রাহানের সঙ্গে 'বিরাট' ভুল বোঝাবুঝি, টেস্টে এই নিয়ে কতবার রান আউট কোহলি?

রাহানের সঙ্গে 'বিরাট' ভুল বোঝাবুঝি, টেস্টে এই নিয়ে কতবার রান আউট কোহলি?

রাহানের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট বিরাট! ম্যাচে এদিন তৃতীয় উইকেটে পূজারা-বিরাটের জুটি ৬৮ রান যোগ করে। ওপেনারদের হারানোর পর এই পার্টনারশিপে ম্যাচে ফেরে ভারত। পূজারা এরপর সাজঘরে ফিরলে রাহানের সঙ্গে বিরাটের ৮৮ রানের দামি পার্টনারশিপ। এরপরই ছন্দপতন।

রাহানের সঙ্গে 'বিরাট' ভুল বোঝাবুঝি কোহলির

রাহানের সঙ্গে 'বিরাট' ভুল বোঝাবুঝি কোহলির

ম্যাচের ৭৭ তম ওভারের শেষ বলে ন্যাথান লায়নের ডেলিভারিতে ড্রাইভ দিয়ে ১ রান নেওয়ার জন্য রাহানে ক্রিজ থেকে দু'পা এগিয়ে আসতে বিরাট রান নিতে ছুটে যান। এরপর বিরাট-রাহানের মধ্যে ভুল বোঝাবুঝি। রাহানে মাঝপথে রানের জন্য মানা করলে, ক্রিজের মাঝে দাঁড়িয়ে বিরাটের আত্মসমর্পণ করা ছাড়া উপায় ছিল না।

কত রান করে আউট বিরাট

কত রান করে আউট বিরাট

এই পরিস্থিতিতেই হ্যাজেলউডের থ্রোয়ে রান আউট বিরাট। সহঅধিনায়ক রাহানের সঙ্গে ভুল বোঝাবুঝিতে ৭৪ রান হাঁকিয়ে ভারত অধিনায়ক সাজঘরে ফেরেন।

পয়া অ্যাডিলেডে সেঞ্চুরি হাতছাড়া বিরাটের

পয়া অ্যাডিলেডে সেঞ্চুরি হাতছাড়া বিরাটের

পয়া অ্যাডিলেডে এর আগে বিরাট তিনটি সেঞ্চুরি হাঁকিয়েছেন। এদিন ধাপে ধাপে সেঞ্চুরির দিকে গোলেনও ভাগ্য সঙ্গ না দেওয়া শেষ পর্যন্ত তাঁকে ৭৪ রান আউট হয়ে ফিরতে হয়। ১৮০ বল খেলে বিরাট ৮টি চার হাঁকিয়ে ইনিংস সাজান।

কেরিয়ারে কতবার রান আউট বিরাট

কেরিয়ারে কতবার রান আউট বিরাট

টেস্ট কেরিয়ারে বিরাট এই নিয়ে দ্বিতীয় বার রান আউট হলেন। ২০১২ সালে অজিভূমে বিরাট প্রথম ইনিংসে ১১৬ রান হাঁকান। এরপর দ্বিতীয় ইনিংসে তিনি ২২ রানে রান আউট হয়েছিলেন। ৮বছর পর ফের অ্যাডিলেড টেস্টে রান আউট হলেন বিরাট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+