Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Women's T20 World Cup: খেতাব জয় অধরাই থাকল প্রোটিয়াদের, মহিলাদের টি২০-তে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড

চোকার্স তকমা রয়েই গেল‌ দক্ষিণ আফ্রিকার। মহিলাদের টি২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড। ৩২ রানে জয় পেল কিউয়ি মহিলা ব্রিগেড।

দুবাইতে ফাইনাল ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। জর্জিয়া প্লিমারকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন সুজি বেটস। ব্যাট করতে নেমে শুরুটা একেবারেই ভালো হয়নি নিউজিল্যা‌ন্ডের। ১৬ রানের মাথায় কিউয়িদের প্রথম উইকেটের পতন ঘটে। আয়াবঙ্গার বলে সুন লাসের হাতে ক্যাচ দিয়ে ৯ রান করে আউট হলেন জর্জিয়া প্লিমার।

সুজি বেটস এবং আমেলিয়া কের একটা পার্টনারশিপ গড়ে তোলার চেষ্টা করেন। নিউজিল্যান্ড ৫৩ রানে দ্বিতাীয় উইকেট হারায় নিউজিল্যান্ড। সুজি বেটস ৩১ বলে ৩২ রান করেন তিনি। তাঁর ইনিংসে ছিল ৩টি চার। নিউজিল্যান্ডের অধিনায়ক ক্যাপ্টেন সোফি ডিভাইন মেগা ম্যাচে রান পেলেন না। ৬ রান করেই আউট হলেন। এরপর ব্রুক ২৮ বলে ৩৮ রানের একটা দুরন্ত ইনিংস খেলেন।

নিউজিল্যান্ড দলের হয়ে সর্বোচ্চ রান করেন আমেলিয়া কের। ৩৮ বলে ৪৩ নরান করে কিউয়ি এই মহিলা ব্যাটার। শেষ দিকে ম্যাডি গ্রিন ৬ বলে ১২ রান করেন। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৮ রান তোলে নিউজিল্যান্ড।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভা‌লোই করেছিল দক্ষিণ আফ্রিকা। দুই ওপেনার তাজমিন ব্রিটস এবং লরা উলভার্ট ৫১ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। কিন্তু দুই ওপেনার আউট হতেই তাসের ঘরের মতোই ভেঙে পড়ল প্রোটিয়া মহিলা দলের ব্যাটিং। ২০ ওভারে ৯ উইকেটে ১২৬ রান তুলল দক্ষিণ আফ্রিকা।

অ্যানিকে বোচ, মারিজান কাপ ফাইনাপলে ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হলেন। স্কোর বোর্ডে খুব বেশি রান ছিল না, এমনকি ওপেনিং জুটিও জয়ের ভিত গড়ে দিয়েছিল কিন্তু মিডল অর্ডারের ব্যর্থতার কাপ আর দক্ষিণ আফ্রিকার মধ্যে ব্যবধানটা থেকেই গেল। নিউজিল্যান্ডের হয়ে কের এবং রসিমারি তিনটি করে উইকেট নিলেন। আমেলিয়া কের ম্যাচ এবং সিরিজের সেরা হলেন।


৩২ রানে জয় পেয়ে প্রথমবার মহিলাদের টি২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হল নিউজি‌ল্যান্ড। এবার নতুন চ্যাম্পিয়ন পেল মহিলা ক্রিকেট। রবিবারই সকালেই ভারতের মাটিতে ৩৬ বছর পর টেস্ট জয় করেছে নিউজিল্যান্ড পুরুষ দল। আর রাতে টি২০ ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে আরও একটা ইতিহাস গড়ল কিউয়ি মহিলা ব্রিগেড।

এই নিয়ে টানা তিনটি টি২০ বিশ্বকাপের ফাইনালে হারতে হল দক্ষিণ আফ্রিকা দলকে। ২০২৩ সালে মহিলারা হারে, ২০২৪ সালে পুরুষ দল ফাইনালে হারে ভারতের বিরুদ্ধে, এবার ফের মহি‌লারা ফাইনালেই হারল। চোকার্স তকমা থেকেই গেল প্রোটিয়াদের গায়ে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+