বিরাটের শতরানের খরায় আটকে ছিল বিয়ে! শুভ কাজ কবে সারলেন কোহলি-ভক্ত আমন?

বিরাট কোহলির ২০১৯ সালে ইডেনে ভারত-বাংলাদেশ গোলাপি বলের টেস্টে শতরান করেছিলেন। তার পরের শতরানটি এসেছে ২০২২ সালের এশিয়া কাপে। শতরানের এই দীর্ঘ খরায় আটকে ছিল বিরাট কোহলির ভক্ত আমন আগরওয়ালের বিয়ে। ভাবলে অবাক লাগলেও এটাই সত্যি। ভারতে জনপ্রিয়তম খেলা ক্রিকেট, আর তাতে প্রিয় ক্রিকেটারের জন্য ভক্তরা কতদূর পর্যন্ত যেতে পারেন তা দেখিয়ে দিলেন আমন।

বিরাটের শতরানের খরায় আটকে ছিল বিয়ে! শুভ কাজ কবে সারলেন কোহলি-ভক্ত আমন?

(ছবি- আমন আগরওয়াল টুইটার)

ভারতের একটি খেলা চলাকালীন বিশেষ পোস্টারের জন্য ভাইরাল হয়েছিলেন আমন আগরওয়াল। ক্রিকেট স্টেডিয়ামে বিরাট কোহলির ম্যাচ দেখতে গিয়ে তিনি যে পোস্টারটি দেখিয়েছিলেন তাতে লেখা ছিল বিরাট ৭১তম আন্তর্জাতিক শতরান না পাওয়া অবধি বিয়ে করবেন না এই ডাই হার্ড ফ্যান। শতরানের প্রতীক্ষার অবসান ঘটেছিল এশিয়া কাপে আফগানিস্তান ম্যাচে। ১০২০ দিন কোহলির ব্য়াটে শতরান আসে। টি ২০ আন্তর্জাতিকে সেটি ছিল বিরাটের শতরান।

এরপর বিরাট কোহলি বাংলাদেশে একটি এবং ইংরেজি নতুন বছরে দেশের মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে দুটি শতরান করেন। ৭৪তম আন্তর্জাতিক শতরানটি যেদিন বিরাট পূর্ণ করেন সেদিনই ছিল আমনের বিয়ে। বিরাটের ৭১তম শতরানটি দেখে তিনি বিয়ের প্রস্তুতি শুরু করেছিলেন। সেই আনন্দ কয়েক গুণ বেড়ে গেল নিজের বিয়ের দিনেই কোহলির ব্যাটে দুরন্ত শতরান দেখে। উল্লেখ্য, তিরুবনন্তপুরে শ্রীলঙ্কার বিরুদ্ধে একঝাঁক নয়া রেকর্ড গড়ে বিরাট কোহলি অপরাজিত ছিলেন ১৬৬ রানের ইনিংস খেলে। সেটি আবার তাঁর ওডিআই কেরিয়ারের দ্বিতীয় সর্বাধিক রান।

আমন আগরওয়াল গতকাল বিকেলে একটি টুইট করেন। যাতে পাশাপাশি দেখা যাচ্ছে ক্রিকেট মাঠে বসে তাঁর সেই পোস্টারটি দেখানোর ছবি। যাতে লেখা ছিল বিরাটের শতরান এলেই তিনি বিয়ে করবেন। পাশের ছবিতে দেখা যাচ্ছে বরবেশে টিভির সামনে দাঁড়িয়ে রয়েছেন আমন। তাঁর ঠিক পিছনেই টিভিতে চলছে বিরাটের শতরানের সেলিব্রেশন। ক্যাপশনে বিরাট, অনুষ্কা ও কোহলির ফ্যাশন ব্র্যান্ডকে ট্যাগ করে আমন লিখেছেন, আমি ৭১তম আন্তর্জাতিক শতরানটি দেখতে চেয়েছিলাম। আর তিনি (বিরাট কোহলি( ৭৪তম আন্তর্জাতিক শতরানটি করলেন আমার বিশেষ দিনে। নতুন বছর দারুণভাবে শুরু করে বিরাট নিজেও খুব খুশি। এই ফর্ম তিনি ধারাবাহিকভাবে ধরে রাখতে চান। কাল থেকে ভারত হায়দরাবাদে খেলবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওডিআই। বিরাট এখন ৪৬টি ওডিআই শতরানের মালিক। সুনীল গাভাসকর বলেছেন, কোহলি আইপিএলের আগেই ভেঙে দেবেন সচিন তেন্ডুলকরের ৪৯টি ওডিআই শতরানের বিশ্বরেকর্ড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+