Heath Streak: গুজবের আশাও শেষ! জিম্বাবোয়ের কিংবদন্তি ক্রিকেটার হিথ স্ট্রিক প্রয়াত
গুজবটুকুও আর অবশিষ্ট রইল না। জিম্বাবোয়ের কিংবদন্তি ক্রিকেটার হিথ স্ট্রিক প্রয়াত হলেন। সেই খবর নিশ্চিত করেছেন তাঁর স্ত্রীও। ৪৯ বছর বয়সেই নিভে গেল হিথ স্ট্রিকের জীবনপ্রদীপ। মারণ ক্যানসার কেড়ে নিল তাঁর জীবন। এর আগে হিথ স্ট্রিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে, সেবার তা গুজব ছিল।
সেই গুজবেই আশার সঞ্চার হয়েছিল, যে জিম্বাবোয়ের কিংবদন্তি এই পেসার আবার সুস্থ হয়ে ফিরে আসবেন। কিন্তু না, তা হল না। কয়েকদিনের মধ্যেই তিনি ঢলে পড়লেন মৃত্যুর কোলে। তাঁর মৃত্যুতে বিশ্বক্রিকেট শোকাহত। শোকবিহ্লল জিম্বাবোয়ে-সহ বিভিন্ন দেশের ক্রিকেট ভক্তরা। ক্রিকেটার থেকে শুরু করে বিভিন্ন খেলোয়াড় ও বিশিষ্ট মানুষেরা তাঁর প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন।

রবিবার ৩ সেপ্টেম্বর ভোররাতে মারা যান। ১৯৯৫-২০০৫ পর্যন্ত তিনি জিম্বাবোয়ে ক্রিকেটের সেবা করে গিয়েছেন। জিম্বাবোয়েতে খেলা সেরা বোলারদের মধ্যে তিনি অন্যতম। তিনি ক্রিকেট বিশ্বের কাছে সম্মান আদায় করে নিয়েছিলেন তাঁর পারফরম্যান্স দিয়ে।
গত ২৪ অগাস্ট তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। ইন্টারনেটে ঝড় উঠেছিল। কিন্তু খানিক পরেই সামনে এসেছিল, হিথ স্ট্রিকের মত্যুর খবর সঠিক নয়। গুজব ছড়িয়ে পড়েছিল ক্রিকেট দুনিয়ায়। এবারও তেমনটা আশা করেছিলেন অনেকে। কিন্তু আবার আর তা হওয়ার নয়। সত্যিই মৃত্যু গ্রাস করেছে তাঁকে।
হিথ স্ট্রিক মারণ ক্যানসারের সুইংয়ে ক্লিন বোল্ড হয়ে গেলেন। হিথ স্ট্রিকের স্ত্রী নাদিন স্বামীর মৃত্যুর খবর দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। তিনি এক হৃদয়গ্রাহী পোস্টে লিখেছেন-যে তিনি শান্তিতে পরলোকগমন করেছেন। তিনি লেখেন-আজ ভোরে ৩ সেপ্টেম্বর ২০২৩ রবিবার আমার জীবনের সর্বশ্রেষ্ঠ ভালোবাসা, আমার সুন্দর সন্তানের পিতা আমাদের ছেড়ে চলে গিয়েছে।
তিনি তাঁর শেষ কটা দিন তাঁর নিকট আত্মীয়-পরিজনদের নিয়ে থাকতে চেয়েছিলেন। তিনি সবাইকে নিয়ে থকাতে চাইতেন, কখনও একা থাকেননি, থাকেত চাননি। তিনি এবার সবাইকে ছেড়ে একা চলে গেলেন। যেখানেই থাকুন তিনি ভালো থাকুন। তাঁর আত্মা চিরকাল আমাদের সঙ্গে থাকবে।
জিম্বাবোয়ের হয়ে তাঁর কেরিয়ারে তিনি একাধিক উজ্জ্বল কীর্তি গড়েছিলেন। ২০ বছর আগে তিনি খেলা ছেডে দিলেও জিম্বাবোয়ের সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন তিনি। স্ট্রিক ২১৬টি টেস্ট উইকেটের মালিক। জিম্বাবোয়ের ক্রিকেট ইতিহাসে কেউ ৮০ গণ্ডি ছাড়ায়নি টেস্ট উইকেটের সংখ্যা। টেস্ট ও ওয়ানডে মিলিয়ে তাঁর ৪৫৫টি আন্তর্জাতিক উইকেট ছিল। ওডিআইয়ে ৩০০০ রান এবং টেস্টে ১৯৯০ রান করেছেন তিনি।
-
আজ থেকেই ফের বদলাবে আবহাওয়া, ঝড় বৃষ্টির সতর্কতায় দক্ষিণবঙ্গের একাধিক জেলা -
ভারতের জ্বালানি নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ, কী জানাল কেন্দ্র -
চরম বিভ্রান্তি! ১৩ লাখ, ৮ লাখ নাকি ১৪ লাখ? ভোটার তালিকা নিয়ে ধোঁয়াশা চরমে, নীরব নির্বাচন কমিশন -
নির্বাচন ঘিরে নয়া পদক্ষেপ! একসাথে ২৩ রিটার্নিং অফিসার বদল, ভবানীপুর ইস্যুতে সরব তৃণমূল -
বিবাহিত পুরুষের লিভ-ইন সম্পর্ক কোনও অপরাধ নয়, কোন প্রেক্ষিতে এই পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের? -
যুদ্ধের আবহে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক মোদীর, ভোটমুখী রাজ্যগুলির মুখ্য সচিবদের নিয়ে হবে আলোচনা -
বীরভূমে মঞ্চে তোপ মমতার, ভোটাধিকার নিয়ে কড়া বার্তা বিজেপিকে -
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
পাকিস্তানের মত 'দালাল দেশ' ভারত নয়, ইরান-আমেরিকা সংঘর্ষে মধ্যস্থতা নিয়ে কড়া সমালোচনা জয়শঙ্করের -
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ










Click it and Unblock the Notifications