Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

WPL 2025 Player Auction: মহিলাদের প্রিমিয়ার লিগের নিলামে ১২০ জনের ভাগ্য পরীক্ষা, বাংলা থেকে কতজন?

WPL 2025 Player Auction: মহিলাদের প্রিমিয়ার লিগের নিলাম অনুষ্ঠিত হবে ১৫ ডিসেম্বর। মিনি নিলামের আসর বসছে বেঙ্গালুরুতে।

১২০ জন ক্রিকেটারের যে তালিকা আজ বিসিসিআই প্রকাশ করল তাতে ভারতীয় রয়েছেন ৯১ জন। বিদেশি রয়েছেন ২৯ জন। অ্যাসোসিয়েট দেশ থেকে রয়েছেন ৩ জন।

WPL 2025 Player Auction

ইতিমধ্যেই ৫টি দল রিটেনশন তালিকা প্রকাশ করেছে। ফলে নিলাম থেকে সর্বাধিক ১৯ জন ক্রিকেটার নেওয়া যাবে। সবচেয়ে বেশি ৫ বিদেশি দল পেতে পারেন। ১৫ ডিসেম্বর রবিবার বিকেল তিনটে থেকে নিলাম শুরু হবে বলে জানিয়েছে বিসিসিআই।

১২০ জন ক্রিকেটারের তালিকায় ৯ জন ক্যাপড ভারতীয় রয়েছেন, অর্থাৎ যাঁরা দেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। আনক্যাপড ভারতীয়র সংখ্যা ৮২। ক্যাপড বিদেশির সংখ্যা ৮২, আনক্যাপড বিদেশি ৮ জন। বাংলা থেকে রয়েছেন উইকেটকিপার প্রিয়াঙ্কা বালা ও অফ-স্পিনার সুস্মিতা গঙ্গোপাধ্যায়। দুজনের বেস প্রাইস ১০ লক্ষ টাকা।

৫০ লক্ষ টাকা যে ক্রিকেটারদের বেস প্রাইস: দিয়ান্ড্রা ডটিন, হিদার নাইট, লিজেল লি।

৩০ লক্ষ টাকার বেস প্রাইস: লরেন বেল, মাইয়া বুশিয়ার, ডারসি ব্রাউন, লরেন চিটল, নাদিন ডি ক্লার্ক, কিম গার্থ, ড্যানিয়েল গিবসন, সারাহ গ্লেন, হিদার গ্রাহাম, তেজল হাসাবনিস, চিনেল হেনরি, আলানা কিং, সি প্রত্যূষা, ওরলা প্রেন্ডারগাস্ট, স্নেহ রানা, শুভা সতীশ, সুষমা ভার্মা, পুণম যাদব, সোফিয়া ডাঙ্কলি, লরেন ফিলার, মানসী যোশী, মাধুরী মেহতা, নুঝাত পরভীন, পাইগে শ্কলফিল্ড, আমান্দা-জেড ওয়েলিংটন।

২০ লক্ষ টাকার বেস প্রাইস: অক্ষিতা মাহেশ্বরী।

১০ লক্ষ টাকার বেস প্রাইস: এন চারানি, লরা হ্যারিস, ইরা যাদব, ফতিমা জাফর, হুমাইরা কাজী, জি কমলিনী, নন্দিনী কাশ্যপ, জাগ্রবী পওয়ার, প্রতীকা রাওয়াল, প্রেমা রাওয়াত, সিমরন শেখ, তানিশা সিং, সোনাল ঠাকুর, এস যশশ্রী, প্রিয়াঙ্কা বালা, গুঞ্জন ভাণ্ডারী, সালোনি ডাংগোরে, মিলি ইলিংওয়ার্থ, প্রত্যূষা কুমার, অশ্বনী কুমারী, শশী মাথুর, অপর্ণা মণ্ডল, আংশু নগর, তানিশা ওহলান, তারান্নুম পাঠান, শ্রদ্ধা পোখরকর, নিকি প্রসাদ, লক্ষ্মী যাদব, মানালি দক্ষিণী, রিমা এক্কা, রাহিলা ফিরদৌস, শিপ্রা গিরি, আরুশি গোয়েল, ক্রান্তি গৌড়, সংস্কৃতি গুপ্তা, প্রিয়াঙ্কা কৌশল, সুমন মীনা, শিবাণী সিং, পারুণিকা সিসোদিয়া, রুবিয়া সৈয়দ, জয়তী ঠাকুর, জি তৃষা, জোশিতা ভিজে, সাফিনা আজিজ, সামান্থা বেটস, নীলম ভরদ্বাজ, মনিকা দাস, তেস ফ্লিন্টফ, সুস্মিতা গঙ্গোপাধ্যায়, দেবিকা কান্দ্রেগুলা, নাজমা খান, চারলি নট, পি রঙ্গলক্ষ্মী, কাঞ্চন নাগওয়ানি, তনুশ্রী সরকার, নন্দনী শর্মা, তৃপ্তি সিং, সোনম যাদব, ভাবিকা আহিরে, খুশি ভাটিয়া, প্রণবী চন্দ্র, ক্রুতিকা চৌধুরী, রিয়া চৌধুরী, নাজিলা সিএমসি, হার্লি গালা, সুমন গুলিয়া, প্রতীক্ষা নায়েক, মৌসুমী নারাহ, হানি প্যাটেল, অনুষ্কা শর্মা, শিবালি শিন্ডে, উপাসনা যাদব, প্রীতি যাদব, সারাহ ব্রাইস, আরশী চৌধুরী, অর্চনা দেবী, সামাইরা ধারনিধারকা, মেহক কেশর, কোমলপ্রীত কৌর, রামেশ্বরী নায়েক, ফলক নাজ, মমতা রানি, তীর্থ সতীশ, শানু সেন, নীতু সিং, অনুশা সুন্দরেসান, সুনন্দা ইয়েত্রেকর।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+