Women's T20 World Cup 2024: ভারতের সামনে কাল অস্ট্রেলিয়া, হারলে কি সেমিফাইনালে যেতে পারবেন হরমনপ্রীতরা?
Women's T20 World Cup 2024: মহিলাদের টি২০ বিশ্বকাপে ভারত কি সেমিফাইনালে যেতে পারবে? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। কাল ভারতের সামনে গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়াকে হারাতে পারলে ভারতের শেষ চারে যাওয়ার পথ মসৃণ হয়ে যাবে। তবে এই ম্যাচ হেরে গেলে তাকিয়ে থাকতে হবে নিউজিল্যান্ডের খেলার ফলাফলের দিকে।

অস্ট্রেলিয়া আপাতত তিন ম্যাচের তিনটিতেই জিতেছে। তাদের ঝুলিতে রয়েছে ৬ পয়েন্ট। নেট রান রেট ২.৭৮৬। নেট রান রেটের নিরিখেও এ গ্রুপের কেউ ধারেকাছে নেই। ভারত রয়েছে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে। ভারতের নেট রান রেট ০.৫৭৬।
নিউজিল্যান্ডের আজ ম্যাচ রয়েছে শ্রীলঙ্কার বিরুদ্ধে। শ্রীলঙ্কা সব ম্যাচই হেরেছে। আজ নিউজিল্যান্ড যদি শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় তাহলে তাদের পয়েন্টও হবে ভারতের মতোই, ৩ ম্যাচে ৬। নিউজিল্যান্ডের নেট রান রেট রয়েছে মাইনাস (-) ০.০৫০-তে। ফলে নিউজিল্যান্ড চাইবে নেট রান রেটের অনেকটাই উন্নতি ঘটাতে।
যদি ভারত কাল অস্ট্রেলিয়াকে হারায় এবং নিউজিল্যান্ড শ্রীলঙ্কার পর সোমবার পাকিস্তানকে হারায় তাহলে দুই দলের পয়েন্ট সমান হবে। সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে নেট রান রেট। যেহেতু গ্রুপের শেষ ম্যাচ খেলবে নিউজিল্যান্ড এবং তার আগের দিন ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের ফলাফল সামনে এসে যাবে, সেক্ষেত্রে কিউয়িরা হিসেব কষে খেলতে পারবে।
অস্ট্রেলিয়ার যা নেট রান রেট তাতে শেষ ম্য়াচে হারলেও তাদের সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে যেতে হবে না। নিউজিল্যান্ড যদি শেষ দুটি ম্যাচে হারে, কিংবা একটি ম্যাচে হারে এবং একটিতে হারে তাহলে ভারতের সামনে বড় সুযোগ থাকবে সেমিতে যাওয়ার। নিউজিল্যান্ড আজ তাদের তৃতীয় ম্যাচ খেলবে। তাদের রয়েছে ২ ম্যাচে ২ পয়েন্ট। পাকিস্তানের ৩ ম্যাচে ২ পয়েন্ট।
ভারত যদি কাল অস্ট্রেলিয়ার কাছে হারে এবং নিউজিল্যান্ড তাদের শেষ দুটি ম্যাচেই জিতে যায় তাহলে এ গ্রুপ থেকে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড যাবে শেষ চারে। সেক্ষেত্রে ভারত থেমে থাকবে চার পয়েন্টে, নিউজিল্যান্ড পাবে ৬ পয়েন্ট। অস্ট্রেলিয়ার হয়ে যাবে ৮ পয়েন্ট।
যদি এমন হয় যে, ভারত শেষ ম্যাচে হারল, নিউজিল্যান্ডও শেষ দুটি ম্যাচে হারল, সেক্ষেত্রে ভারত ও পাকিস্তানের পয়েন্ট সমান হবে। পাকিস্তানের নেট রান রেট বর্তমানে রয়েছে মাইনাস (-) ০.৪৮৮। ফলে পাকিস্তান শেষ ম্যাচ জিতলেও নেট রান রেট ভারতকে পৌঁছে দিতে পারে সেমিফাইনালে। এই আবহে ভারতের চাপ বাড়বে যদি আজ শ্রীলঙ্কাকে নিউজিল্যান্ড হারিয়ে দেয়।












Click it and Unblock the Notifications