দুই গোলে এগিয়ে থেকেও রোনাল্ডোর জুভেন্তাসের নাটকীয় হার, শেষ হাসি হাসলেন ইব্রা

দুই গোলে এগিয়ে থেকেও রোনাল্ডোর জুভেন্তাসের নাটকীয় হার, শেষ হাসি হাসলেন ইব্রা

সিরি এ লিগে জোড়া গোলে এগিয়ে থেকেও হেরে বসল জুভেন্তাস। নাটকীয় ম্যাচে ২-০ এগিয়ে থাকা অবস্থায় ক্রিশ্চিয়ানো রোনান্ডোর জুভেন্তাস দল এসি মিলানের কাছে ২-৪ ব্যবধানে হারল। ম্যাচে জ্লাটান ইব্রাহিমোভিচ বনাম রোনাল্ডোর ডুয়েল আকর্ষণের কেন্দ্রে ছিল। শেষ পর্যন্ত অবশ্য ইব্রা ম্যাচ জিতে শেষ হাসি হাসলেন।

ম্যাচ জিতলে জুভেন্তাসের সামনে যে সুযোগ ছিল

ম্যাচ জিতলে জুভেন্তাসের সামনে যে সুযোগ ছিল

ইব্রাদের বিরুদ্ধে জিতলে মঙ্গলবার ল্যাজিওর চেয়ে রোনাল্ডোরা দশ পয়েন্ট এগিয়ে যেতে পারতেন। ফলে চ্যাম্পিয়নশিপের লক্ষ্যে বড়সড় লাফ দিত জুভেন্তাস। কিন্তু এসি মিলানের কাছে ২-৪ গোলে হেরে বসায় রোনাল্ডোরা সেই সুযোগ হাতছাড়া করে।

আকর্ষণের কেন্দ্রে রোনাল্ডো বনাম ইব্রা ডুয়েল

আকর্ষণের কেন্দ্রে রোনাল্ডো বনাম ইব্রা ডুয়েল

রোনাল্ডো বনাম ইব্রার এই ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য ছিল। দ্বিতীয়ার্ধে দুই দলের মিলিয়ে ৬টি গোল হয়েছে। বিরতির ঠিক পরে আন্দ্রিয়ান রাবিয়ত দুরন্ত গোলে জুভেন্তাসকে এগিয়ে দেন। এর পাঁচ মিনিটের মধ্যেই রোনাল্ডোর গোলে জুভেন্তাস ২-০ এগোয়। দ্বিতীয় গোল জুভেন্তাসের জয়ের পথ প্রশস্ত করে দেয়।

চলতি মরসুমে এটি রোনাল্ডোর কততম গোল

চলতি মরসুমে এটি রোনাল্ডোর কততম গোল

চলতি মরসুমে এই নিয়ে ৩০টি গোল করলেন রোনাল্ডো। এর আগে মরসুমে সিরি এ লিগে জুভেন্তাসের জার্সিতে ২৫ তম গোলটি করে লিগের ইতিহাসের ৬০ বছর পুরনো রেকর্ড স্পর্শ করেন।

দ্বিতীয়ার্ধে জুভেন্তাসের পাঁচ মিনিটে ঝড়়

দ্বিতীয়ার্ধে জুভেন্তাসের পাঁচ মিনিটে ঝড়়

দ্বিতীয়ার্ধে রোনাল্ডোর গোল পাওয়ার পরই সব অঙ্ক পাল্টে যায়। এসি মিলানের পাঁচ মিনিটের ঝড়ে উড়ে গেল জুভেন্তাস।৬২ মিনিটে ইব্রাহিমোভিচের গোল দিয়ে ম্যাচের মোড় ঘোরা শুরু। বক্সের মধ্যে বোনুচ্চি হ্যান্ডবল করলে পেনল্টি পায় মিলান। স্পটকিক থেকে ব্যবধান কমান সুইডিশ তারকা। চার মিনিট বাদে জুভেন্তাস রক্ষণকে বোকা বানিয়ে মিলানকে সমতায় ফেরান ফ্র্যাঙ্ক কেসি। এক মিনিট বাদে ফের গোল। এবার মিলানের রাফায়েল লিয়াও প্রতি আক্রমণ থেকে গোল করেন। জুভেন্তাস রক্ষণে ঝড় তুলে ১৮ মিনিটে তারা মিলান ৩টি গোল করে। শেষে ৮০ মিনিটে আন্তে রেবিচ একটি গোল করে জুভের কফিনে শেষ পেরেক পুঁতে দেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+