Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আইপিএল চলাকালীন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা কাইরন পোলার্ডের

আইপিএল চলাকালীন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা কাইরন পোলার্ডের

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের ইতিহাসে অন্যতম তারকা কাইরন পোলার্ড। আইপিএল-এর মাঝেই নিজের অবসরের কথা ঘোষণা করে দিলেন এই বর্ষীয়ান ক্রিকেটার। পোলার্ডের অবসর ঘোষণার সঙ্গেই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে একটি যুগের অবসান ঘটল। দীর্ঘ ১৫ বছর দেশের জার্সি গায়ে ক্রিকেটকে সমৃদ্ধ করেছেন পোলার্ড।

আইপিএল চলাকালীন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা কাইরন পোলার্ডের

এই মুবূর্তে ভারতেই রয়েছেন পোলার্ড। আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ান্সেপ জার্সিতে দায়িত্ব পালন করছেন তিনি। ২০১৯ সাল থেকে অবসর ঘোষণার আগে পর্যন্ত নির্ধারিত ওভারের ক্রিকেটে (ওডিআই এবং টি-২০) ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ছিলেন ছিলেন কাইরন পোলার্ড।

দেশের হয়ে ১২৩টি ওডিআই ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন পোলার্ড। ১২৩টি ম্যাচে তিনি করেছেন ২৭০৬ রান এবং বল হাতে নিয়েছেন ৫৫টি উইকেট। টি-২০ ফরম্যাটের অন্যতম সেরা ব্যাটসম্যান পোলার্ড। দেশের হয়ে ১০১টি ম্যাচে ১৫৬৮ রান করেছেন তিনি, তাঁর স্ট্রাইক রেট ১৩৫.১৪। শেষ বার চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ভারতে খেলেছিলেন পোলার্ড। ওডিআই এবং টি-২০ সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ দু'টি সিরিজের পরাজিত হয়েছিল। ২০১২ টি-২০ বিশ্বকাপ জয়ী ওয়েস্ট ইন্ডিজ দলের অন্যতম সদস্য ছিলেন পোলার্ড। ২০১৬ সালে ড্যারেন সামির নেতৃত্বে দ্বিতীয় বার টি-২০ বিশ্বকাপ জেতে ক্যারিবিয়ান দলটি, তবে চোটের কারণে টুর্নামেন্টের আগেই নিজেকে সরিয়ে নেন পোলার্ড।

টি-২০ ক্রিকেটের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী পোলার্ড। এই ফরম্যাটে ৫৮৭ ম্যাচে ১১৫০৯ রান করেছেন তিনি। পোলার্ডের বেশির ভাগ টি-২০ রান এসেছে ফ্রাঞ্চাইজি ক্রিকেটে যা সারা বিশ্বে ঘুরে ঘুরে খেলেছেন তিনি। নিজের অবসর ঘোষণা করে পোলার্ড বলেছেন, "দীর্ঘ ভাবনা চিন্তার পর আমি আজ সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার। আমার বয়স যখন দশ বছর তখন থেকে ওয়েস্ট ইন্ডিজের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখতাম, আমি গর্বিত সেটা করতে পেরে।"

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+