WTC final: ওভালে ক্যাচ বিতর্ক! সমাজ মাধ্যমে সরব গিল, জেনে নিন পন্টিং-শাস্ত্রীদের মতামত

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বিতর্কের আগুন। সৌজন্যে শুভমান গিলের আউট। শুভমান গিলের আউট নিয়ে তুঙ্গে বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় ঝড়। এমনকী তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তও অবাক করেছে ভারতীয় দলকে।

অষ্টম ওভারের প্রথম বলে স্কট বোল্যান্ডের ডেলিভারি গিলের ব্যাট ছুঁয়ে চলে যায় স্লিপে। বাঁদিকে ঝাঁপিয়ে ক্যামেরন গ্রিন ক্যাচটি ধরেন। আম্পায়াররা নিশ্চিত হওয়ার জন্য তৃতীয় আম্পায়ারের কোর্টে বল পাঠান। এই ম্যাচে তৃতীয় আম্পায়ারের দায়িত্ব পালন করছেন রিচার্ড কেটলবরো। কিন্তু তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত নিয়েই বিতর্কের দাবানল।

গি‌ল

চতুর্থ দিনের শেষে সমাজ মাধ্যমে বোমা ফাঁটালেন গিল নিজেও। গ্রিনের ক্যাচ ধরার মুহূর্তের ছবিটি টুইটারে পোস্ট করেন, ক্যাপশনে কিছু না লিখলেও দুটি আতস কাচের এবং হতাশাগ্রস্থ মুখের ইমোজি পোস্ট করেন। মুখে কিছু না বললেও গিল টুইট বার্তার মধ্য দিয়েই নিজের হতাশার মনোভাব ব্যক্ত করলেন। গিল মাত্র ১৮ রানে ফিরে যেতেই চাপে পড়ে যায় ভারতীয় দল।

গিল

চতুর্থ দিনের শেষে গ্রিনের মনে অবশ্য কোনও সংশয় নেই ক্যাচ নিয়ে। তিনি স্পষ্টতই বলে দিচ্ছেন, 'আমার মনে সন্দেহের কোনও অবকাশ নেই ক্যাচ নিয়ে। ঔ সময় আমার মনে হয়েছিল আমি ক্যাচটি সঠিকভাবেই ধরেছি। এরপর তৃতীয় আম্পায়ারের উপরই সিদ্ধান্ত ছেড়ে দেওয়া হয়, তিনিও আউটরে বিষয়ে সম্মত হন।'


একইসঙ্গে কিছুটা আত্মবিশ্বাসের সুরেই গ্রিন বলেন, 'আমি এর আগেও বেশ কিছু ভালো ক্যাচ তালুবন্দি করেছিলাম। সেই আত্মবিশ্বাস আমার মধ্যে আছে। আমি সব সময়ই প্রথম বা দ্বিতীয় স্লিপে দাঁড়াতে পছন্দ করি। আমার কেরিয়ারে বেশিরভাগ সময় এই পজিশনে দাঁড়িয়েছি।'

গ্রিন

এই বিতর্কিত ক্যাচ নিয়ে রিকি পন্টিংও বলেন, 'গ্রিনের হাতে বল গিয়েছিল মাটি থেকে ৬-৮ ইঞ্চি ওপরে। তবে আমার প্রশ্ন, ক্যাচ সম্পন্ন করার সময় বলের কোনও অংশ কি মাটিতে ছুঁয়েছিল? আমি নিশ্চিত রোহিত শর্মা এটা নিয়েই আম্পায়ারদের সঙ্গে তর্ক-বিতর্ক চালাচ্ছিল। এই কারণে শুভমান গিল হয়ত হতাশ হবে।’ একইসঙ্গে বিশ্বকাপজয়ী অজি অধিনায়ক মন্তব্য করেছেন, 'বল গ্রিন পর্যন্ত ক্যারি করেছিল। মাটি থেকে ৬-৮ ইঞ্চি উপরেও বল ছিল। তবে এরপরে কি বল মাটির ওপরের অংশে স্পর্শ করেছিল?'

গিলের আউট নিয়ে সংশয়ের মধ্যেও রবি শাস্ত্রী অবশ্য আম্পায়ারের পক্ষই নিচ্ছেন। ভারতীয় দলের প্রাক্তন হেড কোচ বলেন, "এটা বল অত্যন্ত কঠিন যে বল মাটিতে স্পর্শ করেছিল কিনা। এমনিতে যেটা দেখা যাচ্ছে সেটা হল দুটি আঙুল বলের নীচে ছিল।তৃতীয় আম্পায়ার ভেবেছিলেন আঙ্গুল হয়ত বলের তলায় রয়েছে। তবে প্ৰশ্ন হল ক্যাচ নেওয়ার পরেই কি বল গড়িয়ে গিয়েছিল?"

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরুর আগে সফট সিগন্যালকে বাতিলের খাতায় ফেলেছিল আইসিসির ক্রিকেট কমিটি। ফলে সফট সিগন্যালও ব্যবহার করা যায়নি এই বিতর্কিত ক্যাচের ক্ষেত্রে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+