WPL 2025: কোহলি নয়! ধোনির থেকে গ্রহণ করেছেন নেতৃত্বের গুণাবলী, ডব্লিউপিএল শুরুর আগে কী বললেন স্মৃতি?
আগামী ১৪ ফেব্রুয়ারি ভাদোদরার কোটাম্বি স্টেডিয়ামে গুজরাত জায়ান্টসের বিরুদ্ধে আরসিবি তাদের অভিযান শুরু করবে। মঙ্গলবারই ভাদোদরার পৌঁছে গিয়েছেন স্মৃতি মান্ধানার দল। এবার চ্যাম্পিয়ন দলকে নিয়ে রয়েছে বিরাট প্রত্যাশা। জাতীয় দলের সহ অধিনায়ক স্মৃতি মান্ধান মহিলাদের প্রিমিয়ার লিগে আরসিবি দলের দায়িত্বে। তবে বিরাট কোহলি নয় ডব্লিউপিএল শুরুর আগে স্মৃতি মান্ধানার মুখে মহেন্দ্র সিং ধোনির নাম।
পুরুষদের আইপিএলে এখনও পর্যন্ত একবারও খেতাব জিততে পারেননি আরসিবি। দলে নেতৃত্বের পরিবর্তন হলেও খেতাব জয় অধরাই থেকেছে আরসিবির। কিন্তু স্মৃতি মান্ধানার নেতৃজ্বাধীন আরসিবি মহিলা দল ২০২৪ সালে ডব্লিউপিএল খেতাব ঘরে তুলেছে। তবে বিরাট কোহলি নন, স্মৃতি মান্ধানা নেতৃত্বের পাঠ নিয়েছেন স্বয়ং ধোনির থেকে।

স্মৃতি মান্ধানা মহিলা প্রিমিয়ার লিগ এবং আরসিবি প্রসঙ্গে দলীয় ওয়েবসাইট বলেছেন, ২০১৬ সালে প্রথমবার আমি চিন্নাস্বামীর স্টেডিয়ামে আইপিএলের একটি ম্যাচ লাইভ দেখেছিলাম। ভক্তরা বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স এবং ক্রিস গেইলের জন্য পাগল ছিল । তারপর আমি ভেবেছিলাম মহিলাদের ক্রিকেটের জন্য কবে এমন একটি টুর্নামেন্ট হবে। কিন্তু চিন্নাস্বামীর স্টেডিয়ামে মহিলা প্রিমিয়ার লিগের পরিবেশ অবিশ্বাস্য ছিল।
𝗕𝗼𝗹𝗱 𝗮𝗻𝗱 𝗕𝗲𝘆𝗼𝗻𝗱 𝗳𝘁. 𝗦𝗺𝗿𝗶𝘁𝗶 𝗠𝗮𝗻𝗱𝗵𝗮𝗻𝗮
— Royal Challengers Bengaluru (@RCBTweets) February 12, 2025
In the first episode of @bigbasket_com presents The #RCBPodcast, Smriti Mandhana talks about her introduction to cricket, early days as a professional cricketer, her inspiring journey, growth of women’s cricket,… pic.twitter.com/OA9M4Kxu7o
আরসিবি দলে পুরুষ এবং মহিলাদের যে আলাদা করা হয় না সেটাও উল্লেখ করেছেন মোদী। স্মৃতির কথায়, আরসিবি ফ্র্যাঞ্চাইজিতে সব থেকে ভালো বিষয় হল এখানে পুরুষ এবং মহিলা দলকে পৃথক করে দেখা হয় না। একটাই দল সেটা আরসিবি। এখানে পুরুষ ও মহিলার কোনও ভেদাভেদ নেই।এটি আরসিবি দল, এটি আরসিবি পরিবার'। এটাই সবচেয়ে ভালো জিনিস।
স্মৃতি বলেছেন, আইপিএল পুরুষদের ক্রিকেটের জন্য অনেক কিছু করেছে, এর পাশাপাশি আমরা আশাবাদী ডব্লিউপিএল মহিলাদের ক্রিকেটের মতো কিছু করতে পারে। আগামী দিন ডব্লিউপিএলও মহিলাদের ক্রিকেটে আরও উন্নয়ন ঘটাবে।
এবারও আইপিএলে ভালো খেলার বিষয়ে আত্মবিশ্বাসী স্মৃতি মান্ধানা। তাঁর কথায়, প্রস্তুতি ভালোই হয়েছে দলের। ভালোভাবে টুর্নামেন্ট শুরুর বিষয়ে আমরা আত্মবিশ্বাসী।












Click it and Unblock the Notifications