CAB: উইকেটরক্ষক নন! বাংলা দলে ঋদ্ধির ভূমিকা স্পষ্ট হল, স্কোয়াডে আছেন শামিও

মান-অভিমানের পালা কাটিয়ে দুই মরশুম পর আবার বাংলা দলে ফিরেছেন ঋদ্ধিমান সাহা। কিন্তু আসন্ন মরশুমে কোন ভূমিকায় খেলবেন পাপালি তা নিয়ে চর্চা শুরু হয়েছে। গত দুই মরশুম দুরন্ত পারফরম্যান্স করেছেন অভিষেক পোরেল। ফলে ঋদ্ধি উইকেটরক্ষকের ভূমিকায় থাকলে তাঁক দলে জায়গা পাওয়া কঠিন হতে পারে। বুধবার সন্ধ্যায় পাওয়া গেল বিরাট আপডেট।

বুধবার আসন্ন মরশুমের জন্য বাংলা দলের ৩১ জনের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। যেখানে শুধু মাত্র অভিষেক পোরেলের নামের পাশেই উইকেটরক্ষক লেখা রয়েছে। ফলে আসন্ন মরশুমে ঋদ্ধি দলে থাকলেও শুধুমাত্র যে ব্যাটার হিসেবেই তাঁকে দেখা যাবে তা এক প্রকার স্পশ্ট করে দিল টিম ম্যানেজমেন্ট। অভিষেক এবং ঋদ্ধি ছাড়া দলে আর একজন উইকেটরক্ষক সৌরভ পাল। তিনিও গত মরশুমে ব্যাটার হিসেবে খেলেন। এ বারেও হয়তো সেই দায়িত্ব পালন করতে দেখা যাবে তাঁকে।

Wriddhiman Saha

দুই মরশুম ত্রিপুরাতে খেলে আবার বাংলা দলে প্রত্যাবর্তন করেছেন ঋদ্ধিমান সাহা, সৌরভ গঙ্গোপাধ্যায়ের মধ্যস্থতায় অভিমান ভুলে ফির নিজের ঘরের দলের হয়ে ফের খেলতে নামছেন পাপালি। মান অভিমান ভুলে আবার বাংলা দলের হয়ে খেলবেন অভিজ্ঞ এই ক্রিকেটার।

অভিষেককে উইকেটরক্ষকের দায়িত্ব দিলে তাঁর যে অসুবিধা নেই তা আগেই জানিয়ে দেন ঋদ্ধি। চলতি মাসের মাঝামাঝি সময়ে সিএবিতে বসে ঋদ্ধি বলেন, আসন্ন মরশুমে আমি সবসময়ই ওকে খেলানোর কথাই বলব। সেক্ষেত্রে যদি দলের প্রয়োজন অনুসারে অভিষেক কিপিং করলে অনেক ভালো হয় তাহলে ও কিপিং করতে পারে আমি অন্য কোন ভূমিকাতেও খেলতে পারি।

বাংলা দলের তালিকায় আছে মহম্মদ শামির নামও। শামি যে এবার ঘরোয়া ক্রিকেটে বাংলার জার্সিতে ফের খেলতে পারেন, সেই সম্ভাবনা আগেই তৈরি হয়েছিল।
সব কিছু ঠিক থাকলে মরশুমের শুরুতেই বাংলা দলের জার্সিতে মাঠে নামছেন শামি। কারণ রঞ্জি ট্রফিতে শামিকে দেখে নিয়েই তাঁকে নিউজিল্যান্ড সিরিজে ফেরাতে চাইছেন নির্বাচকরা। রঞ্জিতে বাংলার প্রথম ম্যাচ ১১ অক্টোবর উত্তরপ্রদেশের বিরুদ্ধে। সেই ম্যাচ হবে কানপুরে। । পরের ম্যাচ ইডেনে ১৮ অক্টোবর। প্রতিপক্ষ বিহার। এই দুটি ম্যাচে অথবা দুটির মধ্যে একটি ম্যাচে খেলতে পারেন শামি।

শামি অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজ, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এবং আইসিসি টি২০ বিশ্বকাপে খেলতে পারেননি। এমনকি দলীপ ট্রফিতেও দলে সুযোগ পাননি শামি।

বাংলা দলে ফিরেছেন সুদীপ চট্টোপাধ্যায়ও ত্রিপুরার হয়ে খেলেছিলেন গত দুই মরশুমে। আগামী মরশুমে কে বাংলার অধিনায়ক তা নিয়ে চর্চা তুঙ্গে। দৌড়ে আছেন ঈশ্বরণ, অনুষ্টুপই ও ঋদ্ধি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+