WPL 2024 Auction: মহিলা আইপিএলে নিলামে উঠছেন কতজন ক্রিকেটার? বেস প্রাইজ রাখলেন কারা? জেনে নিন বিস্তারিত
বিশ্বকাপ পর্ব সমাপ্ত হতেই শুরু আইপিএল নিয়ে উন্মাদনা। পুরুষ আইপিএলের নিলাম পর্ব হবে আগামী ১৯ ডিসেম্বর। কিন্তু তার আগেই অনুষ্ঠিত হবে মহিলা আইপিএলের নিলাম পর্ব। শনিবার বিসিসিআইয়ের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে মোট ১৬৫ জন ক্রিকেটার নিলামে নাম নথিভুক্ত করেছেন।
আগামী ৯ ডিসেম্বর মুম্বইয়ে মহিলা আইপিএলের নিলাম পর্ব অনুষ্ঠিত হবে। পাঁচ দলে খেলার জন্য মোট ১৬৫ জন ক্রিকেটার তাঁদের নাম নথিভক্ত করেছেন। এরমধ্যে আছেন ১০৪ জন ভারতীয় এবং ৬১ জন বিদেশি মহিলা ক্রিকেটার। এই ৬১ জনের মধ্যে ১৫ জন আছেন যাঁরা আইসিসির মূল সদস্য নয় এমন দেশের ক্রিকেটার।

পাঁচটি দলের জন্য মোট ৩০টি স্থান রয়েছে। এরমধ্যে বিদেশি ক্রিকেটারদের জন্য সংরক্ষিত ৯টি স্থান। অস্ট্রেলিয়ার কিম গার্থ এবং ওয়েস্ট ইন্ডিজের দেন্দ্রা দোতিন একমাত্র নিজেদের বেস প্রাইজ রেখেছেন ভারতীয় মুদ্রায় ৫০ লক্ষ টাকা। চার জন ক্রিকেটারের বেস প্রাইজ ৪০ লক্ষ টাকা। এরা হলেন অস্ট্রেলিয়ার অ্যানাবেল সাদারল্যান্ড, ওয়ারিহাম, ইংল্যান্ডের অ্যামি জোনেস, দক্ষিণ আফ্রিকার শাবনিম ইসমাইল।
পাঁচ দলের মধ্যে সবথেকে বেশি টাকা পার্সে রেখে নিলামের ময়দানে নামবে গুজরাত । তাদের হাতে রয়েছে ৫.৯৫ কোটি টাকা। গুজরাত দল নিলাম থেকে ১০ জন ক্রিকেটারকে নিতে পারবে। তারমধ্যে তিন জন বিদেশি ক্রিকেটারকেও দলে নিতে পারবে। এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন লখনউ ওয়ারিওর্স। এই ফ্রাঞ্চইজির হাতে আছে ৪ কোটি টাকা। নবাবের শহরের দল নিলাম থেকে ৫ জন ক্রিকেটার নিতে পারবে, এরমধ্যে একজন হতে পারেন বিদেশি। বাকি চারজন ভারতীয় ক্রিকেটারকে দলে নিতে পারবে লখনউ।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের নিলামে অংশ নেওয়ার আগে পার্সে আছে ৩.৩৫ কোটি টাকা। আরসিবি সাত জন ক্রিকেটারকে দলে নিতে পারবে। ৩ জন বিদেশি ক্রিকেটারকে দলে নেওয়ার সুযোগ রয়েছে আরসিবির কাছে। বাকি চারজন ভারতীয়।
এবার নজর রাখা যাক দিল্লি দলের দিকে। দিল্লি ক্যাপিটালসের হাতে গচ্ছিত আছে ২.২৫ কোটি টাকা। দাদার দলে ফাঁকা আছে ৭টি স্থান। এরমধ্যে ৩জন বিদেশি ক্রিকেটার নি্তে পারবেন। বাকি ৪জন স্বদেশী ক্রিকেটার নিতে হবে। মুম্বই ইন্ডিয়ান্স দলের হাতে রয়েছে ২.১ কোটি টাকা। তারা নিতে পারবে ৫জন ক্রি্কেটার। এরমধ্যে একজন হবে ভিনদেশী ক্রিকেটার।
২০২৪ সালে পুরুষদের আইপিএল শুরু হতে পারে মার্চ মাসের মাঝামাঝি, লোকসভা নির্বাচনের জন্য এখনও দিনক্ষণ চূড়ান্ত করতে পারছে না বিসিসিআই। তারআগে ফেব্রুয়ারি মাস থেকে শুররু হতে পারে মহিলাদের আইপিএল। তবে দিনক্ষণ বা ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি। বোর্ড সূত্রের যা খবর তাতে বেঙ্গালুরু এবং মুম্বইয়ে হতে পারে পাঁচ দলের মহিলা আইপিএল।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications