Wriddhiman Saha: ঋদ্ধিমান মাঠ ছাড়লেন সতীর্থদের কাঁধে চেপে, বার্তা পাঠালেন পন্থ ও শামি

Wriddhiman Saha: ঋদ্ধিমান সাহা ক্রিকেটার হিসেবে শেষবার মাঠ ছাড়লেন। ইডেনে রঞ্জি ম্যাচের তৃতীয় দিনে পাঞ্জাবকে বাংলা ইনিংস ও ১৩ রানে হারানোর পর।

সতীর্থরা কাঁধে তুলে নিয়ে মাঠ থেকে নিয়ে এলেন ড্রেসিংরুমের কাছে। তৈরি হলো আবেগঘন পরিস্থিতি। যে ইডেনে রঞ্জি অভিষেকে শতরান পেয়েছিলেন, সেখানে কেরিয়ারের শেষ ইনিংসে ঋদ্ধির নামের পাশে শূন্য।

Wriddhiman Saha

স্ত্রী রোমি, কন্যা আনভি, পুত্র অন্বয়ের সঙ্গে কিছু সময় কাটালেন। চলল দেদার ছবি তোলা ও ইন্টারভিউয়ের পালা। ঋদ্ধির প্রথম রঞ্জি অধিনায়ক লক্ষ্মীরতন শুক্লা এখন বাংলার হেড কোচ। ড্রেসিংরুমে গোটা দল ঋদ্ধিকে আগামীর জন্য শুভেচ্ছা জানাল।

লক্ষ্মী বললেন, ঋদ্ধির বয় থেকে ম্যান হয়ে ওঠার জার্নিটা দেখেছি। ঋদ্ধি বরাবরই টিমম্যান। সব সময় তরুণ ক্রিকেটারদের সাপোর্ট করেন। ভারতের হয়ে খেলে এসেই ক্লাব ক্রিকেটে নেমে পড়তে তাঁকে দেখেছি। অসাধারণ দায়বদ্ধতা। প্রথম দিন থেকে আজ অবধি এতটুকু বদলাননি ঋদ্ধিমান।

লক্ষ্মী বলেন, ঋদ্ধিমান যেভাবে কেরিয়ার শেষ করলেন সেটা খুব ভালো লাগছে। ত্রিপুরায় গত মরশুমেও খেলেছেন। তারপর সৌরভ গঙ্গোপাধ্যায়, সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় যেভাবে ঋদ্ধিমানকে ফিরিয়ে এনেছেন বাংলায় তা প্রশংসনীয়।

২৮ বছর আগে ১৯৯৭ সালে প্রথম ক্রিকেট মাঠে নেমেছিলেন। আজ শেষবার ক্রিকেটার হিসেবে মাঠ ছেড়ে ঋদ্ধি সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তা দিয়েছেন। বিভিন্ন ধাপ পেরিয়ে আজ যে জায়গায় তিনি পৌঁছেছেন সেজন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জীবনের নতুন অধ্যায় উপভোগ করার লক্ষ্যের কথা জানিয়েছেন পাপালি।

মহম্মদ শামি এক্স হ্যান্ডলে লিখেছেন, ক্রিকেট মাঠে ঋদ্ধিমানের অসাধারণ সফর আজ আমরা সেলিব্রেট করছি। তাঁর সঙ্গে ক্লাব ক্রিকেট, রঞ্জি, আইপিএল, ভারতীয় এ দল ও জাতীয় দলে খেলেছি। খুব কাছ থেকে দেখেছি তাঁর ডেডিকেশন। কিপার হিসেবে বিদ্যুৎ গতির ক্ষিপ্রতা থেকে ম্যাচ জেতানো ইনিংস, ঋদ্ধি বরাবর নিজের সর্বস্ব উজাড় করে দিয়েছেন।

শামির মতো ঋদ্ধির সঙ্গে কাটানো নানা স্মরণীয় মুহূর্ত মনের মণিকোঠায় রাখবেন ঋষভ পন্থ। পন্থের উত্থানে ভারতীয় দলে ঋদ্ধিমানের পথচলা ত্বরান্বিত হয়েছিল। পন্থ এক্স হ্যান্ডলে লিখেছেন, সতীর্থ কিপার হিসেবে আমি সব সময় আপনার দক্ষতা ও নৈপুণ্যকে সম্মান করেছি। আপনার জীবনের পরবর্তী অধ্যায়ে আরও সাফল্য ও সুখের প্রার্থনা জানাই।

অভিষেক পোড়েল ও প্রদীপ্ত প্রামাণিকের কাঁধে চেপে মাঠ ছাড়ার পর ঋদ্ধি বলেন, এই লম্বা সফরের প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। যখনই খেলেছি তখন দলের হয়ে সেরাটা দিয়েছি। অনেক স্মৃতি। আমার সফরে যাঁদের পেয়েছি তাঁদের সকলকে ধন্যবাদ। আপাতত পরিবারের সঙ্গে সময় কাটাতে চাই।

বাংলার অধিনায়ক অনুষ্টুপ মজুমদার বলেন, আমরা দুজন একসঙ্গে অনেক সময় কাটিয়েছি। জুনিয়র, সিনিয়র পর্যায়ে খেলেছি। ব্যাটার এবং কিপার হিসেবে ঋদ্ধিমান অসাধারণ। উইকেটের পিছনে প্রচুর অবিশ্বাস্য ক্যাচ ধরেছেন। তাঁর সঙ্গে অনেক স্মৃতি, আগামীর জন্য শুভেচ্ছা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+