Zim vs Ind T20Is: বড় শটেই লুকিয়ে সাফল্যের রহস্য, প্রথম শতরানের পর বাবার প্রতি কৃতজ্ঞতা স্বীকার অভিষেক শর্মার
প্রথম ম্যাচে রান না পাওয়ায় শুরু হয়ে ছিল সমালোচনা। কিন্তু দ্বিতীয় ম্যাচেই নিজের জাত চিনিয়েছেন অভিষেক শর্মা। রবিবার হারারেতে জিম্বাবোয়ের বিরুদ্ধে দ্বিতীয় টি২০-তে একটি দুর্দান্ত শতরান করেছেন অভিষেক শর্মা, দ্বিতীয় টি-২০ আন্তর্জাতিক ম্যাচেই শতরান করলেন অভিষেক। শতরান করার ম্যাচে তাঁর আক্রমণাত্বক ব্যাটিং সকলের নজর কাড়ে। সাফল্যের জন্য বাবার পরামর্শকে কৃতিত্ব দিয়েছেন অভিষেক।
ম্যাচের পরে অভিষেক বলেন, "এই সবই আমার করা কঠোর পরিশ্রমের ফল। বিশেষ ধন্যবাদ আমার বাবাকে, যিনি আমাকে সবসময় বড় শট খেলতে উৎসাহিত করেছেন, এমনকি আমি যখন ছোট ছিলাম। বাবা আমাকে বলতেন উচুঁ শট খেলা অনুশীলন করতে, ছোটবেলা থেকেই যদি আমি যদি আত্মবিশ্বাসী থাকি তবে আমি নিজেক অনেক উপরে নিয়ে যেতে পারব।"

পরস্পর তিনটি ছক্কা হাকিয়ে নিজের ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক শতরানটি পূর্ণ করলেন এই বামহাতি আক্রমণাত্মক ব্যাটসম্যান। মাত্র ৪৭ বলে ৭টি চার ও ৯টি ছক্কার বিনিময়ে ১০০ রান বানান অভিষেক। পর পর তিনটি ছক্কা মেরে শতরান পূর্ণ করেন তরুণ এই ব্যাটার
নিজের বাবার পাশাপাশি অভিষেক কৃতিত্ব দিয়েছেন 'মেন্টর' যুবরাজ সিংকেও । অভিষেক বলেন, "আমার জীবনে যুবরাজ সিংয়ের অনেক অবদান আছে। আমি নিজেকে কখনই ছক্কার রাজা ধরনের কিছু ভাবি না। আর অবশ্যই ধন্যবাদ প্রাপ্য আমার বাবার। আমাকে উনি লম্বা শট মারা শিখিয়েছেন।"
আইপিএলে দুরন্ত খেলার পর জাতীয় দলে সুযোগ পেয়েছেন অভিষেক শর্মা। কিন্তু প্রথম আন্তর্জাতিক ম্যাচেই পুরোপুরি ব্যর্থ হন। সানরাইজার্স হায়দরাবাদের এই ব্যাটার ২০০-র উপর স্ট্রাইকরেটে ৪০০ প্লাস রান করেছেন গত আইপিএলে। দ্বিতীয় ম্যাচেই নিজের নামের প্রতি সুবিচার করলেন অভিষেক। দ্বিতীয় উইকেটে অভিষেক-ঋতুরাজ ৭৬ বলে ১৩৬ রানের দুরন্ত পার্টনারশিপ গড়েন। অভিষেক তাঁর সেঞ্চুরির প্রথম হাফ সেঞ্চুরিটা করেচিলেন ৩৩ বলে, আর পরবর্তী ৫০ রানটা করেন মাত্র ১৩ বলে। তাও পর পর তিন ছক্কা। অভিষেকেই অভিষেক বোঝালেন তিনি লম্বা রেসের ঘোড়া।












Click it and Unblock the Notifications