কেন বাইরে অশ্বিন? প্রবল সমালোচনার মুখে ব্যাখ্যা দিলেন বোলিং কোচ

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে রবিচন্দ্রন অশ্বিনের মতো বোলারকে বাইরে রাখা নিয়ে শুরু হয়েছে সমালোচনা। সুনীল গাভাসকর থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়। অশ্বিনকে বাইরে রাখা নিয়ে তীব্র সমালোচনা করেছেন ভারতীয় টিম ম্যানেজমেন্টের। যদিও দিনের শেষে সব সমালোচনাকে উপেক্ষা করে নিজেদের মতো করে যুক্তি পেশ করল ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

প্রথম দিনের খেলার শেষে ভারতীয় দলের বোলিং কোচ পরশ মামব্রে বলেছেন, 'অশ্বিনের মতো চ্যাম্পিয়ন স্পিনারকে প্রথম একাদশের বাইরে রাখা খুবই কঠিন কাজ। কিন্তু সকালের আবহাওয়া দেখে ভেবেছিলাম একজন বাড়তি পেসার রাখলে কাজে দেবে। অতীতেও এই সিদ্ধান্ত কাজে দিয়েছে। পেসাররা ভালই বল করেছে। অনেকে বলতেই পারেন যে একজন অতিরিক্ত স্পিনার খেলালে ভাল হত। কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরিস্থিতির কথা মাথায় রেখেই।"

১

মামব্রে একইসঙ্গে উল্লেখ করেছেন, টিম কম্বিনেশন নিয়ে বহু দিন ধরেই আলোচনা চলছে। ক্রিকেটারদের সঙ্গেও এই নিয়ে কথা হয়েছে। মামব্রের কথায়, 'যখন দল নিয়ে আলোচনা হয়, আমরা কয়েক দিন ধরেই টিম কম্বিনেশন নিয়ে কথা বলি। আমরা এখানে খেলার আগে তিন থেকে চার দিন অনুশীলন করেছি এবং উইকেট দেখে খেলোয়াড়দের সঙ্গে কথাবার্তা হয়। খেলোয়াড়রাও এটা বোঝে। সেই অনুযায়ী প্রথম একাদশ বাছাই হয়।

৩

ফাইনালের প্রথম দিনের খেলা দেখে মনে হচ্ছে, যতই সবুজ পিচ হোক না কেন, অশ্বিনকে নিলে হয়তো ভাল করত ভারত। কারণ, অশ্বিনের বদলে যাকে দলে নেওয়া হয়েছে, সেই উমেশ যাদব প্রথম স্পেলে একেবারেই দাগ কাটতে পারেননি। উল্টে ডেভিড ওয়ার্নার, মার্নাশ লাবুশেনদের হাত খুলে খেলার সুযোগ করে দিয়েছেন তিনি।

২

টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তকে মানতে পারছেন না প্রাক্তনীরা। প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, প্রত্যেক অধিনায়কের ভাবনাচিন্তা ও দৃষ্টিভঙ্গি আলাদা হয়। আমি একরকম। রোহিত তার চেয়ে আলাদা। আমার ভাবনাচিন্তাও আলাদা। অশ্বিনের মতো স্পিনারকে বাইরে রাখা আমার পক্ষে খুব, খুব কঠিনই হতো।

অজি প্রাক্তনী ম্যাথু হেডেন বলেছেন, দু'‌বছরে ভারতকে ফাইনালে তোলার পিছনে সবচেয়ে বেশি কৃতিত্ব দিতে চাইব অশ্বিনকে। সেখানে ওকে কীভাবে ভুলে যাওয়া হল?‌'‌

প্রাক্তন ভারত অধিনায়ক গাভাসকর বলেন, 'সেরা বোলারকে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামাতেই হবে। এক্ষেত্রে অশ্বিনকে বাদ দেওয়া ঠিক হয়নি ভারতীয় দলের। তিনজন পেসার খেলিয়ে অশ্বিনকে প্রথম একাদশে রাখাই যেত।’ সব মিলিয়ে অশ্বিনকে নিয়ে চর্চা তুঙ্গে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+