ব্যক্তির থেকে দল বড়, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্যক্তিগত স্বার্থ ত্যাগের উদাহরণ রাখলেন বিরাট কোহলি

ব্যক্তির থেকে দল বড়, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্যক্তিগত স্বার্থ ত্যাগের উদাহরণ রাখলেন বিরাট কোহলি

আধুনিক ক্রিকেটের অন্যতম শ্রেষ্ঠ ক্রিকেটার বিরাট কোহলি। নিজের এক দশকেরও বেশি কেরিয়ারে একের পর এক রেকর্ড ভাঙা-গড়ার খেলা চালিয়ে আসছেন কোহলি। তবে, ব্যক্তিগত রেকর্ড নয়, তাঁর কাছে দেশের সাফল্যই যে সব থেকে আগে আরও একবার দেখালেন বিরাট কোহলি।

ব্যক্তি নয় দল বড়:

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৪৯ রানে অপরাজিত থাকেন বিরাট কোহলি। তবে, নিজের অর্ধ-শতরান পূর্ণ করার সুযোগ ছিল তাঁর সামনে কিন্তু সেটা করেননি। শেষ ওভারে স্ট্রাইকেছিলেন দীনেশ কার্তিক। ফিনিশার হিসেবে পরিচিত কার্তিক শেষ ওভারে ঝড়ের গতিতে রান তোলেন। ওভারের চারটি বল হওয়ার পর প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির কাছে এসে কার্তিক জিজ্ঞাসা করেন তিনি অর্ধ-শতরান পূর্ণ করার জন্য স্ট্রাইক চান কি না! কোহলি তাঁকেজানান তিনি স্ট্রাইকে আসতে চান না, দীনেশইযেন কাজ শেষ করে।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে ভারতের পারফরম্যান্স:

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে ভারতের পারফরম্যান্স:

দ্বিতীয় টি-২০ ম্যাচে প্রথমে ব্যাটিং করে ২৩৭/৩ রান তোলে ভারত। ৫৭ রান করেন কে এল রাহুল, বিরাট কোহলি করেন অপরাজিত ৪৯ রান, রোহিত শর্মা করেন ৪৩ রান, ২২ বলে ৬১ রান করেন সূর্যকুমার যাদব। জবাবে ব্যাটিং করতে নেমে দুর্ধর্ষ খেলে দক্ষিণ আফ্রিকা। ২২১/৩ রানে শেষ হয় দক্ষিণ আফ্রিকার ইনিংস। ৪৭ বলে ১০৬ রানের অপরাজিত ইনিংস খেলেন ডেভিড মিলার। দল হারলেও মিলারের দুর্ধর্ষ ব্যাটিং মনে থাকবে দীর্ঘ সময়। ৬৯ রানে অপরাজিত ছিলেন কুইন্টন ডি কক।

বিশ্বকাপের আগে দুর্ধর্ষ ছন্দে রয়েছে ভারত:

বিশ্বকাপের আগে দুর্ধর্ষ ছন্দে রয়েছে ভারত:

ভারতীয় দল টি-২০ বিশ্বকাপের আগে দুর্ধর্ষ ছন্দে রয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পিছিয়ে থেকেও ২-১ ব্যবধানে টি-২০ সিরিজ জিতে নেওয়ার পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক ম্যাত বাকি থাকত টি-২০ সিরিজ পকেটে পুরে নিয়েছে টিম ইন্ডিয়া। এখনও এক ম্যাচ বাকি রয়েছে। ফলে আশা করাই যায় ২০২১ সালে হওয়া আইসিসি টি-২০ বিশ্বকাপের গ্রুপ থএকে ছিটকে যাওয়া ভারক এই বছর ভাল পারফর্ম করবে।

বিশ্বকাপে ভারতের জার্সিতে নজরে থাকবেন যাঁরা:

বিশ্বকাপে ভারতের জার্সিতে নজরে থাকবেন যাঁরা:

ভারতীয় দলের হয়ে আসন্ন আইসিসি টি-২০ বিশ্বকাপ ২০২২-এ নজর থাকবে বিরাট কোহলি, রোহিত শর্মা, দীনেশ কার্তিকের মতো ছন্দে থাকা ব্যাটসম্যান। এ ছাড়া বোলিং-এর ভারতের ভরসা হতে চলেছেন অর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+