পাকিস্তানে ক্রিকেটের ভাঙাচোরা দৈন্যদশা! একঝাঁক কোচের পদত্য়াগের পর এবার সরতে বাধ্য হলেন চেয়ারম্যান জাকা
Zaka Ashraf Resigned: পাকিস্তানের ক্রিকেটের বেহাল দশা। বিশ্বকাপের পর অধিনায়ক বদলেও মাঠের পারফরম্যান্সে হাল ফেরেনি।
লাগাতার ব্যর্থতার পর সরে গিয়েছেন একাধিক কোচ। এবার সরতে বাধ্য হলেন হম্বিতম্বি করতে সিদ্ধহস্ত জাকা আশরফ।

গত বছরের জুন মাসে জাকা আশরফ পিসিবি চেয়ারম্যান হিসেবে নাজম শেঠির স্থলাভিষিক্ত হয়েছিলেন। মনে করা হচ্ছিল, আগামী তিন বছরের জন্য পিসিবির যে কমিটি হবে তাতেও শীর্ষপদে তিনিই থাকবেন। পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে খবর, আশরফ বোর্ড অব গভর্নরস গড়ার ক্ষেত্রে ভূমিকা পালন থেকেও সরে দাঁড়িয়েছেন।
আজ লাহোরে পিসিবির ন্যাশনাল ক্রিকেট আকাদেমিতে ম্যানেজমেন্ট কমিটির চতুর্থ বৈঠক ছিল। বর্তমানে দেশের ক্রিকেটের পরিস্থিতি এই বৈঠকে সভাপতিত্ব করার ফাঁকেই সকলের সামনে তুলে ধরেন জাকা। তারপরই নিজের পদত্যাগের কথা ঘোষণা করেন।
পিসিবি সদস্যদের পাশাপাশি এই স্বল্প মেয়াদে সহযোগিতার জন্য জাকা ধন্যবাদ জানান বোর্ডের পেট্রন তথা কেয়ারটেকার প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক কাকারকে। উল্লেখ্য, পাকিস্তানের মিনিস্ট্রি অব ইন্টার-প্রভিন্সিয়াল কো-অর্ডিনেশন জাকার মেয়াদ গত নভেম্বরে তিন মাসের জন্য বাড়িয়েছিল।
জাকার উপর দায়িত্ব ন্যস্ত হয়েছিল বোর্ড অব গভর্নরস চূড়ান্ত করে চেয়ারম্যান পদের নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার। সূত্রের দাবি, আজকের বৈঠকে জাকা বলেন, ক্রিকেটের উন্নতির জন্য আমি কাজ করছিলাম। কিন্তু তা আর বর্তমান পরিস্থিতিতে সম্ভব হচ্ছে না।
দেশের কেয়ারটেকার প্রধানমন্ত্রী যাঁকে মনোনীত করবেন তিনিই তাঁর স্থলাভিষিক্ত হবেন বলে জানিয়েছেন জাকা। কয়েক দিন আগে করাচিতে পিসিবির ম্যানেজমেন্ট কমিটির মিটিং মিনিস্ট্রি অব ইন্টার-প্রভিন্সিয়াল কো-অর্ডিনেশনের নির্দেশে স্থগিত রাখা হয়েছিল। তারপরই জাকার সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ।
জাকা আশরফ পিসিবি চেয়ারম্যান হওয়ার পর পাকিস্তান দল লাগাতার ব্যর্থ হয়েই চলেছে। এশিয়া কাপের ফাইনালে উঠতে পারেনি। বিশ্বকাপে তো সেমিফাইনালেই জায়গা করতে পারেনি। বিশ্বকাপের পর অধিনায়ক বাবর আজম পদত্যাগ করেন। শান মাসুদকে টেস্ট ও শাহিন শাহ আফ্রিদিকে টি২০ অধিনায়ক করা হয়।
ম্যানেজমেন্ট কমিটি তৎকালীন ডিরেক্টর মিকি আর্থার-সহ কোচিং স্টাফদের সরিয়ে দেয়। তাঁদের ন্যাশনাল ক্রিকেট আকাদেমির দায়িত্ব দেওয়া হয়। তাঁরা সেখান থেকেও পদত্যাগ করেছেন। প্রাক্তন অধিনায়ক মহম্মদ হাফিজকে টিম ডিরেক্টর ও প্রাক্তন পেসার ওয়াহাব রিয়াজ নির্বাচকমণ্ডলীর প্রধান হয়েছেন।
বিশ্বকাপের পর পাকিস্তান একটি ম্যাচেও জিততে পারেনি। অস্ট্রেলিয়ায় তিন টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে। নিউজিল্যান্ডেও চারটি টি২০ আন্তর্জাতিকে পরাস্ত হয়েছে। ফলে সবমিলিয়ে পাকিস্তানে ডামাডোল পরিস্থিতি। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি আদৌ পিসিবি আয়োজন করতে পারবে কিনা তা নিয়েই দেখা দিল সংশয়।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications