প্রযুক্তির ব্যবহারে দীপাবলীতেই নতুন বছরের রেজোলিউশন সিটি ব্যাঙ্কের
ভারতের সেরা উৎসবগুলির মধ্যে অন্যতম হল দিওয়ালি বা দীপাবলী উৎসব। এই উৎসব আলোর উৎসব, মিলনেরও উৎসব। এই সময়ে পরিবার, আত্মীয় স্বজনদের জন্য কেনাকাটা, ঘর সাজানো, আনন্দে মেতে ওঠা এই সবই চলতে থাকে একনাগাড়ে।

তবে এবছর সিটি ব্যাঙ্ক অন্যভাবে দীপাবলীতে মেতেছে। এবছরে ডিজিটাল দিওয়ালি উদ্যোগ নিয়েছে সিটি ব্যাঙ্ক। পয়লা নভেম্বর থেকে চালু হওয়া এই উদ্যোগে কেনাকাটা, (ফ্লিপকার্ট, অ্যামাজন থেকে), ভ্রমণ (মেক মাই ট্রিপ), ইলেকট্রনিক যন্ত্রপাতি কেনা (বিজয় সেলস, অ্যাপেল), মুদি দ্রব্য (রিলায়্যান্স ফ্রেশ, সুপার মার্ট) ইত্যাদিতে বড়সড় ছাড় দেওয়া হয়েছে।
এছাড়াও ক্রেডিট কার্ড, পার্সোনাল লোন ইত্যাদির ক্ষেত্রেও এই উদ্যোগের অধীনে বিশেষ কিছু সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে গ্রাহকদের।
কী এই #WhatsNewThisDiwali প্রচার?
দীপাবলীতে বাজি না ফাটিয়েও চারিদিক মাতিয়ে দিয়েছে সিটি ব্যাঙ্ক। প্রযুক্তিকে ব্যবহার করে স্যোশাল মিডিয়ার মাধ্যমে এমন উদ্যোগ মনে ধরেছে আমজনতারও।
প্রযুক্তির প্রয়োগে দিল্লির ডিএলএফ সাকেত মলে ভার্চুয়াল দীপাবলী উৎসব করে, বাজি না ফাটিয়েও সকলের মন জয় করেছে সিটি ব্যাঙ্ক। যাতে সুরক্ষিত ও দূষণ মুক্ত দীপাবলী পালন করা হয়, তেমন বার্তাও দেওয়া হয়েছে। আর এসবেরই মুখ্য উদ্দেশ্য হল নিজেদের ব্র্যান্ডের প্রমোশন।
এর মধ্যে বহু মানুষই রয়েছেন যারা নিজেদের অভিজ্ঞতা জানিয়েছেন WhatsNewThisDiwali হ্যাশট্যাগ দিয়ে। অন্যদিকে কেউ কেউ নিজের ছোটবেলার অভিজ্ঞতা শেয়ার করেছেন। এছাড়া নতুন বছরের রেজোলিউশন কি হবে সেকথাও অনেকে মন খুলে জানিয়েছেন।
সিটি ব্যাঙ্ক সকলের এই সাড়া পেয়ে অভিভূত। সেই নিয়ে একটি ভিডিও-ও তৈরি করা হয়েছে। কীভাবে দীপাবলীতে মানুষ নিজের কাছের জনকে সারপ্রাইজ দেয় তা এখানে দেখানো হয়েছে। আর গোটা থিমটিই টুইটারে ট্রেন্ড হয়েছে।
দিওয়ালি উইথ প্লে-স্টেশন
নভেম্বরের ৭ তারিখে সিটি ব্যাঙ্কের তরফে আরও একটি ভিডিও প্রকাশ করা হয়। দিওয়ালিতে ছোটবেলার অভিজ্ঞতা জানিয়ে বহু মানুষ সেখানে নিজের বক্তব্য জানিয়েছেন। কীভাবে ছোটবেলায় ভাইবোন, বন্ধুবান্ধবদের সঙ্গে মিশে দিওয়ালি উৎযাপন করতেন, অনেকেই সেকথা মন খুলে জানিয়েছেন।
এই সবকটি ভিডিওই ইউটিউব. ভিডোপিয়া, ভুক্লিপ সহ একাধিক সাইটে অন্তর্ভুক্ত করা হয়েছে।












Click it and Unblock the Notifications