Ranji Trophy: মুম্বইয়ের হয়ে রঞ্জিতে খেলবেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার, কী সিদ্ধান্ত নিলেন রোহিত শর্মা?
অস্ট্রেলিয়া সফর থেকে ফিরে বিশ্রাম নয়, ঘরোয়া ক্রিকেট খেলতে হবে ভারতীয় দলের তারকা ক্রিকেটারদের। বিসিসিআইয়ের নির্দেশের পরেই তৎপরতা বৃদ্ধি পেয়েছে ভারতীয় তারকাদের। রোহিত মুম্বই অনুশীলনে যোগ দিয়েছেন, জমম্ু-কাশ্মীরের বিরুদ্ধে আগামী ম্যাচে খেলবেন যশস্বী জয়সওয়ালও।
একটি সর্ব ভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, যশস্বী জয়সওয়াল ইতিমধ্যেই নিশ্চিত করেছেন তিনি আগামী রঞ্জি ম্যাচে মুম্বই দলের হয়ে খেলবেন। ২৩ বছর বয়সী তারকা মুম্বইয়ের হয়ে আসন্ন রঞ্জি ট্রফি ম্যাচে খেলার সিদ্ধান্ত নিয়েছে। তিনি তাঁর সিদ্ধান্তের কথা মুম্বই টিম ম্যানেজমেন্টকে জানিয়ে দিয়েছেন।

সর্ব ভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমে মুম্বইয়ের এক ক্রিকেট কর্তা বলেছেন, যশস্বী মুম্বই কোচ ওমকার সালভিকে জানিয়েছেন যে তিনি রঞ্জি ট্রফির পরবর্তী রাউন্ডের জন্য উপলব্ধ আছেন। আগামী দিনে মুম্বই দল বাছাই করবে নির্বাচক কমিটি।
২০২৪ সালে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে যশস্বী নিজেকে প্রমাণ করেছিলেন । বর্ডার-গাভাসকর ট্রফিতে বিদেশের মাটিতেও সফল হলেন তরুণ এই ব্যাটার। এই সিরিজে ১০ ইনিংসে যশস্বীর ব্যাট থেকে এসেছে ৩৯১ রান, ভারতীয়দের মধ্যে তাঁর রানই সর্বোচ্চ। সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ। এর মধ্যে পারথে ১৬২ রান করেছিলেন।
রোহিত মুম্বইয়ের অনুশীলনে যোগ দেওয়ায় খেলার আভাসই মিলেছে। ক্রিকবাজের প্রতিবেদন অনুসারে, রোহিত নিশ্চিত করেছেন আগামী ম্যাচে তিনি মুম্বইয়ের খেলবেন। তবে পুরো ম্যাচ নয়, এক বা দুই দিন তিনি খেলবেন। অর্থ্যাত দলের ব্যাটিংয়ে তিনি অংশ নিতে পারেন। রোহিত আন্তর্জাতিক ক্রিকেটে ফের নামার আগে ঘরোয়া ক্রিকেটে সাফল্য পেয়ে আত্মবিশ্বাস সঞ্চয় করতে মুখিয়ে রয়েছেন।
ভারতীয় ক্রিকেটারদের সকলকেই বলা হয়েছে আন্তর্জাতিক ক্রিকেটা না থাকলে ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। রোহিত শর্মা, বিরাট কোহলির মতো তারকারা ঘরোয়া ক্রিকেট খেলেন না বহু বছর। যদিও অস্ট্রেলিয়ায় হতাশাজনক ফলাফলের পর তাদের খেলা নিয়েও জল্পনা তৈরি হয়েছে।
পিটিআইয়ের তথ্য অনুসারে, বিসিসিআই তারকাদের ঘরোয়া ম্যাচের জন্য উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছে। বিসিসিআই বলেছে যে যারা লাল বলের ক্রিকেটে প্রতিশ্রুতিবদ্ধ তাদের অবশ্যই রঞ্জি ট্রফি ম্যাচ খেলতে হবে।
রোহিত সর্বশেষ ২০১৫ সালে রঞ্জি ট্রফিতে মুম্বাইয়ের প্রতিনিধিত্ব করেছিলেন। রোহিত ২০১৮ সাল থেকে ঘরোয়া ক্রিকেট থেকে দূরে আছেন। মুম্বই দলের হয়ে আসন্ন রঞ্জি ট্রফির ম্যাচে খেলতে দেখা যেতে পারে রোহিত শর্মাকে। মঙ্গলবারই মুম্বইয়ের রঞ্জি ট্রফি দলের অনুশীলনে ফিরছেন রোহিত।












Click it and Unblock the Notifications