সাত পাকে বাঁধা পড়তে তৈরি ভুবি, কলকাতা বিমান বন্দরে বন্ধুর যা হাল করলেন ধাওয়ান
২৩ নভেম্বর ছাদনাতলায় যাচ্ছেন ভুবনেশ্বর কুমার, তাই আপাতত এই টেস্ট সিরিজে জাতীয় দলকে টাটা করলেন তিনি।
আগামী ২৩ তারিখ সাত পাকে বাঁধা পড়তে চলেছেন ভুবনেশ্বর কুমার। তাই ভারত বনাম শ্রীলঙ্কা টেস্ট সিরিজে আর পাওয়া যাবে না ম্যান অফ দ্য ম্যাচকে। এবার তাঁর অন্য রান আপ নেওয়ার পালা চলছে।

তিনি ছাড়াও ব্যাক্তিগত কারণে দ্বিতীয় টেস্টে থাকবেন না শিখর ধাওয়ান। ভুবির জায়গা দলে তামিলনাড়ু তরুণ অলরাউন্ডার বিজয়শঙ্কর এই সিরিজে দলে ডাক পেয়েছেন। এদিকে বিয়ের আগেই ইয়ার্কির শিকার হয়েছেন ভুবি। সানরাইজার্স হায়দরাবাদে খেলার সময় থেকে এই দুই ক্রিকেটারের বন্ধুত্ব। শিখর ভিডিও পোস্ট করেছেন তাতে বেশ একহাত নিয়েছেন তিনি।
শিখর বলেছেন, ' এই যে চলল আরেকটি বাঘ , বউয়ের গোলাম হতে।' দমদম বিমানবন্দরে শ্যুট হওয়া ভিডিওতে পরিষ্কার বিয়ের দিকে পা বাড়ানো ভুবি-র পা ধরে বেশ জবরদস্ত টান দিয়েছেন তিনি। তাঁর সাফ অভিযোগ এখন থেকেই ভুবি তাঁর স্ত্রী-র কথায় ওঠেন বসেন। তবে ভুবি জানিয়েছেন, 'এটাকে গোলামি নয়, এটাকেই প্রেম বলে। '
এদিকে ভুবির জায়গায় দলে সুযোগ পাওয়া বিজয়শঙ্কর তামিলনাড়ু দলের অধিনায়ক। ভারতীয় এ দলের হয়েও খেলেছেন তিনি। সব কিছু ঠিক চললে দ্বিতীয় টেস্টে তাঁর খেলার সম্ভবনা উজ্জ্বল। অন্যদিকে ইশান্ত খেলতে পারেন তৃতীয় সিমার হিসেবে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications