সিডনিতে বিরল সম্মান পেলেন পূজারা-পন্থ! স্বাক্ষর করলেন ঐতিহাসিক বোর্ডে, দেখুন ভিডিও

এসসিজির অনার্স বোর্ডে উঠল চেতেশ্বর পূজারা ও ঋষভ পন্থের নাম। তার উপর তাঁরা সইও করলেন। দেখুন ভিডিও।

শনিবার (৫ জানুয়ারি), সিডনিতে বিরল সম্মান চেতেশ্বর পূজারা ও ঋষভ পন্থ। এসসিজির ইতিহাসে নাম উঠল তাঁদের। শুক্রবারই তাঁদের ব্য়াট থেকে যথাক্রমে ১৯৩ ও ১৫৯*-এর দুটি আসাধারণ ইনিংস এসেছে এই মাঠে। এদিন সেই দুটি ইনিংস জায়গা করে নিল সিডনি ক্রিকেট গ্রাউন্ডের অনার্স বোর্ডে। এই মাঠের ইতিহাসে, হাতে গোনা কয়েকজনই এই সম্মান পেয়েছেন।

সিডনিতে বিরল সম্মান পেলেন পূজারা-পন্থ!

শুধু তাই নয় শনিবার এই দুই ভারতীয় ক্রিকেটার সেই বোর্ডে তাঁদের নামের পাশে স্বাক্ষরও করেন। ভারতীয় বোর্ডের তরফে সেই নাম স্বাক্ষরের ঐতিহাসিক মুহূর্তের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়।

তাঁদের বিপরীতধর্মী দুই ইনিংসের মতোই এক্ষেত্রেও পূজারা ও পন্থকে ভিন্ন ভঙ্গিমায় দেখা যায়। সিডনির অনার্স বোর্ডে পুজারা যতটাই শান্ত নির্লিপ্ত ভঙ্গিতে নিজের নাম সই করলেন, তরুণ পন্থ কিন্তু ততটাই উত্তেজিত মনে হয়েছে। তবে, সইয়ের পর ক্যামেরার দিকে তাকিয়ে হাসতে ভোলেননি তিনি।

শুক্রবারের পূজারার ১৯৩ রানের ইনিংসটি অস্ট্রেলিয় মাটিতে এশিয় ব্য়াটম্যান হিসেবে ষষ্ঠ সর্বোচ্চ রানের ইনিংস। এখনও পর্যন্ত এই সিরিজে ৭ ইনিংসে তাঁর মোট রান ৫২১। এছাড়া ১২৫৮টি হলের মোকাবিলা করে ভেঙে দিয়েছএন ৯০ বছরের পুরনো রেকর্ডও।

অন্যদিকে ঋষভ পন্থ প্রথম ভারতীয় উইকেটরক্ষক হিসেবে ক্যাঙ্গারুর দেশে শতরান করেছেন। বুন্দি কুন্দেরন, নয়ন মোঙ্গিয়া ও এমএস ধোনির পর চতুর্থ ভারতীয় উইকেটরক্ষক হিসেবে তিনি টেস্টে দেড়শতরানের বেশি রানের ইনিংস খেলেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+