টেম্বর থেকে শুরু ১৪ দলের গ্রুপ পর্বের লড়াই।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+