১০ দিনে কী ভাবে পাসপোর্ট পাবেন জেনে নিন
অনলাইনে আবেদন করলে বাড়িতে বসে ১০ দিনেই পাসপোর্ট পাওয়া যায়। এর জন্য আধারকেই পরিচয়ের প্রমাণ এবং ঠিকানার প্রমাণ হিসেবে ব্যবহারের জন্য যুক্ত করতে হবে। ৩ দিনের মধ্যে পাসপোর্ট অফিসে যাওয়ার জন্য ডাক আসবে
১০ দিনে পাসপোর্ট পেতে গেলে প্রথম শর্ত আধার থাকতে হবে।
- আবেদনকারীকে অনলাইনে আবেদন করতে হবে
- আধারকেই পরিচয়ের প্রমাণ এবং ঠিকানার প্রমাণ হিসেবে ব্যবহারের জন্য যুক্ত করতে হবে
- ৩ দিনের মধ্যে আবেদনকারী পাসপোর্ট অফিসে যাওয়ার জন্য ডাক পাবেন
- পরের ৭ দিনের মধ্যে আবেদনকারীর দেওয়া ঠিকানায় পাসপোর্ট পৌঁছে যাবে

প্রথম ধাপ
অনলাইনে পাসপোর্টের আবেদনের ক্ষেত্রে পাসপোর্ট সেবা পোর্টালে নাম রেজিস্ট্রি করতে হবে। সেখানেই একটি নতুন পেজ খুলবে।
দ্বিতীয় ধাপ
নতুন পেজে পাসপোর্ট অফিস, নাম, জন্ম তারিখ, ইমেল আইডি, লগইন আইডি, পাসোয়ার্ড দিতে হবে। পরে ইমেজ কোড আসবে। রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে।

তৃতীয় ধাপ
এই রেজিস্ট্রেশন প্রোসেস চলার সময় ইমেল আইডিতে মেল পাবেন। মেলে দেওয়া লিঙ্ক-এ ক্লিক করে অ্যাকাউন্টকে অ্যাকটিভ করতে হবে।
চতুর্থ ধাপ
ইউজার নেম এবং পাসোয়ার্ড দিয়ে ঢুকতে হবে। অ্যাপ্লাই ফর ফ্রেশ পাসপোর্ট কিংবা রিইস্যু অফ পাসপোর্টে ক্লিক করতে হবে।
পঞ্চম ধাপ
অল্টারনেটিভ ওয়ান এবং অল্টারনেটিভ টু-এই দুটি অপশন পাওয়া যাবে। যেহেতু অনলাইনে আবেদন করা হচ্ছে তাই অল্টারনেটিভ টু-তে ক্লিক করলেই আসবে "ক্লিক হেয়ার টু ফিল দ্য অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইন"

পাসপোর্ট অফিসে অ্যাপয়েন্টমেন্টে সময় ঠিক করতে " ভিউ সেভড/সাবমিটেড অ্যাপ্লিকেশন"-এ ক্লিক করলেই " পে অ্যান্ড শিডিউল অ্যাপয়েন্টমেন্ট" আসবে। ডেবিট কিংবা ক্রেডিট কার্ড কিংবা অনলাইন ব্য়াঙ্কিং-এর মাধ্যমে ফি জমা করতে হবে। ফি জমা দেওয়ার পর অ্যাপ্লিকেশন ফর্মের একটা প্রিন্ট নিয়ে রাখতে হবে।
সপ্তম ধাপ
আধারের কপি এবং অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট নিয়ে নির্দিষ্ট দিনে পাসপোর্ট সেবা কেন্দ্রে যেতে হবে।
সব কিছু ঠিক থাকলে বাড়ির দরজায় ১০ দিনের মধ্যে পাসপোর্ট পেয়ে যাবেন।












Click it and Unblock the Notifications