Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Virat Kohli: বিরাট জ্বরে আক্রান্ত বেঙ্গালুরু, কোহলি দর্শনে জনজোয়ার, দেখুন ভিডিও

বিরাট জ্বরে কাবু বেঙ্গালুরু, ভারতীয় দলে শিবিরে অংশ নেওয়ার জন্য বুধবারই কর্ণাটকের রাজধানী শহরে এসেছেন প্রাক্ত‌ন ভারত অধিনায়ক। আলুরে ভারতীয় দলের শিবির চলছে। বিরাট রোহিতদের অনুশীলন দেখার সুযোগ নেই ভক্তদের। কিন্তু শিবিরের বাইরে এসে একটি অনুষ্ঠানে অংশ নিতেই জনপ্লাবনে ভাসলেন প্রাক্তন ভারত অধিনায়ক।

তিন ফর্ম্যাট থেকেই অধিনায়কত্ব ছেড়েছেন। বর্তমানে দলের শুধুমাত্র ক্রিকেটার বিরাট। তিনিই যে টিম ইন্ডিয়ার মূল নিউক্লিয়াস তা সব সময়ই প্রমাণিত হয়। মাঠ হোক মাঠের বাইরে আর্কষণের কেন্দ্রবিন্দুতে থাকেন কিং কোহলি। শুক্রবার কর্ণাটকের রাজধানী শহরে আরও একবার কোহলি বোঝালেন তাঁর জনপ্রিয়ার গ্রাফ কতটা উর্ধ্বমুখি।

বিরাট

ভারতীয় দলের প্রস্তুতি শিবিরের ফাঁকে বিরাট বেঙ্গালুরুর কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছিলেন। প্রাক্তন ভারত অধিনায়ককে এক ঝলক দেখার জন্য ভিড় জমিয়েছিলেন তাঁর ভক্তরা। সমাজ মাধ্যমে সেই ছবি, ভিডিও ভাইরাল হতে বেশি সময় লাগেনি।অন্য এক ভাইরাল হওয়া ছবিতে দেখা গিয়েছে বেঙ্গালুরুর এক স্কুলের পড়ুয়াদের মাঝখানে দাঁড়িয়ে হাসিমুখে পোজ দিয়েছেন বিরাট কোহলি। সেই ছবি দেখেই পরিষ্কার সকল শিক্ষার্থীরা কোহলিকে সামনে দেখতে পেয়ে উচ্ছ্বসিত।


ভাইরাল হওয়া অন্য একটি ভিডিওতে কোহলিকে একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করতে দেখা যাচ্ছে। সেই সময় তার ভক্তদের পাগলের মতো উন্মাদনও ধরা পড়েছে। নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ভক্তদের সামাল দিতে হিমশিম খায়। এমনকী পুলিশকেও প্রাক্তন ভারত অধিনায়কের সঙ্গে ছবি তুলতে দেখা গেছে।

স্বভাবতই তাঁকে দেখার জন্য সাধারণ মানুষের ভিড় উপচে পড়েছিল। সোশ্যাল মিডিয়ার যুগে বিরাট দর্শনের সেই ভিডিও ভাইরাল হতে একেবারেই সময় লাগেনি। এই অনুষ্ঠানে খোশ মেজাজেই দেখা গিয়েছে বিরাটকে।


নিজের ইয়ো-ইয়ো টেস্টের ফল সমাজ মাধ্যমে পোস্ট করে বিতর্কে জড়ান বিরাট কোহলি। সমাজ মাধ্যমে নিজের ফিনটেস লেভেলের গোপন তথ্য ফাঁস করেন প্রাক্তন ভারত অধিনায়ক। কিন্তু বিষয়টি ভালো চোখে দেখছে না ভারতীয় ক্রিকেট বোর্ড । বিভিন্ন একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, কোহলি ইয়ো ইয়ো টেস্টের রিপোর্ট ফাঁস করে দেওয়ায় চটে লাল বিসিসিআই কর্তারা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+