জিও ফোনের বুকিং শুরু কবে থেকে আর কী সুবিধাই বা থাকছে জেনে নিন
জিও ফোরজি ফোনের বুকিং শুরু হবে ২৪ অগাস্ট থেকে। আগে আবেদন করলে আগে পাবেন, সেই ভিত্তিতে ফোন পাওয়া যাবে সেপ্টেম্বর মাস থেকে। জিওর ওয়েবসাইটে গিয়ে বুকিং করা যাবে। রিলায়েন্স ডিজিট্যাল স্টোরের বুকিং হবে
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৪০তম বার্ষিক সাধারণ সভা। ২১ জুলাই শুক্রবার সেই বার্ষিক সাধারণ সভা থেকেই জিও-র ৪ জি ফিচার ফোনের কথা ঘোষণা করেছেন রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানি।
ফোনের জন্য প্রথমে ১৫০০ টাকা দিতে হলেও, ৩ বছর পরে সেই মূল্য ফেরত পাওয়া যাবে।

২৪ অগাস্ট থেকে জিও ফোনের বুকিং শুরু হবে। আগে আবেদন করলে আগে পাবেন এই ভিত্তিতে, সেপ্টেম্বর থেকে ফোন পাওয়া যাবে।
কিন্তু কীভাবে বুকিং করবেন
১) জিওর ওয়েবসাইটে গিয়ে বুকিং করা যাবে
২) সারা দেশের রিলায়েন্স ডিজিট্যাল স্টোরগুলি থেকে বুকিং করা যাবে
৩) নতুন ফোনের জন্য বুকিং করা যাবে মাই জিও অ্যাপ থেকেও
৪) প্রতি মাসে গ্রাহকদের দিতে হবে ১৫৩ টাকা করে। পাওয়া যাবে আনলিমিটেড ডেটা। যাঁদের একবারে ১৫৩ টাকা দিতে অসুবিধা তাদের জন্য থাকছে সপ্তাহে ৫৩ টাকা এবং দুদিনের জন্য ২৩ টাকার প্ল্যান।
তবে মনে রাখতে হবে, ২৪ অগাস্টের আগে কোনও বুকিং নেওয়া হবে না। প্রতি সপ্তাহে ৫০ লক্ষ ফোন তৈরির লক্ষ্য মাত্রা রাখা হয়েছে।












Click it and Unblock the Notifications