মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে ইনস্টাগ্রামে মন ভাল করে দেওয়া স্টোরি শেয়ার বিরাটের

মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে ইনস্টাগ্রামে মন ভাল করে দেওয়া স্টোরি শেয়ার বিরাটের

মহেন্দ্র সিং ধোনি যখন খেলতেন ভারতের জার্সিতে তখন বিরাট কোহলির সঙ্গে বেশ ভালই সম্পর্ক ছিল প্রাক্তন ভারত অধিনায়কের। ২০১১ বিশ্বকাপ জয়ী অধিনায়কের সঙ্গে তাঁর বোঝাপড়া, তাঁর প্রতি ভালবাসা এবং শ্রদ্ধার সম্পর্কে বারবার মুখ খুলেছেন কোহলি। মাহি নিজে হাতে ধরে পরিণত অধিনায়কে পরিণত করেছিল কোহলিকে। অগ্রজের সম্পর্কে বারবার যখনই মুখ খুলেছেন তখনই শুধু শ্রদ্ধা এবং ভালবাসার প্রকাশ পেয়েছে বড় মঞ্চে চোকার্স অধিনায়ক বিরাটের কন্ঠে।

মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে ইনস্টাগ্রামে মন ভাল করে দেওয়া স্টোরি শেয়ার বিরাটের

এই বছরের প্রথম দিকে কোহলি জানিয়েছিলেন ধোনিই একমাত্র ব্যক্তি যিনি তাঁকে টেক্সট করেছিলেন যখন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ হারের পর ভারতীয় দলের অধিনায়কত্ব ছাড়ার কথা ঘোষণা করেন তিনি। তিনি এ-ও জানান ধোনির বার্তা মানসিক ভাবে তাঁকে চাঙ্গা করে তোলে। সোমবার ইনস্টাগ্রামে ধোনির সম্পর্কে একটি স্টোরি শেয়ার করেন কোহলি এবং বোঝাতে চান কী ভাবে তাঁর চারি পাশে রয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। কোহলি একটি জলের বোতলের ছবি শেয়ার করেন যেখানে বিজ্ঞাপনের কারণে ধোনির ছবি ব্যবহার করা হয়েছে। ইনস্টাগ্রামে কোহলি রেখেন, "তিনি সব জায়গা রয়েছেন, এমনতী জলের বোতলেও।"

এর আগে আরসিবি'র পোডকাস্টে ধোনির থেকে ম্যাসেজ পাওয়ার বিষয়ে জানিয়েছিলেন কোহলি। আরসিবি পোডকাস্টে কোহলি বলেছিলেন, "একমাত্র মানুষ যিনি সত্যিকারের আমার পাশে থেকেছেন তিনি মহেন্দ্র সিং ধোনি। এবং এটা আমার কাছে আশীর্বাদসম যে এই রকম এক জন সিনিয়রের সঙ্গে এতটা গভীর বন্ধন রয়েছে আমার।" ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ধোনি অবসর নেওয়ার পর আবেগঘন একটি পোস্ট সামাজিক মাধ্যমে করেছিলেন বিরাট। সেই পোস্ট থেকেই বোঝা যায় উভয়ের মধ্যে সম্পর্ক কতটা গভীর এবং অটুট। অধিনায়ক হিসেবে কোহলিকে তৈরি করার পাশাপাশি ম্যাচে মধ্যে কঠিন পরিস্থিতিতে যেখানে সিদ্ধান্ত নিতে দ্বিধায় পড়েছেন বিরাট তখন বারবার সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছেন ধোনি।

বিরাট কোহলি এবং মহেন্দ্র সিং ধোনি ভারতীয় ক্রিকেটকে নানান ভাবে সমৃদ্ধ করেছেন। এই জুটি বহু ম্যাচে ভারতকে জয় এনে দিয়েছে। পাশাপাশি এই দুই ক্রিকেটারই একক দক্ষতা বহু ম্যাচে ভারতের ভাগ্য নির্ধারণ করে দিয়েছেন। সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত ধরে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন ধোনি। ধোনির হাত ধরে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখএন কোহলি। যেই পরম্পরা সৌরভ গঙ্গোপাধ্যায় তৈরি করেছিলেন সেই পরম্পরা বয়ে নিয়ে গিয়েছেন ধোনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+