Women's T20 World Cup: ভারত-পাকিস্তানের পারস্পরিক লড়াইয়ে এগিয়ে কারা? মেগা ম্যাচের আগে জানুন যাবতীয় পরিসংখ্যান
টি২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে অভিযান শুরু করেছে ভারতীয় মহিলা দল। রবিবার দ্বিতীয় ম্যাচে ভারতের প্রতিপক্ষ পাকিস্তান দল। ভারত-পাক ম্যাচই টুর্নামেন্টের অন্যতম আর্কষণ। ভারত প্রথম ম্যাচে হারলেও পাকিস্তান কিন্তু শ্রীলঙ্কাকে হারিয়েই দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে। অতীতে টি২০ ফর্ম্যাটে দুই দলের মুখোমুখি সাক্ষাতে এগিয়ে কারা? পরিসংখ্যানই বা কী বলছে? সেই সমস্ত তথ্যই তুলে ধরা হল এই প্রতিবেদনে।
এখনও পর্যন্ত টি২০ ক্রিকেটে দুই দল ১৫ বার মুখোমুখি হয়েছে। এরমধ্যে জয়ের পাল্লা ভারী ভারতেরই। ভারতীয় মহিলা দল চির প্রতিপক্ষ পাকিস্তান দলের বিরুদ্ধে ১২ বার জয় হাসিল করেছে। বাকি তিনবার জিতেছে পাকিস্তান দল। ফলে রবিবার পরিসংখ্যানে এগিয়ে থেকেই চির প্রতিপক্ষ দেশের বিরুদ্ধে খেলতে নামবে ভারত।

২০১২ সালের টি২০ বিশ্বকাপে অবশ্য পাকিস্তান দল জয় পায়। ভারত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৯৭ রান তোলে, পাকিস্তান ১ উইকেটে জয় হাসিল করে। ২০১৪ সালের টি২০ বিশ্বকাপে ভারত জয়ে ফেরে। ২০ ওভারে ১০৬ রান তোলে ভারত। পাকিস্তানের ইনিংস সমাপ্ত হয় ১০০ রানেই। ২০১৬ সালের টি২০ বিশ্বকাপে ঘরের মাঠে অবশ্য পাকিস্তানকে হারাতে পারেনি ভারত। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে জয় পায় পাকিস্তান।
২০১৮ সালের টি২০ বিশ্বকাপে জয় পায় ভারত। প্রথমে ব্যাট করে পাকিস্তান ৭ উইকেট হারিয়ে ১৩৩ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে ভারত ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। ২০২৩ সালে শেষ টি২০ বিশ্বকাপেও ভারত পাকিস্তানকে হারায়। ভারত ৭ উইকেটে জয় হাসিল করে।
ভারত পাকিস্তানের টি২০ খেলায় সর্বাধিক রান করছেন মিতালি রাজ। তাঁর রান এখনও পর্যন্ত ৩১৫। সর্বোচ্চ স্কোরও মিতালি রাজের দখলে। সেরা স্ট্রাইকরেট (১৭২.৭৩) রিচা ঘোষের। সর্বাধিক উইকেট শিকারী একতা বিস্ত(১০টি)। সেরা বোলিং এখনও পর্যন্ত আছে প্রিয়াঙ্কা রায়ের। ১৬ রানে ৫ উইকেট। ফলে সব দিকেই এগিয়ে ভারত।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস












Click it and Unblock the Notifications