জাওয়াহিরিকে হত্যায় যুক্ত থাকা বিপজ্জনক ৩১ টি ড্রোন এখন ভারতের হাতে! শত্রুর মোকাবিলায় কোথায় কোথায় মোতায়ন

আমেরিকা কিছুতেই আয়মান আল-জাওয়াহিরিকে ধরতে পারছিল না। তারপর ড্রোনের আঘাতে তার মৃত্যু হয়। সন্ত্রাসবাদী এবং শত্রুর মোকাবিলায় তেমনই ৩১ টি ড্রোন আমেরিকা থেকে কিনেছে ভারত। এই ড্রোন তৈরি করেছে আমেরিকার জেনারেল অ্যাটমিক্স।

এখন বিশ্বের সব থেকে বিপজ্জনক ড্রোন হল এমকিউ-৯বি প্রিডেটর। ৩১ টি এই ড্রোন সংগ্রহ করতে ভারত খরচ করেছে প্রায় ছাব্বিশ হাজার কোটি টাকা। সিদ্ধান্ত অনুযায়ী এই ড্রোন সেনাবাহিনীর তিন শাখা স্থলসেনা, নৌসেনা ও বায়ুসেনার হাতে থাকবে।

drones

  • প্রযুক্তিগত পরামর্শ

এখানেই শেষ নয়, আমেরিকা ভারতের সঙ্গে হওয়া চুক্তিতে বলেছে, দেশীয় ড্রোন তৈরিতে প্রযুক্তিগত পরামর্শও দেবে অর্থাৎ ড্রোন তৈরিতে সাহায্য করবে বিশ্বের সব থেকে শক্তিধর দেশ। বিশেষজ্ঞরা মনে করছেন, আমেরিকার এই পদক্ষেপে ভারত দেশীয় প্রযুক্তিতে বিপজ্জনক ড্রোন তৈরি করতে পারবে।

  • কোথায় কোথায় মোতায়েন

বর্তমানে আমেরিকা থেকে যে ৩১ টি ড্রোন আসছে, সেগুলিকে মোতায়েন করা হবে চেন্নাইয়ের আইএনএস রাজাজি এবং গুজরাতের পোরবন্দরে। অর্থাৎ কয়েকটি ড্রোনের নিয়ন্ত্রণ থাকতে নৌবাহিনীর হাতে। পনেরোটি ড্রোন রাখা হবে সামুদ্রিক এলাকা পর্যবেক্ষণ করতে।

গোরক্ষপুর ও সারসাওয়া বিমান ঘাঁটিতে কয়েকটি ড্রোন রাখা হবে। এক্ষেত্রে পরিচালনার দায়িত্বে থাকবে স্থল সেনা এবং বায়ু সেনা। গোরক্ষপুর ও সারসাওয়া ঘাঁটি থেকে চিনের সঙ্গে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা, লাদাখ ও অনুণাচল প্রদেশে নজরদারি করা হবে।
এছাড়া কয়েকটি ড্রোন থাকবে পাকিস্তান ও চিনের সঙ্গে সীমান্ত পর্যবেক্ষণের জন্য।

  • কতটা শক্তিশালী এমকিউ-৯বি প্রিডেটর?

এমকিউ-৯বি প্রিডেটরের আঘাতে মৃত্যু হয়েছিল আল কায়দার সর্বোচ্চ নেতা আয়মান আল-জাওয়াহিরির। আমেরিকা এই ড্রোনকে হান্টার-কিলার বলে থাকে। এই ড্রোনের মাধ্যমে উপর থেকে নিচে ক্ষেপণাস্ত্রও নিক্ষেপ করা যায়। অর্থাৎ এই ড্রোন ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম।

যে কোনও ধরনের মিশনে যেতে পারে এই ড্রোন। নজরদারি হোক কিংবা গুপ্তচরবৃত্তি কিংবা তথ্য সংগ্রহ কিংবা শত্রুর অবস্থানে গিয়ে আক্রমণ, সবেতেই পারদর্শী।

এই ড্রোনের রেঞ্জ ১৯৯ কিমি। এটি নিজের সঙ্গে প্রায় ১৭০০ কেজির অস্ত্র বহন করতে পারে। গ্রাউন্ড স্টেশনে বসে ভিডিও গেমের মতো চালানো যায় এটিকে। এই ড্রোনের দৈঘ্য ৩৬.১ ফুট, পাখা ৬৫.৭ ফুট এবং উচ্চতায় ১২.৬ ফুট। ওজনে ২২৩ কেজি। এর গতি ঘন্টায় ৪৮২ কিমি। ৫০ হাজার ফুট উচ্চতা থেকে শত্রুকে দেখে মিসাইল দিয়ে আক্রমণ করতে সক্ষম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+