গিল-সিরাজের আগে শেষ কবে ভারতীয় দলে একত্রে টেস্ট অভিষেক হয়েছিল দুই ক্রিকেটারের?

গিল-সিরাজের আগে শেষ কবে ভারতীয় দলে একত্রে টেস্ট অভিষেক হয়েছিল দুই ক্রিকেটারের?

মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বক্সিং ডে টেস্ট খেলার জন্য মুখিয়ে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। সেই মতো দলের ক্রিকেটারের প্রস্তুতি চলছে জোরকদমে। বিশেষ করে এই ম্যাচের হাত ধরে টেস্ট অভিষেক হতে চলা দুই তরুণ ভারতীয় ক্রিকেটারের কাছে এটি সুবর্ণ সুযোগ সিদ্ধ হতে পারে। তারই প্রেক্ষিতে দেখে নেওয়া যাক এর আগে শেষ কবে ভারতীয় ক্রিকেট দলের হয়ে টেস্টে অভিষেক হয়েছিল দুই ক্রিকেটারের।

২০১৩ সালের ইডেন গার্ডেন্স

২০১৩ সালের ইডেন গার্ডেন্স

২০১৩ সালে ভারতে টেস্ট ম্যাচ খেলতে এসেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেই সিরিজ ছিল কিংবদন্তি সচিন তেন্ডুলকরের কেরিয়ারের শেষ ধাপ। কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হওয়া সিরিজের প্রথম টেস্ট ম্যাচে ভারতীয় দলের জার্সিতে অভিষেক হয়েছিল রোহিত শর্মা ও ফাস্ট বোলার মহম্মদ শামির।

রোহিত ও শামির পারফরম্যান্স

রোহিত ও শামির পারফরম্যান্স

ভারতীয় দলের হয়ে কেরিয়ারের প্রথম টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়েছিলেন মহম্মদ শামি। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন বাংলার ফাস্ট বোলার। ৩০১ বলে ১৭৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন হিটম্যান। ২৩টি চার ও একটি ছক্কা এসেছিল তাঁর ব্যাট থেকে।

এবার গিল ও সিরাজের পালা

এবার গিল ও সিরাজের পালা

অ্যাডিলেড টেস্টে হতশ্রী পারফরম্যান্সের জন্য বক্সিং ডে টেস্টের জন্য ভারতের প্রথম একাদশ থেকে বাদ পড়েছেন ওপেনার পৃথ্বী শ। পরিবর্তে সুযোগ পেয়ে ভাল কিছু করে দেখাতে পারলে টেস্ট ওপেনার হিসেবে ভারতীয় দলে নিজের জায়গা পাকা করে ফেলতে পারেন গিল। অন্যদিকে চোটগ্রস্ত মহম্মদ শামির বদলে ভারতের টেস্ট একাদশে প্রথমবার খেলার সুযোগ পাবেন মহম্মদ সিরাজ। এই সুযোগ তিনি কাজে লাগাতে পারেন কিনা, সেটাই দেখার।

দলে ফিরেছেন ঋষভ ও জাদেজা

দলে ফিরেছেন ঋষভ ও জাদেজা

মেলবোর্নে ভারতের প্রথম একাদশে ঋদ্ধিমান সাহার পরিবর্তে খেলার সুযোগ পেয়েছেন ঋষভ পন্থ। অন্যদিকে চোট সারিয়ে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে ফিরে এসেছেন অল-রাউন্ডার রবীন্দ্র জাদেজা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+