Rath Yatra 2023: পুরীর রথ বংশপরম্পরায় সাজিয়ে আসছেন তাঁরা, জেনে নিন কোথায় থাকে সেই পরিবার

আজ প্রায় নাওয়া খাওয়া ভুলেছেন তাঁরা। গত সাত দিন ধরে রাত জেগে তাঁরা সাজিয়ে চলেছেন জগন্নাথ দেবের রথ। বংশপরম্পরায় তাঁরা জগন্নাথ দেবের রথ সাজিয়ে আসছেন। প্রাকৃিতক শোলা দিয়ে ৈতরি করা জগন্নাথ দেবের রথ সাজানোর ফুল।

ওড়িশারই খুড়দা জেলার বাসিন্দা তাঁরা। এই রাজকিশোর নায়েকের পরিবারই প্রতিবছর পুরীর জগন্নাথ দেবের রথ সাজিয়ে তোলেন। গোপ, কাকাতপুর, নিমাপাড়া এবং অস্তরংগড় থেকে তাঁরা প্রাকৃতিক শোলা সংগ্রহ করে থাকে। অক্ষয় তৃতীয়ার দিন তাঁরা ফুল তৈরি শেষ করেন এবং শেষ করে নেত্র উৎসবে।

Rath Yatra

যতদিন তাঁরা জগন্নাথ দেবের রথের সজ্জা তৈরি করেন ততদিন কোঠর নিয়ম মেনে জীবন যাপন করেন। এই স ময় কোনও আমিষ খাবার তাঁরা খাননা। পরিবারের মেয়েরাও একসঙ্গে কাজ করেন এই সময়। কার্তিক মাস থেকে প্রকৃতিক শোলা সংগ্রহ করতে শুরু করেন তাঁরা। তারপরে সেগুলি রোদে শুকোতে দেন তাঁরা। যেদিন থেকে জগন্নাথ দেবের রথ তৈরি শুরু হয় সেদিন থেকে ফুল তৈরির কাজও শুরু করেন তাঁরা।

Rath Yatra

শোলার তৈরি কদম এবং সেবতী ফুল দিয়েই জগন্নাথ দেবের রথ সাজানো হয়। তাই এখন আর তাঁদের নাওয়া খাওয়ার সময় নেই। দিনরাত এক করে তাঁরা কাজ করে চলেছেন। রথের রশিতে টান পড়লে তবেই তাঁরা বিশ্রাম নেবেন। গতকালও তাঁরা রাতভর রথের সজ্জায় কাটিয়েছেন। আবার ভোর থেকে কাজ শুরু হয়েছে। জগন্নাথ দেবের রথ সাজানোর কাজকে তাঁরা অত্যন্ত সৌভাগ্যের বলে মনে করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+