Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

দেখে নিন আবেগঘন চিঠির উত্তরে, প্রিয় যুবি পা’কে কী লিখলেন চিকু

দেখে নিন আবেগঘন চিঠির উত্তরে, প্রিয় যুবি পা’কে কী লিখলেন চিকু

যুবরাজের পাঠানো আন্তরিক চিঠির উত্তর দিলেন বিরাট কোহলি। প্রিয় যুবি পা-এর থেকে পাওয়া আন্তরিক চিঠি এবং একজোড়া জুতো উপহার পেয়ে আবেগাপ্লুত বিরাটও সোশ্যাল মিডিয়ায় খোলার চিঠির উত্তর জবাব দিয়েছেন।

দেখে নিন আবেগঘন চিঠির উত্তরে, প্রিয় যুবি পা’কে কী লিখলেন চিকু

ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক লিখেছেন, "যুবি পা তোমায় ধন্যবাদ। এমন একজনের থেকে এমন উপহার পেলাম যে কেরিয়ারের প্রথম দিন থেকে আমায় দেখেছেন। এটা অনেক বড় বিষয় (আমার কাছে)। তোমার জীবন এবং ক্যান্সারকে জয় করে ফিরে আসা শুধু ক্রিকেটারদের জন্যই নয় সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে অনুপ্রেরণা ছিল, আছে এবং থাকবে। আমি তোমায় খুব ভাল মতো জানি এবং এটাও জানি নিজের পাশের মানুষদের কতটা খেয়াল রাখো। এখন আমরা দু'জনেই অভিভাব। এটা কতটা বড় আশীর্বাদ সেটা আমি জানি। আমার তরফ থেকে শুভেচ্ছা রইল। ভগবান তোমার মঙ্গল করুণ যুবি পা।"

মঙ্গলবার খোলা চিঠিতে প্রাক্তন ভারত অধিনায়ককে উদ্দেশ্য করে যুবরাজ লিখেছিলেন, "বিরাট আমি তোমাকে একজন ক্রিকেটার ও মানুষ হিসাবে বড় হতে দেখেছি। নেটের সেই তরুণ ছেলেটা ভারতীয় ক্রিকেটের কিংবদন্তিদের সঙ্গে কাঁধে-কাঁধ মিলিয়ে হেঁটে এখন নিজেই কিংবদন্তি। এক একটা গোটা প্রজন্মের কাছে কিংবদন্তি। খেলার মাঠে তোমার দায়বদ্ধতা, প্যাশান এবং শৃঙ্খলা দেশের প্রতিটা ছোট বাচ্চা অনুপ্রাণিত করে। তাঁরা স্বপ্ন দেখে ব্যাট হাতে নীল জার্সি গায়ে চাপানোর। প্রতিটা বছর তুমি নিজের খেলার স্তরকে অন্য জায়গায় নিয়ে গিয়েছ এবং ইতিমধ্যে অনেক কিছু অর্জন করেছ।তোমার কেরিয়ারের নতুন এই অধ্যায়ে তোমাকে আরও বেশি করে দেখার জন্য মরিয়া হয়ে আছি। তুমি একজন কিংবদন্তি অধিনায়ক এবং দুর্দান্ত নেতা ছিলে।"

ব্যক্তিগত স্তরে বিরাটের সঙ্গে তাঁর মধুর সম্পর্কের রসায়নের প্রসঙ্গ টেনে যুবরাজ বলেছিলেন, "আমি গর্বিত তোমার সঙ্গে একজন টিম মেট হিসেবে দুর্দান্ত সময় কাটানোর জন্য। টিম মেটের পাশাপাশি আমাদের মধ্যে দারুণ বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। এক সঙ্গে রান করা, মশকরা করা, পঞ্জাবি গানে জ্যাম করা এবং এক সঙ্গে ট্রফি জেতা-সবই আমরা একসঙ্গে করেছি। তুই আমার জন্য সব সময়ে চিকুই থাকবি এবং সারা বিশ্বের কাছে কিং কোহলি। নিজের মধ্যে এই আগুনটাকে সব সময়ে জ্বলতে দিও। তুমি একজন সুপারস্টার। তোমার জন্য এই বিশেষ গোল্ডেন বুট আমার তরফ থেকে।"

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+