ইভিএম বাদ, রাষ্ট্রপতি নির্বাচন হয় ব্যালটে, জেনে নিন কারণ

২০০৪ সাল থেকে চারটি লোকসভা নির্বাচন এবং ১২৭ টি বিধানসভা নির্বাচনে ব্যবহৃত হয়েছে ইলেকট্রনিক ভোটিং মেশিন। কিন্তু ভারতের রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি, রাজ্যসভার সদস্য এবং রাজ্য বিধান পরিষদের সদস্যদের নির্বাচন যখন হয় তখন ইভিএম ব্যাবহার করা হয় না।

রাষ্ট্রপতি ভোট হয় ব্যালটে

রাষ্ট্রপতি ভোট হয় ব্যালটে

ভোট হয় ব্যালট বক্সে। কিন্তু প্রশ্ন ওঠে এমন একটি প্রযুক্তির উপর ভিত্তি করে যেখানে লোকসভা এবং বিধানসভা ভোট হচ্ছে। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীর নামের পাশে থাকা বোতাম টিপে ভোট দিচ্ছেন এবং তাঁদের ভোটে যিনি সর্বোচ্চ সংখ্যক ভোট পান তিনি জয়ী নির্বাচিত হন অথচ রাষ্ট্রপতি নির্বাচন, উপরাষ্ট্রপতি, রাজ্যসভার সদস্য এবং রাজ্য বিধান পরিষদে ভোট হয় ব্যালটে। জানানো হয়েছে যে পদ্ধতিতে অঙ্ক করে এই নির্বাচন হয় ইভিএমে ফল দিতে পারবে না। তাই ভোট হয় ব্যালটে।

 গোপন ব্যালটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন

গোপন ব্যালটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন

গোপন ব্যালটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন হয়। সংবিধানে এমনটাই বলা হয়েছে। অনুচ্ছেদ ৫৫ (৩) ধারা অনুসারে হয় এই ভোট। রাষ্ট্রপতি নির্বাচন হয় একক ভোটদানের মাধ্যমে ,আনুপাতিক প্রতিনিধিত্ব মেনে। এই ব্যবস্থা অন্যরকম। ভোটারকে প্রার্থীদের নামের টিক চিহ্ন দিয়ে জানাতে হয় মতামত।

কীভাবে হয় গণনা?

কীভাবে হয় গণনা?


আলাদাপ্রতিটি ভোটের গুরুত্ব থাকে । প্রতিটি বিধায়কের ভোটের মান নির্ধারিত হয়, রাজ্যের মোট জনসংখ্যাকে বিধায়কের সংখ্যা দিয়ে ভাগ করে, তাকে আরও ১,০০০ দিয়ে ভাগ করার পর যে ফল বের হয়, সেই ফল অনুযায়ী। তাই রাজ্য অনুযায়ী বিধায়কদের ভোটের গুরুত্ব পরিবর্তিন হয়। ২০৮ হল উত্তরপ্রদেশের একজন বিধায়কের ভোটের মূল্য , সেখানে সিকিমের একজন বিধায়কের ভোটের মূল্য ৭।

ভোটের পদ্ধতি

ভোটের পদ্ধতি

ইসি ওয়েবসাইট অনুসারে, প্রথম ১৯৭৭ সালে নির্বাচন কমিশনে ধারণা করা হয়েছিল, ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (ইসিআইএল), হায়দরাবাদকে ইভিএম ডিজাইন এবং ডেভলপের দায়িত্ব দেওয়া হয়েছিল। ১৯৭৯ সালে একটি প্রোটোটাইপ তৈরি করা হয়েছিল, যা নির্বাচন কমিশন ৬ আগস্ট, ১৯৮০-তে রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সামনে প্রদর্শন করেছিল। ভারত ইলেক্ট্রনিক লিমিটেড (বিইএল), বেঙ্গালুরু, আরেকটি সরকারি-খাতের উদ্যোগ, ইসিআইএল-এর সাথে কো-অপ্ট করা হয়েছিল।

মেশিনগুলি প্রথম ১৯৮২ সালের মে মাসে কেরালার বিধানসভা নির্বাচনে ব্যবহার করা হয়েছিল। তবে, এটির ব্যবহারের জন্য একটি নির্দিষ্ট আইনের অনুপস্থিতির কারণে সুপ্রিম কোর্ট সেই নির্বাচনটিকে স্থগিত করে। পরবর্তীকালে, ১৯৮৯ সালে, সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের জন্য একটি বিধান তৈরি করতে জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫১ সংশোধন করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+