ICC Rankings: বিরাট-রোহিতের উত্থান, সিরাজ টপকালেন বুমরাহকে, টেস্টে দাপট অস্ট্রেলীয়দের

আইসিসির একদিনের আন্তর্জাতিকে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হলো ভারত অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলির। দুজনেই নতুন বছর শুরু করেছেন একদিনের আন্তর্জাতিক দিয়ে। শ্রীলঙ্কার বিরুদ্ধে গুয়াহাটিতে শতরান করেন কোহলি, অর্ধশতরান করেন রোহিত। তার জেরেই র‍্যাঙ্কিংয়ে তাঁদের উত্থান।

বিরাটের উত্থান

বিরাটের উত্থান

বিরাট কোহলি গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে হওয়া দুটি একদিনের আন্তর্জাতিকেই শতরান করেছেন। গত মঙ্গলবার তিনি ১২টি চার ও ১টি ছয়ের সাহায্যে ৮৭ বলে ১১৩ রান করেন। আন্তর্জাতিক ক্রিকেটে ৭৩তম শতরান বিরাট কোহলিকে আইসিসি ওডিআই ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে তুলে নিয়ে এসেথে দুই ধাপ। জনি বেয়ারস্টো ও স্টিভ স্মিথকে টপকে আপাতত ছয়ে রয়েছেন কিং কোহলি।

রোহিত আটে

রোহিত আটে

বিরাট কোহলি শতরান পেলেও ১৭ রানের জন্য সেঞ্চুরি অধরা থেকে গিয়েছে রোহিত শর্মার কাছে। ভারত অধিনায়ক ৬৭ বলে ৮৩ রানের ইনিংস খেলেছিলেন ৯টি চার ও তিনটি ছয়ের সাহায্যে। ফলে তিনি এক ধাপ উঠে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে অষ্টম স্থানে এসেছেন। শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনাকা হাই স্কোরিং ম্যাচে দলকে জেতাতে না পারলেও গুয়াহাটিতে অপরাজিত শতরান করে কেরিয়ারের সেরা (৮৮ বলে ১০৮ বলে অপরাজিত) রান করেন। ফলে ২০ ধাপ উঠে তিনি চলে এসেছেন ৬১ নম্বরে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুটি একদিনের আন্তর্জাতিকে পরপর দুটি হাফ সেঞ্চুরি করে ৮৯১ র‍্যাঙ্কিং পয়েন্ট নিয়ে ব্যাটারদের তালিকার শীর্ষস্থান ধরে রেখেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ১৫ নম্বরে রয়েছেন শ্রেয়স আইয়ার।

সিরাজ ১৮ নম্বরে

সিরাজ ১৮ নম্বরে

চলতি সিরিজের প্রথম একদিনের আন্তর্জাতিকে মহম্মদ সিরাজ ১টি মেডেন-সহ ৭ ওভারে ৩০ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন। এর ফলে বোলারদের র‍্যাঙ্কিংয়ে সিরাজ চার ধাপ উঠে চলে এসেছেন ১৮ নম্বরে। প্রথম ২০-তে তিনি ছাড়াও রয়েছেন জসপ্রীত বুমরাহ। সেপ্টেম্বর থেকে তিনি মাঠের বাইরে। ফলে ওডিআই বোলারদের র‍্যাঙ্কিংয়ে নেমে ১৯ নম্বরে চলে গিয়েছেন বুমরাহ। বোলারদের তালিকার শীর্ষে নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। অলরাউন্ডারদের তালিকার শীর্ষে বাংলাদেশের শাকিব আল হাসান।

টেস্ট র‍্যাঙ্কিং

টেস্ট র‍্যাঙ্কিং

আইসিসি টেস্ট ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে চার ধাপ উঠে প্রথম দশে ঢুকে পড়েছেন উসমান খাওয়াজা। সিডনিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে তিনি ১৯৫ রানে অপরাজিত ছিলেন। এই ইনিংস তাঁকে তুলে এনেছে ৮ নম্বরে। ব্যাটারদের তালিকার শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশানে। বোলারদের তালিকার শীর্ষে অস্ট্রেলিয়ারই প্যাট কামিন্স। এ ছাড়া মিচেল স্টার্ক আছেন ৯ এবং জশ হ্যাজলউড রয়েছেন দশম স্থানে। অলরাউন্ডারদের তালিকার শীর্ষে রবীন্দ্র জাদেজা, দুইয়ে রবিচন্দ্রন অশ্বিন। টেস্ট ব্যাটারদের মধ্যে প্রথম দশে দুই ভারতীয়- ঋষভ পন্থ আছেন সাতে, রোহিত নেমে গিয়েছেন ১০ নম্বরে। বোলারদের তালিকার তিনে রয়েছেন জসপ্রীত বুমরাহ, চারে রবিচন্দ্রন অশ্বিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+