ওভালে টক্করে কোন কোন খেলোয়াড়, চোখ বুলিয়ে নিন

আর কিছু সময়ের মধ্যে ওভালে মুখোমুখি হতে চলেছে চির শত্রু ভারত ও অস্ট্রেলিয়া। বহু প্রতীক্ষিত এই দলগত কনটেস্ট বাদ দিলে এদিন ব্যক্তিগত স্তরে কোন কোন খেলোয়াড়দের মধ্যে মোকাবিলা কাঁটায় কাঁটায় হবে,

আর কিছু সময়ের মধ্যে ওভালে মুখোমুখি হতে চলেছে চির শত্রু ভারত ও অস্ট্রেলিয়া। বহু প্রতীক্ষিত এই দলগত কনটেস্ট বাদ দিলে এদিন ব্যক্তিগত স্তরে কোন কোন খেলোয়াড়দের মধ্যে মোকাবিলা কাঁটায় কাঁটায় হবে, সেদিকে চোখ বুলিয়ে নেওয়া যাক।

বিরাট কোহলি ও মিচেল স্টার্ক

বিরাট কোহলি ও মিচেল স্টার্ক

একদিকে এই মুহূর্তে বিশ্বের সর্বশ্রেষ্ঠ ব্যাটসম্যান বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফ্লপ হলেও তিনি যে এই ম্যাচে বিরাট ফ্যাক্টর তা জানে টিম অস্ট্রেলিয়া। অন্যদিকে, গত ম্যাচে ৫ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেওয়া মিচেল স্টার্ক ক্রমেই যেন বিশ্বকাপে ভয়ঙ্কর হয়ে উঠছে। আজ ২২ গজে দুই ব্যক্তিত্বের সংঘর্ষ হাড্ডাহাড্ডি হবে বলেই আশা করা হচ্ছে।

রোহিত শর্মা ও প্যাট কমিন্স

রোহিত শর্মা ও প্যাট কমিন্স

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অপরাজিত ১২২ রানের মালিক রোহিত শর্মা এই ম্যাচেও জ্বলে উঠতে পারেন। বিশেষ করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে-তে দ্বিশতরানও রয়েছে হিটম্যানের। ওভালে রোহিতকে আটকাতে আজিরা প্যাট কমিন্সকে ব্যবহার করতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। টিম ইন্ডিয়ার অন্য ওপেনার শিখর ধাওয়ানকে নিয়েও আলাদা করে পরিকল্পনা রয়েছে অস্ট্রেলিয়ার।

মহেন্দ্র সিং ধোনি ও নাথান কুল্টার-নাইল

মহেন্দ্র সিং ধোনি ও নাথান কুল্টার-নাইল

ভারতীয় ব্যাটিংয়ের মিডল অর্ডারের স্তম্ভ এমএস ধোনিকে আটকাতে মিডিয়াম ফাস্ট নাথান কুল্টার-নাইল ও স্পিনার অ্যাডাম জাম্পা অজিদের কাজে আসতে পারে।

ডেভিড ওয়ার্নার ও জসপ্রীত বুমরা

ডেভিড ওয়ার্নার ও জসপ্রীত বুমরা

চলতি মরশুমে ভয়ঙ্কর ফর্মে থাকা ভারতের জসপ্রীত বুমরার সঙ্গে মোস্ট ডেস্ট্রাকটিভ ব্যাটসম্যান অফ দ্য ওয়ার্ল্ড ডেভিড ওয়ার্নারের লড়াই দেখতে মুখিয়ে রয়েছে বিশ্ব।

স্টিভ স্মিথের সঙ্গে চাহল ও কুলদীপের লড়াই

স্টিভ স্মিথের সঙ্গে চাহল ও কুলদীপের লড়াই

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৪ উইকেট নেওয়া যুজবেন্দ্র চাহল এবং তাঁর সঙ্গী কুলদীপ যাদব অজি ব্যাটসম্যান স্টিভ স্মিথের বিরুদ্ধে ভারতের চ্যালেঞ্জার হয়ে উঠতে পারেন।

[আরও পড়ুন:বিশ্বকাপ ফ্যান্টাসি প্রোমো ক্যাম্পেন, ভবিষ্যদ্বাণী করুন ও নগদ জিতুন ]

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+